সোমবার, জুলাই ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় ভাষা সৈনিক ও শিক্ষক নেতা আলহাজ্ব শেখ আমানুল্লাহ’র ১২তম মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক নেতা আলহাজ্জ ইউনুছ আলী, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক আবুল খায়ের, সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, মো. রুহুলবিস্তারিত পড়ুন

মালয়েশিয়া থেকে কলারোয়ায় ফিরলেন সকালে, বিকেলে মৃ*ত্যু!

কেএম আনিছুর রহমান, কলারোয়া (সাতক্ষীরা): গোলাম আজম দফাদার দীর্ঘদিন ছিলেন মালেশিয়ায়। সোমবার সকালে দেশে ফিরেছিলেন। আর ওইদিন সন্ধ্যায় তার মৃত্যু হলো। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নে। গোলাম আজম দফাদার (৫৫) যুগিখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত শহর আলী দফাদারের ছেলে। তিনি মালয়েশিয়া থেকে কলারোয়ায় সকালে বাড়িতে ফিরে বিকেলে মারা গেলেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্ট্রোকজনিত কারণে সাতক্ষীরা ব্লিস (সাবেক সিবি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিবিস্তারিত পড়ুন

মনিরামপুরের ঝাঁপা ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রি

হেলাল উদ্দিন: সরকারের ভর্তুকি মূল্যে যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রি করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টায় অত্র ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রেজাউল হক। এ সময় বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নুরুজ্জামান মুন্না উপস্থিত ছিলেন। প্রতি মাসে ঝাঁপা ইউনিয়নে টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে স্বল্প আয়ের মানুষের মাঝে (কার্ডধারীদের) তেল, চাল, চিনি ও ডাল বিক্রয় করা হয়।

১০২ বছর বয়সে পর্বত জয়, বিশ্বরেকর্ড গড়লেন বৃদ্ধ

জাপানের এক প্রবীণ পর্বতারোহী কোকিচি আকুজাওয়া বয়সের সীমাকে চ্যালেঞ্জ করে ইতিহাস গড়লেন। ১০২ বছর বয়সে ফুজি পর্বতের চূড়ায় উঠে তিনি হয়েছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, যিনি জাপানের এই সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেছেন। আকুজাওয়া ১৯২৩ সালে জন্মগ্রহণ করেন। এর আগেও তিনি ৯৬ বছর বয়সে ফুজি পর্বতে উঠেছিলেন। তবে এবার বয়স ও শারীরিক দুর্বলতা সত্ত্বেও আবারও শীর্ষে পৌঁছে গেছেন। এই অর্জনকে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। কৃতিত্বটিকে তিনি অবশ্য খুব সাধারণভাবে দেখেছেন। সাংবাদিকদেরবিস্তারিত পড়ুন

শপথ নিলেন হাইকোর্টের ২৫ বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নতুন নিয়োগ পাওয়া ২৫ জন শপথ নিয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোয়াজ্জেম হোসাইন। শপথ নেয়া ২৫ বিচারপতি হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, আইনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শ্যামনগরে সুদের লেনদেন নিয়ে সং/ঘ/র্ষে আ/হ/ত ব্যক্তির মৃ/ত্যু

আবুল কাসেম: সাতক্ষীরার শ্যামনগরে সুদের টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত মুজিবর গাজী (৬২) মারা গেছেন। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর এলাকার মৃত আহাদ আলী গাজীর ছেলে। এর আগে রোববার সকালে শ্যামনগরের সোনার মোড় এলাকায় মুজিবর গাজী ও অমল সরকারের মধ্যে সংঘর্ষে মুজিবরসহ উভয়পক্ষের ৬জন আহত হয়। বংশীপুর গ্রামের সুশান্ত সরকার জানান, ২০ বছর আগেবিস্তারিত পড়ুন

ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ৪৭১ জন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ৪৭১ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন। এছাড়া ২৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ১০ জন প্রার্থী আপীল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে এ তালিকা প্রকাশ করা হয়। এতে দেখা যায়, পদভিত্তিক সহ-সভাপতি (ভিপি): ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন, সহ-সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেছেন, ‘অবৈধ মোবাইল ফোনের মাধ্যমে বন্দীরাও আমাকে ফোন দেন অনেক সময়। এটা বিস্ময়কর! তারা সাধারণত ফোন দেন, তাদের টার্গেট হলো আরেকজনকে ধরিয়ে দেয়া, অর্থাৎ তাদের যে প্রতিপক্ষ রয়েছে, তাদের ধরিয়ে দেওয়া। অনেক সময় আমি এটাকে আমলে নিয়ে অভিযান পরিচালনা করেছি। অনেক সময় ব্যবস্থা নিয়েছি। এটাই হলো বাস্তবতা। আমি কোনোভাবে এটা অস্বীকার করতে পারব না যে এটা হচ্ছে। কিন্তু আমাদের চেষ্টার কোনোবিস্তারিত পড়ুন

জামায়াত নয় কয়েকটি ইসলামী দলের সঙ্গে জোট হতে পারে : সালাহউদ্দিন

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিএনপি কোনো সংশয় দেখছে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ফেব্রুয়ারিতে রমজান শুরুর এক সপ্তাহ আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো সংশয় নেই। যারা বাহানা দিয়ে নির্বাচন বয়কট করবে, তারা মাইনাস হয়ে যাবে। জোটের বিষয়ে কয়েকটি ইসলামি ঘরানার দলের সঙ্গে আলোচনা হচ্ছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৬ আগস্ট) দেশের সমসাময়িক বিষয়ে রাজধানীর গুলশানে নিজ বাসায় গণমাধ্যমকে একথা বলেনবিস্তারিত পড়ুন

২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নিয়মিত এবং অনিয়মিত শিক্ষার্থীদের জন্য ভিন্ন সিলেবাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। মঙ্গলবার (২৬ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করেন। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। অন্যদিকে যারাবিস্তারিত পড়ুন