বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দেশ গঠনে ভূমিকা রাখার বার্তা সেনাপ্রধানের

কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৬ অক্টোবর) নাটোরের কাদিরাবাদ সেনানিবাসস্থ ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই)-এ কোর অব ইঞ্জিনিয়ার্স এর ৯ম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাবাহিনী প্রধান ইসিএসএমই পৌঁছালে তাকে জিওসি,বিস্তারিত পড়ুন

জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণ সচেতন থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব সুন্দর হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার চেষ্টা করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলো কিছু সমস্যা সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুষ্ঠু হবে। বিভিন্ন পদায়ন ও বদলির ক্ষেত্রেবিস্তারিত পড়ুন

বাতিল হয়ে যাচ্ছে অতিরিক্ত সিম, জরুরি বার্তা বিটিআরসির

এক ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো বৃহস্পতিবারের (৩০ অক্টোবর) মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ‘ডি-রেজিস্টার’ করতে হবে। রোববার (২৬ অক্টোবর) এ নিয়ে জরুরি বার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, নিজ এনআইডিতে পছন্দমতো ১০টি সিম কার্ড রেখে অতিরিক্ত সিমকার্ডগুলো বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল)/মালিকানা পরিবর্তন করুন। আর মাত্র চার দিন বাকি। নিজের এনআইডির বিপরীতেবিস্তারিত পড়ুন

সংবাদ প্রকাশের জের

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়কে কাজ পরিদর্শনে এলজিইডি’র উর্ধ্বতন কর্তৃপক্ষ

দেবহাটা প্রতিনিধি: জেলার অন্যতম বিনোদন স্পট রূপসী ম্যানগ্রোভ (মিনি সুন্দরবন) যাওয়ার সড়কে অনিয়মের সংবাদ প্রকাশের পর তা জেলার উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আসে। রবিবার ওই কাজ পরিদর্শন ও স্থানীয়দের অভিযোগের বিষয়ে খোঁজ খবর নিতে আসেন দুই কর্মকর্তা। জানা গেছে, ফয়সাল হোসেনের ঠিকাদারী প্রতিষ্ঠান দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রগামী রাস্তা উন্নয়নের কাজ পায়। কিন্তু এ কাজের শুরু থেকে নানা অনিয়মের অভিযোগ তুললে উপজেলা নির্বাহী অফিসারগন একাধীকবার তা বন্ধ করে দেন। গত শনিবার পুনরায়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে রাতব্যাপী ১৬দলীয় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

হাবিবুর রহমান সোহাগ: কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কেঁড়াগাছি ফুটবল মাঠে সোনামাটি যুব সংঘের উদ্যোগে রোববার (২৬ অক্টোবর) রাত ৮টা থেকে সারা রাতব্যাপী ১৬ দলীয় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোমাঞ্চকর এই টুর্নামেন্টে তালা ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন এবং ইয়ংস্টার কাকডাঙ্গা ক্রিকেট একাদশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘের সভাপতি হাসানুজ্জামান হাসান এবং সাধারণ সম্পাদক শাহিন হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির সভাপতিবিস্তারিত পড়ুন

রাজধানীতে ট্রেনে মিললো বিপুল অস্ত্র-গুলি

বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রভর্তি ট্রলি ব‍্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (২৬ অক্টোবর) বেলা ১১ টা ৫০ মিনিটের দিকে ডগ স্কোয়াডসহ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপারেশন বনলতা নামে একটি অভিযান পরিচালনা করেছে আর্মির একটি টিম। তবে কী পরিমাণ গুলি, ম্যাগাজিন ও অস্ত্র উদ্ধার করা হয়েছে সেটি আমাদের জানানো হয়নি। এটি জানালে আমরা আপনাদের আনুষ্ঠানিকভাবেবিস্তারিত পড়ুন

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা : উপদেষ্টা ফাওজুল কবির

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান। রোববার (২৬ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। সড়ক উপদেষ্টা বলেন, নিহত ব্যক্তির পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারের কাছে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এরপর যদি পরিবারের মধ্যে কর্মক্ষম কোনো সদস্য থাকে, তাকে মেট্রোরেলে চাকরি দেওয়া হবে। তিনি বলেন,বিস্তারিত পড়ুন

এর আগেও খুলে গিয়েছিলো মেট্রোরেলের বিয়ারিং প্যাড

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিচে থাকা একজন পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। এর আগে, গত বছরের সেপ্টেম্বরে একই এলাকায় বিয়ারিং প্যাড খুলে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। এদিকে কারিগরি ও যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রোববার (২৬ অক্টোবর) দুপুরে এক বার্তায় এ তথ্যবিস্তারিত পড়ুন

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পথচারী নিহ*ত

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুরে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন। তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় ওপর থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে ওই ব্যক্তির মাথায় আঘাত হানে। এতে তিনি গুরুতরবিস্তারিত পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও বিল নিয়ে মাউশির চিঠি

সারা দেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন শিক্ষাপ্রতিষ্ঠানের অক্টোবর মাসের এমপিও বিল ২৭ তারিখের মধ্যে সাবমিটের জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর বিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও-এর অর্থ ১ জানুয়ারি ২০২৫ থেকে ইএফটিতে প্রদান করা হচ্ছে এবং জুলাই ২০২৫ মাস পর্যন্ত সরাসরি শিক্ষক-কর্মচারীদের স্ব স্ববিস্তারিত পড়ুন