শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জনের আহ্বান সাবেক পররাষ্ট্র উপদেষ্টার


শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় কোনো বিদেশি ভাষায় দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, তৃতীয় কোনো ভাষা শেখা গেলে ভবিষ্যতে চাকরির জন্য বসে থাকতে হবে না এবং আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে।
শুক্রবার (০৬ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সিরাজুল ইসলাম লেকচার থিয়েটারে অনুষ্ঠিত নবীনবরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রায়পুরা (ডুসার), নরসিংদী এ অনুষ্ঠানের আয়োজন করে।
মো. তৌহিদ হোসেন বলেন, শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি জাপানিজ, চাইনিজ, কোরিয়ান, স্প্যানিশ বা ফ্রেঞ্চ ভাষার মতো যে কোনো একটি বিদেশি ভাষায় দক্ষতা অর্জন করা প্রয়োজন। বিদেশি ভাষা শেখার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আরও সমৃদ্ধ করতে পারে এবং উন্নত বিশ্বে কাজের সুযোগ সৃষ্টি করতে পারে। এতে ব্যক্তি, সমাজ এবং দেশ— সবাই উপকৃত হবে।
তিনি আরও বলেন, স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে হবে, যাতে তারা জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মক্ষেত্রে সফল হতে পারে।
পাসপোর্টের বয়স সংক্রান্ত অনিয়মের প্রসঙ্গ তুলে সাবেক এই উপদেষ্টা বলেন, দেশে অবৈধভাবে বয়স বাড়িয়ে পাসপোর্ট করার প্রবণতা রয়েছে। অনেকেই অল্প বয়সে শ্রমিক ভিসায় মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য বয়স বাড়িয়ে পাসপোর্ট তৈরি করে। এ ধরনের প্রবণতা বন্ধ করতে হবে।
তিনি বলেন, নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারলে ইউরোপে যাওয়ার জন্য ঝুঁকিপূর্ণভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে জীবন হারানোর মতো পরিস্থিতি তৈরি হবে না।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, সমাজের অনগ্রসর শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিয়ে আসার জন্য উদ্যোগ নিতে হবে। এতে তারা উচ্চশিক্ষা অর্জনে আরও উৎসাহিত হবে।
বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিতে পারে।
ডুসারের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিগমা গ্রুপের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাওহিদা জাহান, নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যাপক মো. ফখরুল ইসলাম তালুকদার, ডুসারের স্থায়ী উপদেষ্টা রহমত উল্লাহ, ছাত্র উপদেষ্টা মো. আল-আমিন, আতিকুর রহমান আতিক, সদ্য বিদায়ী সভাপতি আবু আহমেদ ফাহাদ এবং সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সামাউন আহমেদ সাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুসারের সভাপতি মো. নাজমুল কাদের।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন


