বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের আন্তর্জাতিক নারী দিবস পালন

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

বেসরকারি সংগঠন ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে এবং কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় গাবুরা ইউনিয়নের ৪টি মৌজাতে সকাল ৯:০০ টা থেকে দলে দলে আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব ও নারীদের অধিকার নিয়ে আলোচনা ও র‌্যালী করা হয়।

উক্ত আলোচনা সভা ও র‌্যালীতে অংশ নেন নারী-পুরুষ দলের সভাপতি সহ দলের অন্যান্য সদস্যবৃন্দ সহ ফেইথ ইন এ্যাকশনের কর্মকর্তাবৃন্দ। গাবুরা ইউনিয়নে ৪টি মৌজাতে ২১৫ জন নারী, ৪৩ জন পুরুষ, ৪৭ জন কিশোরী ও ২৭ জন কিশোর উপস্থিত ছিল।

সূর্যদয় কিশোরী দলের সভাপতি সাদিয়া আক্তার বলেন, নারী দিবস আমাদের মনে করিয়ে দেয় যে সমাজ, পরিবার ও দেশের উন্নয়নে নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ। নারী ও কিশোরী শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং সমান সুযোগ থেকে বঞ্চিত হয় । আমরা কিশোরীরা যদি শিক্ষিত, সচেতন ও আত্মবিশ্বাসী হই, তাহলে আমরা আমাদের পরিবার ও সমাজকে এগিয়ে নিতে পারবো। তাই আমাদের লক্ষ্য হবে—শিক্ষা গ্রহণ করা, স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া এবং নিজের অধিকার সম্পর্কে জানা।

আজকের এই নারী দিবসে আমরা অঙ্গীকার করি—আমরা নিজেদের দক্ষ করে তুলবো, অন্য কিশোরীদের পাশে দাঁড়াবো এবং একটি বৈষম্যহীন, সুন্দর সমাজ গড়তে কাজ করবো।

সুর্যমুখি নারী দলের সম্পাদক মোছা: মাজিদা খাতুন বলেন, নারীদের সমাজে বা পরিবারে এখনো সিদ্ধান্ত গ্রহণে সমান অধিকার দেওয়া হয় না। নারী দিবস এর আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে আমরা নিজেরা আত্মবিশ্বাসী হয়েছি এবং নারী অধিকার আদায়ে এবং সিদ্ধান্ত গ্রহণে ভবিষ্যৎ এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নুর ইসলাম নামে এক জেলেরবিস্তারিত পড়ুন

রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা

দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • ‎ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল ‎
  • শ্যামনগরের মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে অগ্রিম উৎপাদন তারিখের বনরুটি, গাড়ি জব্দ
  • শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ
  • শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ
  • খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ
  • সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি
  • শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • উপকূলীয় শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ ও খেলাধুলার উদ্ধুদ্ধকরণ
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা