রবিবার, জুলাই ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শেখ আমানুল্লাহ ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মুক্তচিন্তার মানুষ : সাবেক এমপি হাবিব

কামরুল হাসান।। বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ভাষাসৈনিক শেখ আমানুল্লাহ ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মুক্ত চিন্তার মানুষ। ভাষা আন্দোলনসহ শিক্ষা বিস্তারে শেখ আমানুল্লাহর অবদান দেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করবে। রোববার বেলা ১২ টায় শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ মিলনায়তনে আলহাজ্ব শেখ আমানুল্লাহর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান অতিথি আরও বলেন, একজন শিক্ষক নেতা হিসেবে শিক্ষকদের সকল আন্দোলন-সংগ্রামে ও অধিকারবিস্তারিত পড়ুন

রোটারি ক্লাব অব রয়েল সাতক্ষীরার উদ্যোগে রোগীদের মাঝে মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য সচেতনতার লক্ষে সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরায় রোগীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে রোটারি ক্লাব অব রয়েল সাতক্ষীরার আয়োজনে উক্ত মাস্ক বিতরণ করা হয়। বিশিষ্ট সমাজ সেবক মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালে আগত রোগীদের মধ্যে বিনামূল্যে উক্ত মাস্ক বিতরণ করেন সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম। প্রায় ৩০০ রোগীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময়বিস্তারিত পড়ুন

যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে সাতক্ষীরায় আলোচনা ও দোয়ানুষ্ঠান

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকালে সাতক্ষীরা নিউমার্কেটস্থ দলীয় কার্যালয়ে, ‘ঐতিহ্য, সংগ্রাম ও সফলতার ৫ বছর’ পেরিয়ে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদ। আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ তবিবুর রহমান। অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও সাবেকবিস্তারিত পড়ুন

পূর্ব শত্রুতার জেরে তালায় দেড় কিলোমিটার শিম গাছ কেটে দিলো প্রতিপক্ষ!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের খানপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে ঘেরের বাঁশের বেড়িতে লাগানো প্রায় দেড় কিলোমিটার শিম গাছ কেটে দিয়েছে লাভলু রহমান নামের এক ব্যক্তি। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৩০ আগস্ট) রাতে খানপুর গ্রামে। খানপুর গ্রামের ময়েজ উদ্দিন সরদারের ছেলে শাহিনুর রহমান বাবু জানান, খানপুর বিলে এক ঘেরমালিকের কাছ থেকে হারি নিয়ে ঘেরের দুই পাশে প্রায় দেড় কিলোমিটার শিমবিস্তারিত পড়ুন

তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডা. রাজিব সরদারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ নিয়ে রবিবার (৩১ আগস্ট) সকালে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি জানান, ডা. রাজিব সরদার ২০২৩-২৪ অর্থবছরে ঔষধ ক্রয়, ভবন মেরামত, পরিচ্ছন্নতা সামগ্রী, ধোলাই বিল, মনিহারি বিল, অ্যাম্বুলেন্স ও যানবাহন মেরামত, কম্পিউটার সংরক্ষণসহ বিভিন্ন খাতে কোটি টাকার সরকারি অর্থবিস্তারিত পড়ুন

তালার খলিলনগরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড কমী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকেলে ইউনিয়নের হাজরাকাটি বাজারে এ সম্মেলনের আয়োজন করে খলিলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু ভাই। খলিলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বায়জিত হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান,বিস্তারিত পড়ুন

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিএনপিকে আশ্বাস প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ‘ফলপ্রসূ হয়েছে’ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। এ নিয়ে আশঙ্কা করার কোনো কারণ নেই।’ রোববার (৩১ আগস্ট) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। আমরাও তা বিশ্বাস করি।’ বৈঠকে নির্বাচনকালীন সরকার ও রাজনৈতিক পরিবেশ নিয়ে বিএনপির উদ্বেগ ওবিস্তারিত পড়ুন

প্রাথমিকে ২১৬৯ প্রধান শিক্ষক নিয়োগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (৩১ আগস্ট) প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুসারে, মোট দুই হাজার ১৬৯টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও বেতন গ্রেড বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীরা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক অথবা স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। বেতন স্কেলবিস্তারিত পড়ুন

‘গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকার করতে হবে’

সাংবাদিকদের কল্যাণে ও স্বাধীনতার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি নিতে বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। রোববার (৩১ আগস্ট) গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন ও পরবর্তী পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সাংবাদিকদের এই আহ্বান জানান। ডেইলি স্টার ভবনে বিবিসি মিডিয়া এ্যাকশনের সহযোগিতায় এই আলোচনা সভার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি নিতে সাংবাদিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে আলী রীয়াজ বলেন,বিস্তারিত পড়ুন

নির্বাচন বানচালে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে: তারেক রহমান

জাতীয় নির্বাচন বানচালে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে উল্লেখ করে সকলকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে আমরা বিশ্বাস করি, কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না ইন-শা-আল্লাহ। সকলকে সর্তক থাকতে হবে। রোববার (৩১ আগস্ট) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দেশের বর্তমান পরিস্থিতি তু্লে ধরে তিনি এই আহ্বান জানান। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বিএনপির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষকবিস্তারিত পড়ুন