যশোরে নানাবাড়িতে খেলতে গিয়ে শিশুর মৃত্যু


যশোরের মনিরামপুর উপজেলার বাসুদেবপুর গ্রামে নানাবাড়িতে খেলতে গিয়ে রান্নাঘরের ছানসেট থেকে পড়ে রিদম (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিদম শার্শা উপজেলার কাশিপুর বটতলা এলাকার কামাল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়- রিদম তার নানাবাড়ি মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে বেড়াতে এসেছিল। শুক্রবার বিকেলে সাড়ে ৫টার দিকে রান্নাঘরের ছানসেটের ওপর খেলা করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায়। এসময় নিচে থাকা ইটের ওপর পড়ে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন


