রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ছাত্রদলের কোরআন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রায়ত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় কোরআন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে সাতক্ষীরা শহর ছাত্রদলের উদ্যোগে সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য-সচিব মো. শাহিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য ও চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষকদলের সাবেক সভাপতি আহসানুল কাদ্বির স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মশিউর রহমান ফারুক, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আহমেদ এম এ রাজ্জাক, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, পলিটেকনিক ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক বাবু এবং সদস্য আরিফুল ইসলাম ও শরিফুল ইসলাম।

পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এই কোরআন প্রতিযোগিতায় সাতক্ষীরা শহরের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় বিচারকদের রায়ে প্রথম স্থান অর্জন করেন তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, সাতক্ষীরা শাখার রায়হান সিদ্দিকী ও দ্বিতীয় স্থান অর্জন করে আব্দুল্লাহ আন নুর। তৃতীয় স্থান করেন মাদরাসাতুত ত্বাকওয়ার মো. মুস্তাকিম বিল্লাহ্।

সভাপতির বক্তব্যে মো. শাহিন ইসলাম বলেন, পবিত্র রমজানে আমরা আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া ও কোরআন প্রতিযোগিতার মাধ্যমে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। তিনি বলেন, শহর ছাত্রদল কেবল রাজনৈতিক নয়, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। মেধাবী রত্না খাতুনের পড়াশোনার দায়িত্ব নেওয়া, গভীর রাতে সড়ক দুর্ঘটনা রোধে স্পিড ব্রেকারে রং করা কিংবা শব্দদূষণ রোধে স্মারকলিপি প্রদান আমাদের প্রতিটি কাজই সাধারণ মানুষের কল্যাণে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ শাহাজুদ্দিন, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আকবর হোসেন ও নেতা ইমরান হোসেন, পৌরসভার ২নং ওয়ার্ড সভাপতি নাদিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম হোসেন, ৩নং ওয়ার্ড সভাপতি মাসুদ, ৫নং ওয়ার্ডের আরিফ হোসেন, ৬নং ওয়ার্ডের আশরাফুল, ৭নং ওয়ার্ডের নাফিজ আহমেদ। এছাড়াও সিটি কলেজ ছাত্রদল নেতা শাহরিয়াজ কামাল, নাফিস রেজা রুবাই, মোহাম্মদ সবুজসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিজয়ী হাফেজদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব