সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গঠিত হলো ‘ইউথ নেটওয়ার্ক ফর ক্লাইমেট জাস্টিস’

লবণাক্ততার আগ্রাসন, ফসল হারানোর যন্ত্রণা আর ঘূর্ণিঝড়ের আতঙ্ক—এই বাস্তবতার মাঝেই বড় হচ্ছে উপকূলের তরুণ প্রজন্ম। শুধু ভুক্তভোগী হয়ে নয়, এবার জলবায়ু ন্যায়বিচারের দাবিতে সংগঠিত লড়াইয়ে নামল সাতক্ষীরার তরুণরা। সেই লক্ষ্যেই গঠিত হলো একটি নতুন ‘ইউথ নেটওয়ার্ক’ প¬্যাটফর্ম। জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার (২৬ ফেব্র“য়ারি) হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন ডেভেলপমেন্ট (হেড)-এর আয়োজনে এবং ক্লাইমেট জাস্টিস রেজিলেন্স ফান্ড (ঈঔজঋ) ও সম্প্রীতি এইড ফাউন্ডেশন-এর সহযোগিতায় ‘এস্টাবলিশ ইউথ নেটওয়ার্ক ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা থেকেই আনুষ্ঠানিকভাবে এই নেটওয়ার্ক গঠনের ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার তারিকুল ইসলাম অন্তর। প্রধান অতিথির বক্তব্যে দেশ টিভি-র স্টাফ রিপোর্টার শরীফুল¬াহ কায়সার সুমন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সাতক্ষীরার উপকূলকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে। লোনা পানির আগ্রাসন, কৃষি সংকট ও দুর্যোগ তরুণদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এই সংকট মোকাবিলায় তরুণদের নীতিনির্ধারণী পর্যায়ে সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা নিশ্চিত করা জরুরি। এই ইউথ নেটওয়ার্ক সেই পথ তৈরি করবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল টোয়েন্টিফোর-এর ডিস্ট্রিক্ট রিপোর্টার আমিনা বিলকিস ময়না এবং হেড সংস্থার সহ-সভাপতি শেখ আজিজুর রহমান বাদশা। সভায় আরও উপস্থিত ছিলেন চ্যানেল ওয়ান-এর সাতক্ষীরা প্রতিনিধি নাজমুল সাদাৎ জাকির, ইয়ুথ লিডার মাহবুবুর রহমান, পৌরসভা ইয়ুথ গ্র“পের সভাপতি ইয়াসিন আরাফাত শাওন, শাপলা প্রতিবন্ধী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সিহাব সিদ্দিকীসহ বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা। সভা শেষে তরুণ প্রতিনিধিরা একসঙ্গে অঙ্গীকার করেন—জলবায়ু পরিবর্তনের ক্ষতির বিরুদ্ধে তারা আর নীরব থাকবে না। নিজেদের জীবন, জীবিকা ও ভবিষ্যৎ রক্ষায় স্থানীয় পর্যায় থেকে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত জলবায়ু ন্যায়বিচারের দাবি জোরালোভাবে তুলে ধরবে এই ইউথ নেটওয়ার্ক। উপকূলের ঝুঁকিপূর্ণ জনপদের তরুণদের হাত ধরেই হয়তো জন্ম নেবে জলবায়ু সহনশীল, ন্যায্য ও টেকসই আগামী দিনের বাংলাদেশ।

একই রকম সংবাদ সমূহ

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে বিশেষ তদারকির দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা