বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইফতারপণ্যের দাম বৃদ্ধির প্রতিযোগিতায় ধরাশায়ী ক্রেতারা

৫টাকার লেবুর দাম এখন ২০ থেকে ৩০টাকা, ২০টাকার শসা পৌছেঁছে ১২০ থেকে ১৫০টাকায়। পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রির দাম এখন আকাশছোঁয়া। রমজান মাসে যখন ইবাদতের প্রতিযোগিতা চলে ঠিক তখন সাতক্ষীরার কলারোয়ায় নিত্যপণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। রোজা শুরু থেকেই উপজেলাজুড়ে পণ্যের বাজারে এমন আগুনে দিশেহারা সাধারণ মানুষেরা।

উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোন পদক্ষেপ না নেওয়ায় ইফতার সামগ্রি পণ্যের এরূপ দাম বৃদ্ধির করেছে অসাধু ব্যবসায়ীরা।

উপজেলা সদরের বাজারসহ বিভিন্ন ইউনিয়নের ছোট-বড় বাজারগুলো ঘুরে ও খোঁজ নিয়ে জানা গেছে, রোজা শুরুর কয়েকদিন আগে

যে কাগুজি লেবুর দাম পিচপ্রতি ছিলো ৪ থেকে ৫ টাকা সেই লেবুর দাম এখন পিচপ্রতি ২০ থেকে ৩০ টাকা। বেগুনের দাম ছিলো কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা, সেই বেগুন এখন ৫০ থেকে ৬০ টাকা। কেজিপ্রতি শসার দাম ছিলো ২০ থেকে ৪০ টাকা সেটা এখন পৌছেঁছে ১২০ থেকে ১৫০ টাকায়। সোলার দাম ছিলে ৬০ থেকে ৭০ টাকা, সেটা এখন ৮০ থেকে ৯০টাকা। গাজর ৩০ থেকে ৫০ টাকা। বিভিন্ন জাতের পাকা কলার দাম ছিলো প্রকারভেদে কেজিপ্রতি ৪০ থেকে ৬০ টাকা, সেগুলোর দাম এখন ৭০ থেকে ১৫০ টাকা। খেজুরের দাম ৪০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত। পেয়াঁজের দাম ৫০ থেকে ৭০ টাকা। ৫০ টাকার কাঁচা ঝালের দাম ঠেকেছে কেজিপ্রতি ১০০ থেকে ১৫০টাকায়। এমনইভাবে বিভিন্ন ইফতারপণ্যের দাম ইচ্ছেমাফিক বৃদ্ধি করায় বিপাকে সাধারণ ক্রেতারা।

তারা দাবি করেছেন সঠিক তদারকি আর কঠোর ব্যবস্থা নিলে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় চলমান সড়কবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট

সাতক্ষীরার কলারোয়ায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতিবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন