বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সাংবাদিকদের সম্মানার্থে শহর ছাত্রদলের ইফতার মাহফিল

পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানার্থে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী শহর ছাত্রদল।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের লঙ্গর একাডেমি অডিটোরিয়ামে প্রতিবছরের ধারাবাহিকতায় এক উৎসবমুখর পরিবেশে এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।

সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ৭১ টিভির সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জি, যমুনা টিভির আকরামুল ইসলাম, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, এখন টিভির আহসানুর রহমান রাজীব। উপস্থিত ছিলেন স্টার নিউজ ও কালবেলার গাজী ফারহাদ, আজকালের খবরের এস. এম. তৌহিদুজ্জামান, মানবজমিনের বিপ্লব হোসেন, ঢাকা টাইমসের মো. হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়, রুপালী বাংলাদেশের আব্দুল মোমিন, জনবানীর এমডি রায়হান সিদ্দিকী, বাংলাদেশ বুলেটিনের মিলন বিশ্বাস, আলোর পরশের গাজী হাবিব, খুলনা টাইমসের সরদার আবু সাইদ, সমকালের কিশোর কুমার, আলোকিত সকালের জাহাঙ্গীর সরদার, সাতক্ষীরার সংবাদের সাইদুল বাশার ও সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান।

ইফতার পূর্ববর্তী মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনমানুষের অধিকার আদায়ে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অনস্বীকার্য। সাতক্ষীরার উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় স্থানীয় সাংবাদিকদের সাহসী ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়েই প্রতিবছর শহর ছাত্রদল এই সৌহার্দ্যপূর্ণ আয়োজন করে থাকে। ছাত্রদল ও সাংবাদিকদের এই পারস্পরিক সম্পর্ক আগামীতেও অটুট থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা শহর কৃষক দলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আবু সাঈদ, কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন সোহাগ, শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ছোট বাবু ও মহিউদ্দিন কোরাইশ। আরও উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম, আরিফ হোসেন, ছাত্রনেতা নাফিজ আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য সাইফুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল সভাপতি মাসুদুল আলম, সহ-সভাপতি আকবর হোসেন, কলেজ ছাত্রনেতা শেখ ইমরান আহমেদ, দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, সাতক্ষীরা পৌর ২নং ওয়ার্ড সভাপতি নাদিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সিটি কলেজ ছাত্রদল নেতা শাহরিয়াজ কামাল ও নাফিস রেজা রুবাই প্রমুখ।

ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির মঙ্গল কামনা, মুসলিম উম্মাহর ঐক্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ আশিকুর রহমান। এসময় সাংবাদিক ও ছাত্রদল নেতৃবৃন্দ উৎসবমুখর পরিবেশে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া