Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার

প্রবাসী শ্রমিক তথা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্টের ফি কমিয়ে আনার পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বিমানবন্দরে ইলেকট্রনিক গেট দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে। তিনি এ সময় বিমানবন্দরে ইমিগ্রেশন সময় যথাসম্ভব কমিয়ে আনা এবং যাত্রীদের অযথা হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের উপদেষ্টাবিস্তারিত পড়ুন
যাদের মুখ থেকে সংস্কারের স-ও বের হয়নি তারা এখন সবক দিচ্ছে: আমীর খসরু

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া বাংলাদেশের গণতন্ত্র ফেরানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বিএনপিসহ ৪২টি দল ৩১টি দফায় ঐকমত্যে পৌঁছেছে, তবে জুলাই জাতীয় সনদে তা পুরোপুরি প্রতিফলিত হয়নি উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘আমরা অনেক কষ্ট করে মাসের পর মাস আলোচনা-বিতর্ক করে বহু সময় নষ্ট করেছি। আমরা ৩১ দফাবিস্তারিত পড়ুন
আবারও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত কমলা হ্যারিসের

আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিস। গত বছর রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচন করে হেরে যান তিনি। শনিবার (২৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কমলা বলেন, ‘আমি এখনো শেষ হয়ে যাইনি।’ এছাড়া নিজে বা কোনো নারী একদিন মার্কিন প্রেসিডেন্ট হবেন বলেও প্রত্যাশা করেন সাবেক এ ভাইস প্রেসিডেন্ট। ২০২৮ সালে যুক্তরাষ্ট্রে ফের প্রেসিডেন্ট নির্বাচন হবে। তবে অনেকেই বলছেন ওই নির্বাচনে কমলার প্রতিদ্বন্দ্বি হওয়ার সম্ভাবনা নেইবিস্তারিত পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ ‘খুব শিগগিরই’

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও কাঠামো সম্পর্কিত সুপারিশপত্র ‘খুব শিগগিরই’ সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার (২৫ অক্টোবর) বিশেষজ্ঞদের সঙ্গে এক পর্যালোচনা সভা শেষে ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েও দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। আগের দিনের অসমাপ্ত আলোচনার ধারাবাহিকতায় আজকের অধিবেশন সম্পন্ন হয়।কমিশন আশাবাদ ব্যক্ত করেছে যে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশপত্রবিস্তারিত পড়ুন
শার্শায় মহিলা দলের উঠান বৈঠকে হাজারো নেতা-কর্মীর ঢল

শার্শা প্রতিনিধি: যশোরের শার্শায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পাশে আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা মহিলাদল নেত্রী চায়না খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন
ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালো সাতক্ষীরা বন্ধুসভা

নিজস্ব প্রতিনিধি: কখনো কখনো সামান্য সহানুভূতিই কারও জীবনে নতুন আলো জ্বালাতে পারে। এমনই একটি মানবিক মুহূর্ত তৈরি করল সাতক্ষীরা বন্ধুসভা। আগামী ৪ নভেম্বর প্রথম আলো ২৭ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিবছরের মতো সারাদেশের বন্ধুরা “একটি ভালো কাজ” করার উদ্যোগ নেন। এবার সাতক্ষীরা বন্ধুসভার সদস্যরা বেছে নিলেন এক ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে দাঁড়ানোর পথ। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে শহরের মুন্সীপাড়ায় “একটু সহানুভূতি, একটুখানি ভালোবাসা বদলে দিতে পারে ক্যান্সার আক্রান্ত শিশুর জীবন” এই প্রতিপাদ্যেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জাতীয় কবিতা পরিষদের ‘কবি সম্মেলন’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

গাজী হাবিব, সাতক্ষীরা: সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে এবং কবিদের সংগঠিত করতে জাতীয় কবিতা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ‘কবি সম্মেলন’ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি কবি ও সাহিত্যিক পল্টু বাসার। এসময় উপস্থিত ছিলেন প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি কবি কিশোরী মোহন সরকার, সাধারণ সম্পাদক কবিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার নুনগোলায় মুহাদ্দিস আব্দুল খালেকের পক্ষে নির্বাচনী গণসংযোগ

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের পক্ষ থেকে ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের নুনগোলা গ্রামের দক্ষিণ পাড়ায় শনিবার রাতে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের নায়েবের আমির হাফেজ নজরুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ গণসংযোগে উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি মোঃ এবাদুল ইসলাম, হাফেজ মোঃ শাহাদুজ্জামান, ওয়ার্ডের প্রধান উপদেষ্টা মোঃ মইনুল ইসলাম, নুনগোলা ইউনিটের সহসভাপতি ডাঃ হাফিজুর রহমান, জেয়ালা ইউনিটেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মাদরাসাতুল আল ফুরক্বানের বার্ষিক সম্মেলন ও হিফযুল কুরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : ধর্মীয় শিক্ষার প্রসার ও হিফযুল কুরআনের শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে মাদরাসাতুল আল ফুরক্বানের বার্ষিক প্রীতি সম্মেলন ও হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজনটি সম্পন্ন হয়। মাদরাসার সভাপতি মোঃ মোশাররফ হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, কলারোয়া সোনার বাংলা ডিগ্রিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় হেলথ সেক্টর রেসপন্স টু জেন্ডার বেইজড ভায়োলেন্স শীর্ষক কর্মশালা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় হেলথ সেক্টর রেসপন্স টু জেন্ডার বেইজড ভায়োলেন্স শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে হেলথ এডুকেশন ইউনিট সাতক্ষীরার আয়োজনে কনফারেন্স রুমে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালায় মূল প্রবন্ধ উপাস্থাপন করেন স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন

