বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে সিয়াম জাকাত ও সামাজিক দায়বদ্ধতা শীর্ষ সেমিনার ও ইফতার মাহফিল

ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে সিয়াম, জাকাত ও সামাজিক দায়বদ্ধতা শীর্ষ সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৬ই রমজান (৬ মার্চ) সাতক্ষীরা তালতলা শহরের অদূরে সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্টে ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান মোঃ আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, আল হিকমা মডেল মাদ্রাসার চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান প্রমুখ। ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটি একটি অরাজনৈতিক সেবামূলক সংস্থা। মানুষ মানুষের জন্য—এই মহান আদর্শকে সামনে রেখেই ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটি যাত্রা শুরু করেছে। সেবামূলক সংস্থার স্বপ্ন একটি নৈতিক, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলা। ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটি একটি সামাজিক, শিক্ষামূলক ও সেবামূলক সংগঠন। এই সংগঠনের লক্ষ্য হলো শিক্ষা, সংস্কৃতি, নৈতিক উন্নয়ন এবং মানবসেবার মাধ্যমে একটি সুস্থ ও মানবিক সমাজ গঠন করা। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান, সেক্রেটারি জেনারেল মোঃ মাসউদ,জয়েন্ট সেক্রেটারি মোঃ আরিফুল ইসলাম রোহিত,সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন,সমাজ সেবা সম্পাদক মোঃ আল আমিন, অর্থ সম্পাদক মোঃ আমীর আলী, সমাজ সেবা সম্পাদক মোঃ আল আমিন,প্রচার সম্পাদক মোঃ আলী মুন্সি, আতিক মুজাহিদ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির ভাইস প্রেসিডেন্ট মোঃ হযরত আলী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা