Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়ন কতটা হয়েছে, ভবিষ্যতে দেখা যাবে : পররাষ্ট্র উপদেষ্টা

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে ‘ইতিবাচক’ বলে অভিহিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে দু-দেশের মধ্যকার সম্পর্কের উত্তেজনা কতটুকু প্রশমিত হয়েছে, তা ভবিষ্যৎ সময়ে বোঝা যাবে।’ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, ‘সফরটি ইতিবাচক। খালেদা জিয়া শুধু বাংলাদেশেই নন, দক্ষিণ এশিয়াজুড়ে একজন সম্মানিত ব্যক্তিত্ববিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে বিনামূল্যের বই বিতরণ শুরু

নিজস্ব প্রতিনিধি: সারাদেশের মতো সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর–ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস হাইস্কুলেও আনন্দ উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের সূচনা হয়। এদিন ষষ্ঠ ও নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিরা। নতুন বইয়ের গন্ধ ও স্পর্শে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল আনন্দ আর উৎসবের উচ্ছ্বাস। বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলু আনুষ্ঠানিকভাবে বই বিতরণবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ধুলিহর হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বই উৎসব

রুহুল কুদ্দুস, ধুলিহর: সাতক্ষীরার ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বই উৎসব পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১জানুয়ারি) বিদ্যাল প্রাঙ্গনে ২০২৫ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষার ফলাফল,পুরষ্কার বিতরণ ও উৎসব পালন করা হয়। ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক শাহাদাত হোসেন বাবু, এছাড়া আরো উপস্থিত ছিলেন ৮নং ধুলিহর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড ইউপি সদস্য বিশিষ্ট সমাজসেবক মিনহাজবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বিনামূলের বই বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বিনামূলের বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারী) সকালে বিদ্যালয় ডি.বি ইউনাইটেড স্কুলের আয়োজনে বিদ্যালয়ের মুহাম্মাদ হোসেন মিলনায়তনে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে নতু বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের প্রথম দিনে বিনামূলের বই বিতরণ সরকারের একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। শীতের সকালে নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের মৌ মৌ গন্ধেবিস্তারিত পড়ুন
স্বেচ্ছাসেবী সংগঠন ভিবিডি সাতক্ষীরার নেতৃত্বে সাজেদুল ইসলাম ও বিপ্লব হোসেন

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-এর সাতক্ষীরা জেলা বোর্ড নির্বাচন–২০২৬ এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এসএম সাজেদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে এসএম বিপ্লব হোসেন নির্বাচিত হয়েছেন। গত ২৯ ডিসেম্বর সারাদেশে একযোগে অনলাইনের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাতক্ষীরা জেলা কমিটির ৩৫ জন ভোটার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরদিন ৩০ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় ভলান্টিয়ার ফরবিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার আসনে কারা বিএনপির প্রার্থী হবেন, জানালেন সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৩টি আসনে, তার বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারাই দলের প্রার্থী হবেন। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খালেদা জিয়ার মৃত্যুর পর নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা এবং দলের প্রার্থী বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বাভাবিকভাবেই খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হবে। তার ৩টি আসনে আমাদের বিকল্প প্রার্থী রয়েছেন।বিস্তারিত পড়ুন
সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া কোনো আপস করেননি : বাবর

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া কোনো আপস করেননি বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। লুৎফুজ্জামান বাবর বলেন, আমাদের নেত্রী জনগণের জানমাল নিরাপত্তায় আপসহীন ছিলেন। তার নির্দেশনায় আমরা র্যাব গঠন করেছিলাম। কিন্তু, র্যাবকে দলীয় স্বার্থে এক ঘণ্টা বা একদিনের জন্যও ব্যবহার করেনি বিএনপি। তিনি বলেন, র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা ল কলেজের ৪০ বছরের অফিস স্টাফ আব্দুল মান্নানকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ল কলেজের অফিস স্টাফ মো. আব্দুল মান্নানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারী) রাতে সাতক্ষীরা ল কলেজের আয়োজনে কলেজের হল রুমে সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ল কলেজ গভর্নিং বডির সদস্য এডভোকেট শামসুদ্দোহা খোকন ও এডভোকেট আলহাজ্ব মো. ফজলুর রহমান প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এডভোকেট ফেরদৌসীবিস্তারিত পড়ুন
সাংবাদিক জিললুর রহমানের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের গভীর শোক

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মুহা: জিললুর রহমানের মাতা, সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম মোঃ ইউনুস আলীর স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫) বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বিকাল সাড়ে ৩ টার দিকে সাতক্ষীরা শহরের এসডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্রও পাঁচ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রহী রেখে গেছেন। শুক্রবারবিস্তারিত পড়ুন
বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা এখন তারেক রহমানের হাতে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন দিয়ে গেছেন, সেই পতাকা খালেদা জিয়া বহন করেছেন। একইভাবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সেই পতাকা তুলে ধরে তারেক রহমান জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্বাধীনতা রক্ষা, জনগণকে সুরক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবেন- এটাই মানুষের প্রত্যাশা। তিনি বলেন, খালেদা জিয়ার ইন্তেকালের মধ্য দিয়ে যে গণমানুষের ভালোবাসা ও আবেগের বর্হিপ্রকাশ ঘটেছে, তা নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে।বিস্তারিত পড়ুন

