Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি, সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত নয়: রিজভী

দেশকে আবারও ষড়যন্ত্রের অন্ধগলিতে ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাম্রাজ্যবাদী শক্তি ও আধিপত্যবাদী শকুনিরা এ দেশের মানচিত্রকে খুবলে খাওয়ার চেষ্টা করেছে। নানান ধরনের চক্রান্তের কথা শুনি। নানান ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত নয়। বুধবার (২০ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন,বিস্তারিত পড়ুন
ট্রাইব্যুনালে চিকিৎসকের সাক্ষ্য
গুলিবিদ্ধ ১৬৭ জনের অনেকেরই মাথার খুলি ছিল না

২০২৪ সালের ১৬ জুলাইয়ের পর থেকে দিন যত গড়াতে থাকে মাথা-বুকে গুলিবিদ্ধ মুমূর্ষ রোগী ততই বাড়তে থাকে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলেন নিউরো সায়েন্স হাসপাতালের চিকিৎসক ডা. মাহফুজুর রহমান। তিনি বলেন, হাসপাতালে মারা যায় ৩৩ জন। হাসপাতালে আসা রোগীদের মধ্যে ১৬৭ জনের অনেকেরই মাথার খুলি ছিল না। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে দমনে ডিবির একটি দল রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে এসে গুলিবিদ্ধদের চিকিৎসা ও রিলিজ না দিতে শাসিয়ে যায় বলেও ট্রাইব্যুনালে সাক্ষ্যবিস্তারিত পড়ুন
১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ

আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২০ আগস্ট) নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে ইসি জানায়, জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ‘জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ কমিশনে অনুমোদিত হয়েছে। এরপর ওই নীতিমালা গত ২৬ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৮ (১) ও (২) অনুযায়ী জাতীয় সংসদবিস্তারিত পড়ুন
জামায়াতকে নিয়ে ‘ঐক্যের পথে’ ইসলামি দলগুলো

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ অন্তর্বর্তী সরকার। এই নির্বাচন সামনে রেখে জোরদার হচ্ছে ইসলামি দলগুলোর ঐক্যের তৎপরতা। এতদিন বিএনপির মিত্র হিসেবে থাকা জামায়াতে ইসলামী এবার ইসলামি দলগুলোর সঙ্গে ঐক্যে ভিড়ছে এটাও মোটামুটি নিশ্চিত। ইসলামি দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ফ্যাসিবাদী আমলে ইসলামপন্থি দলগুলো নানাভাবে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশকে বিবেচনায় নিয়ে আদর্শিক দ্বন্দ্ব ভুলে বৃহত্তর স্বার্থে এক হওয়ার জন্য ঐক্যের প্রক্রিয়া অনেকবিস্তারিত পড়ুন
ভারতের জন্য তেলের দামে ৫ শতাংশ ছাড় ঘোষণা রাশিয়ার

যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতের কাছে সস্তায় অপরিশোধিত তেল বিক্রি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। এমনকি, ক্ষেত্রে দেশটি ৫ শতাংশ ছাড়ও দেবে বলে ঘোষণা করেছে। বুধবার (২০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। ভারতে রাশিয়ার উপ-ব্যবসায়িক প্রতিনিধি ইভগেনি গ্রিভা বলেছেন, তেল কেনার ক্ষেত্রে ভারতকে প্রায় ৫ শতাংশ ছাড় দেওয়া হবে। এটি অবশ্য ব্যবসায়ীদের মধ্যে আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে। গ্রিভা আরও জানান, রাজনৈতিক পরিস্থিতি যাই হোক নাবিস্তারিত পড়ুন
সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : প্রধান উপদেষ্টা

যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২০ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির নিমিত্ত ‘যৌথ ঘোষণাপত্র’ স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্য খাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আজ একত্রিত হয়েছি। বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলার কারণ হলো—জাতীয় উন্নয়ন ও অগ্রগতি অর্জনের জন্য দক্ষবিস্তারিত পড়ুন
বাংলাদেশকে দেখে মার্কিন তুলা আমদানিতে শুল্কছাড়ের সিদ্ধান্ত ভারতের

বাংলাদেশের দেখাদেখি যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানিতে শুল্কছাড়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। তাদের এই উদ্যোগ ট্রাম্প প্রশাসনের আরোপিত চড়া শুল্কের প্রভাব কমাতে সাহায্যের পাশাপাশি দেশটির সঙ্গে বাণিজ্য আলোচনায় বিশেষ সুবিধা দেবে বলে মনে করছে নয়াদিল্লি। গত সোমবার (১৮ আগস্ট) তুলা আমদানিতে ১১ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেয় ভারত সরকার। যুক্তরাষ্ট্রের আরোপিত ৫০ শতাংশ শুল্কে ভারতের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাত হলো টেক্সটাইল। এই খাতে ক্ষতির প্রভাব কিছুটা কমাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ৩০বিস্তারিত পড়ুন
সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিলো ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর সম্মানে কোনো প্রার্থী ঘোষণা করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে ডাকসুর প্যানেল ঘোষণার সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ ঘোষণা দেন। তিনি বলেন, গত বছরের ১৫ জুলাই সানজিদা আহমেদ তন্বীর সেই রক্তাক্ত মুখ সবাইকে নাড়িয়ে দিয়েছিল। তার এই ত্যাগের জন্য আমরা এইবিস্তারিত পড়ুন
ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদেরও প্রাধান্য দেয়া হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে এই প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। প্যানেলে ভিপি হিসেবে বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, জিএস পদে কবি জসীম উদ্দিন হলের আহ্বায়ক তানভির বারী হামিম ও এজিএস পদে বিজয় একাত্তর হলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদকেবিস্তারিত পড়ুন
ডাকসু নির্বাচন: কাদের-বাকেরের নেতৃত্বে গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আব্দুল কাদের এবং আবু বাকেরের নেতৃত্বে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। বুধবার (২০ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ প্যানেল ঘোষণা করা হয়। ঘোষিত প্যানেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সমন্বয়ক আব্দুল কাদেরকে সহ-সভাপতি (ভিপি) পদে এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে আবু বাকের মজুমদারকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন পেয়েছেন আশরেফা খাতুন। এর মধ্যেবিস্তারিত পড়ুন

