বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৪ শিক্ষার্থীর জুনিয়র বৃত্তি লাভ

কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায়-২৫’ সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছেন। সম্প্রতি যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কতৃক প্রকাশিত ফলাফলে জানা যায়, সিংগা হাইস্কুলে অধ্যায়নরত মেধাবী ছাত্রী মিথিলা ফারজানা জিনিয়া( রোল নং- ৩১৮৫৭৭), হাবিবা খাতুন( রোল নং-৩১৮৫৭৬) ও মেধাবী ছাত্র মাসুদ রানা( রোল নং-৩১৮৫৮৪), সঞ্জয় কুমার দাস( রোল নং-৩১৮৫৮৩) ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়। বৃত্তিপ্রাপ্তরা জানায়, আমাদের এই সাফল্যের জন্য পিতা- মাতা ও স্কুলের শিক্ষকদের অবদান অনস্বিকার্য। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ ও দোয়াপ্রার্থী। জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের সাফল্য অর্জনের বিষয়টি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলামের অনুভূতি জানতে চাইলে বলেন, আমি খুব আনন্দিত। তবে ফলাফল আরো ভাল আশা করেছিলাম। ফলাফলে আমি স্কুলের সকল শিক্ষকমন্ডলীসহ শিক্ষার্থীদের পিতা- মাতার অবদানকে ধন্যবাদ জানায়। তিনি শিক্ষাজীবনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীর উচ্চ শিক্ষালাভ করে প্রকৃত মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে আর্শীবাদন্তে দোয়া প্রার্থনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় চলমান সড়কবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট

সাতক্ষীরার কলারোয়ায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতিবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন