বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নতুন বন্যপ্রাণী আইনে জামিনের সুযোগ থাকছে না : পরিবেশ উপদেষ্টা

নতুন আইনে বন্যপ্রাণী হত্যার অপরাধের মামলায় জামিনের সুযোগ থাকছে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস ২০২৫ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির কান্ট্রি ডিরেক্টর মো. জাহাঙ্গীর আলম মিঠাপানির জরিপ ২০২৪-২৫ এর ফলাফলও উপস্থাপন করেন। পরিবেশ উপদেষ্টা বলেন, বন্যপ্রাণী হত্যা মামলায় জামিনের সুযোগ থাকছে না নতুন আইনে। মেছোবিস্তারিত পড়ুন

স্বৈরাচারের দোসররা নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে : ফারুক

ফ্যাসিস্ট স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো নির্বাচনকে ব্যাহত করার একটি হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। রোববার (২৬ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, জিয়ারত ও ফাতেহ পাঠ শেষে তিনি এই মন্তব্য করেন। জয়নুল আবদিন ফারুক বলেন, প্রকাশনা সংস্থাটিকে স্বৈরাচারী সরকার সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। কোনোবিস্তারিত পড়ুন

ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ কবে, জানালো ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা সোমবার (২৭ অক্টোবর) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। সোমবার তালিকা প্রকাশ করা হবে।’ রোববার (২৬ অক্টোবর) কমনওয়েলথের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব এ তথ্য জানান। আখতার আহমেদ বলেন, ‘এনসিপির প্রতীক ও রাজনৈতিক দল নিবন্ধনসহ চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা চলতি সপ্তাহের মধ্যে শেষ করব। মাঠ থেকে দল নিবন্ধনের তথ্যবিস্তারিত পড়ুন

ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি : তারেক রহমান

ক্ষমতায় গেলে শিক্ষাখাতে বিএনপি সর্বোচ্চ বরাদ্দ দেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা’ বিষয়ে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, রাষ্ট্রের সুরক্ষার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা। প্রতিটি মানুষের মধ্যেই সুপ্ত প্রতিভা রয়েছে, সেই প্রতিভাকে বিকশিত করে তুলতে হবে। ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রেবিস্তারিত পড়ুন

রিজার্ভ বৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ প্রশংসনীয়: আইএমএফ

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে, যা ‘প্রশংসনীয়’ বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক রিজার্ভ বাড়াতে যেসব প্রক্রিয়া অনুসরণ করেছে, সেগুলো দেশের বিনিময় হার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না—তা তারা পর্যালোচনা করবে। হংকংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপপরিচালক টমাস হেলব্লিং শুক্রবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের বলেন, “রিজার্ভ বৃদ্ধি আইএমএফ সমর্থিত কর্মসূচির অন্যতম লক্ষ্য ছিল। চলমান বৈদেশিক লেনদেন ঘাটতিরবিস্তারিত পড়ুন

প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ধর্মীয় মূল্যবোধ পরিপন্থি সব সিদ্ধান্ত বাতিলের দাবি

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় মূল্যবোধ পরিপন্থি সকল সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বশীল ব্যক্তি, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, গবেষকসহ অনেকে। সেমিনারটি অনুষ্ঠিত হয় জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদের উদ্যোগে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি রেজাউল করিম আবরার। প্রবন্ধ পাঠ করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাবেক সচিব ও শিক্ষা অধিকারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিলেন: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ মুজিব বাকশাল কায়েম করে যা করতে পারেননি, মেয়ে শেখ হাসিনা তাই করে গেছেন। ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিলেন শেখ হাসিনা। শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রেস সচিব এ কথা বলেন। শফিকুল আলম বলেন, নয়া দিগন্ত ফ্যাসিবাদী সময়ের বলিষ্ঠ কণ্ঠস্বরের একটি। তাদের অবর্ণনীয় অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়। এসব আমাদের লিপিবদ্ধ করে রাখা উচিত, অথচ তাবিস্তারিত পড়ুন

ভালো নির্বাচন করা ছাড়া ইসি’র আর কোন বিকল্প নেই: ইসি মাছউদ

আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের যা-যা পদক্ষেপ নেওয়া দরকার সব পদক্ষেপ নিচ্ছে। জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, ভালো নির্বাচন করা ছাড়া ইসি’র কাছে আর কোন বিকল্প নেই। আমাদের ভালো নির্বাচন করতেই হবে জাতির জন্য, দেশের জন্য, মানুষের জন্য।বিস্তারিত পড়ুন

গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার: ড. আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গুম হত্যার চেয়েও নিকৃষ্টতম অপরাধ। গুম প্রতিরোধে শুধু আইনগত সংস্কার নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কারও। শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর গুলশানের হোটেল আমারিতে অনুষ্ঠিত দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি-এর উদ্যোগে এবং ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। ড. আসিফ নজরুল বলেন, অনেক প্রাণ ও ত্যাগের বিনিময়েবিস্তারিত পড়ুন

নির্বাচনের আগে সংঘাতের প্রস্তুতি নিয়ে রেখেছে দলগুলো: তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘নির্বাচনের আগে সংঘাতের প্রস্তুতি নিয়ে রেখেছে রাজনৈতিক দলগুলো। তবে প্রধান উপদেষ্টার অবস্থানের কারণে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমি আশঙ্কা করছি অল্প কয়েক মাসের মধ্যে… এটার সঙ্গে ধর্মীয় দৃষ্টিকোণ যুক্ত হলে বাংলাদেশের পরিবেশ আরও খারাপ হবে।’ শনিবার (২৫ অক্টোর) রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ ভবনে ‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। সুফি সম্প্রদায় নিয়ে গবেষণা করা প্ল্যাটফর্ম ‘মাকাম’ এ অনুষ্ঠানেরবিস্তারিত পড়ুন