বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ফিংড়ী ইউনিয়ন পরিষদ টু ফয়জুল্যাপুর মোড় পর্যন্ত রাস্তাটির বেহাল দশা

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন পরিষদ থেকে ফয়জুল্যাপুর মোড় পর্যন্ত প্রায় ৪কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে খানাখন্দে পরিণত হয়ে মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। দেখার যেন কেউ নেই, সাতক্ষীরার সুযোগ্য সংসদ সদস্য বিষয়টি দেখবেন কি? ফিংড়ী ইউনিয়নের অত্যন্ত জন গুরুত্বপূর্ণ এই রাস্তাটি প্রায় ১৫ বছর আগে পাকা করন করা হলেও আজ পর্যন্ত সংস্কার না করায় দীর্ঘদিন যাবত রাস্তাটি সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন রাস্তা দিয়ে হাজার হাজার পথচারীসহ ছোট বড় বিভিন্ন রকম যানবাহনে চলাচল করে থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য গত দেড় দশক আগে তৈরি করা পিচের রাস্তাটি বর্তমানে চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে সাতক্ষীরা শহরসহ ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার থেকে আশাশুনি , দেবহাটা ,কালিগঞ্জ ও শ্যামনগরসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র পরিবহন করে থাকে। সম্প্রতি রাস্তাটির করুন দশার কারণে এই রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। কিছুতেই থামছে না দুর্ঘটনা। রাস্তাটির বেহালদশা দেখতে সরেজমিনে গেলে ফিংড়ী শেখপাড়া এলাকার বাসিন্দা ইউনুস আলী সরদার জানান- ফিংড়ী ইউনিয়নের সবচেয়ে জনগুরুত্বপূর্ণ এই সড়কটি প্রায় দেড় দশক আগে পিচ করা হয়। কিন্তু অদ্যবদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন রকম সংস্কার কাজ না করায় প্রায় ৪কিলোমিটার রাস্তার অধিকাংশ জায়গা ছোট বড় খানাখন্দে পরিণত হয়েছে। এর ফলে প্রতিনিয়ত ঘটছে অহরহ দুর্ঘটনা। ফয়জুল্লাহপুর গ্রামের বাসিন্দা আল. সাইফুল্লাহ সরদার জানান- এ রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রতিদিন শত শত ছোট-বড় বিভিন্ন রকমের যানবাহন চলাচল করে থাকে। কিন্তু রাস্তাটি এখন চলাচলের জন্য সম্পূর্ণ মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। সচেতন এলাকাবাসীর অবিলম্বে রাস্তাটি সংস্কার করার জন্য সাতক্ষীরা নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী