বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কালিগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখল ও নামজারি অপচেষ্টার অভিযোগ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর মৌজায় খাস খতিয়ানের সরকারি জমি দখল, উচ্ছেদ ও নামজারির অপচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার সহযোগীর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপের আবেদন করা হয়েছে। কৃষ্ণনগর এলাকার বাসিন্দা মিজানুর রহমান কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন ও তার সহযোগী নূর হক সরদারের বিরুদ্ধে খাস খতিয়ানের জমি দখল, উচ্ছেদ ও নামজারী অপচেষ্টার অভিযোগবিস্তারিত পড়ুন

নীরব ঘাতক ব্যথাহীন হার্ট অ্যাটাক, বেশি ঝুঁকিতে কারা

হার্ট অ্যাটাক শব্দটি শুনলেই আতঙ্ক তৈরি হয়। সাধারণত হার্ট অ্যাটাক মানেই বুকে প্রচণ্ড ব্যথা, শরীরে ঘাম, অস্বস্তি ভাব এবং মৃত্যুভয়- এমনটাই আমাদের ধারণা। কিন্তু সব হার্ট অ্যাটাকেই ব্যথা থাকে না। নীরবে, ব্যথাহীনভাবেও হার্টের মারাত্মক ক্ষতি হতে পারে, যাকে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় সাইলেন্ট হার্ট অ্যাটাক বা ব্যথাহীন হার্ট অ্যাটাক। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন- হার্ট অ্যাটাকে সাধারণত মধ্যবুকে সুতীব্র ব্যথা, ঘাম, অস্বস্তি ও মৃত্যুভয়ের অনুভূতি থাকে। কিন্তু ব্যথা ছাড়াও হার্ট অ্যাটাক হতে পারে। বিশেষবিস্তারিত পড়ুন

ডয়চে ভেলে’র প্রতিবেদন

অন্তর্বর্তী সরকারের ১৪ মাস, মেলেনি অনেক হিসাব

অন্তর্বর্তী সরকারের সাড়ে ১৪ মাস অতিবাহিত হয়েছে। গণঅভ্যুত্থানের পর গঠিত এই সরকার কতটা প্রত্যাশা পূরণ করেছে? এ বিষয়ে হতাশাই প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, নারী অধিকার কর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ। এই ১৪ মাসে ১৩টি দেশে ১৪বার সফর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসব সফর থেকে বাংলাদেশ কী পেয়েছে? ব্যবসা-বাণিজ্য, দ্বিপাক্ষিক সম্পর্কে কতটা ভূমিকা রেখেছে? বিশেষ করে প্রধান উপদেষ্টার সর্বশেষ রোম সফর নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এই সফরে তিনিবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ টিম: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৪টি দেশের বিশেষজ্ঞ টিম আনা হচ্ছে। তারা এসে তদন্ত করে দেখবেন এখানে কোনো অব্যবস্থাপনা ছিল কিনা। শনিবার ( ২৫ অক্টোবর) পৌনে ১২টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টাবিস্তারিত পড়ুন

স্বাস্থ্যখাতে বড় সংস্কার : ৭ অধিদপ্তর ও প্রতিষ্ঠান একীভূত হচ্ছে তিনে

স্বাধীনতার ৫৪ বছর পর দেশে মানসম্মত ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে স্বাস্থ্যখাতে নেওয়া হয়েছে বড় ধরনের সংস্কার উদ্যোগ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গঠিত হয় স্বাস্থ্যখাত সংস্কার কমিশন, যার সুপারিশ বাস্তবায়নের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। বর্তমানে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও গবেষণাসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে ৭টি প্রতিষ্ঠান ও অধিদপ্তরের মাধ্যমে— স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, জাতীয় পুষ্টি পরিষদ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট এবংবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে বর্তমান শাসনব্যবস্থার খুব বেশি পার্থক্য নেই: রুমিন ফারহানা

শেখ হাসিনার ১৫ বছরের শাসনব্যবস্থার সঙ্গে গত এক বছর দুই মাসের শাসনব্যবস্থার খুব একটা বেশি পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, আমরা ১৪ বছরে বা ১৫ বছরে দেখেছিলাম শেখ হাসিনার একেবারে যিনি পিয়নের চাকরি করেছেন, তিনিও চারশো কোটি টাকার মালিক হয়েছেন। তিনি বলেন, এই সরকারের বিভিন্ন উপদেষ্টাদের, যারা মন্ত্রী পদমর্যাদায় আছেন তাদের এপিএসেরবিস্তারিত পড়ুন

উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে মে‌ডি‌কেল ক্যাম্প

প্রেস বিজ্ঞ‌প্তিঃ উদারতা’র স্বপ্নদ্রষ্টা প্রায়ত আব্দুল্লাহ মাহমু‌দের স্বপ্ন বাস্তবায়‌নে উপকূলীয় জনপদে গ্রামীণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফ্যামিলি হেলথ কেয়ারের পরিচালনায় পুইজালা ব্লাড ব‌্যাং‌কের সহ‌যো‌গিতায় শ্রীউলার পুইজালা ভুবন মোহন রাধা বল্লভ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প। শনিবার ২৫ অক্টোবর ২০২৫ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে তিন শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেনবিস্তারিত পড়ুন

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়। এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন, দলের সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। সাক্ষাৎকালে এনসিপির প্রতিনিধি দল জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, আইনি ভিত্তিসহ সনদের নানা বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।বিস্তারিত পড়ুন

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, ১ নম্বর সতর্ক সংকেত

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৫ অক্টোবর) সকালে দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোর ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১৩২০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে ১২৪৫ কিলোমিটার, মোংলা থেকে ১৩২০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, প্রথমে সুস্পষ্ট লঘুচাপে,বিস্তারিত পড়ুন

শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাতে ইলিশ শিকারে নামবেন জেলেরা

মা ইলিশ রক্ষার জন্য আরোপিত ২২ দিনের নিষেধাজ্ঞা শনিবার (২৫ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে শেষ হচ্ছে, যার ফলে চাঁদপুরসহ উপকূলের হাজার হাজার জেলে ইলিশ শিকারে নামার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। নিষেধাজ্ঞা শেষে পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরার জন্য জেলেরা নৌকা, জাল মেরামত করে প্রস্তুত। মৎস্য কর্মকর্তারা আশা করছেন, ২২ দিনের এই নিষেধাজ্ঞার কারণে এবার গত বছরের চেয়ে মাছের উৎপাদন রেকর্ড পরিমাণে বাড়তে পারে। শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমারবিস্তারিত পড়ুন