শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘পেট্রোল চাহিয়া লজ্জা দিবেন না’

পেট্রোল ও অকটেন নিতে ভোগান্তিার শিকার হচ্চেন মোটরসাইকেল চালকরা। ফুয়েল পাম্পে গিয়ে দীর্ঘ লাইন আর যত সামান্য তেল নিতে কেটে যাচ্ছে অনেকটা সময়। আবার একটি পাম্পে গিয়ে দেখা মিলছে ‘পেট্রোল চাহিয়া লজ্জা দিবেন না’, ‘অকটেন নাই’, আরেকটি পাম্পে গিয়ে দেখা গেলো ‘পেট্রোলও নাই, ডিজেল নাই’ লেখা সম্বলিত বড় কাগজ টাঙানো। সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের ৩টি ফুয়েল পাম্পে রবিবার দুপুরে এ দৃশ্য চোখে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, গত কয়েকদিন ধরে সোনিয়া পাম্পে ডিজেল, পেট্রোল, অকটেন কোনটাই বিক্রি হচ্ছে না। সেখানে ইতোমধ্যে বড় কাগজে ‘পেট্রোল চাহিয়া লজ্জা দিবেন না’, ‘ডিজেল নাই,’ ‘অকটেন নাই’ লেখা টাঙিয়ে দেয়া হয়েছে। ওই পাম্পে সব ধরণের তেল বিক্রি বন্ধ থাকতে দেখা গেছে।

ইউরেকা ফুয়েল পাম্পে গত ৩দিন ধরে পেট্রোল বিক্রি বন্ধ ছিলো। প্রতি মোটরসাইকেলে ২০০ টাকা করে অকটেন বিক্রি করা হচ্ছিলো। তবে রবিবার দুপুর থেকে পেট্রোল অথবা অকটেন যেকোন একটি ২০০টাকা করে প্রতি মোটরসাইকেলে বিক্রি করতে দেখা গেছে।

হোসেন পাম্পেও একই অবস্থা। ওই দুই পাম্পে ডিজেলও বিক্রি হচ্ছে খুব সীমিত পরিমানে।

সাধারণ ক্রেতা ও মোটরসাইকেল চালক-মালিকরা ভোগান্তি কমাতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল