শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরার তরুণদের মধ্যে বিপুল প্রতিভা রয়েছে: চেম্বার সভাপতি নাসিম ফারুক খান মিঠু

সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাসিম ফারুক খান মিঠু বলেছেন, সাতক্ষীরা ক্রীড়াঙ্গনের উর্বর ভূমি। এখানকার তরুণদের মধ্যে বিপুল প্রতিভা রয়েছে। এ ধরনের গঠনমূলক ক্রীড়া আয়োজন নিয়মিত হলে জেলার খেলাধুলা আরও সমৃদ্ধ হবে এবং জাতীয় পর্যায়েও সাতক্ষীরার খেলোয়াড়রা নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারবে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালর খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসববিস্তারিত পড়ুন

কলারোয়ায় বাড়িতে বাড়িতে কুমড়া বড়ি তৈরীর ধুম

কুমড়া বড়ি, শীত মৌসুমের এক অনন্য খাবার। সাধারণত তরকারিতে এই কুমড়া বড়ি দিয়ে রান্না করা হয়। এতে তরকারির স্বাদ ও মান বৃদ্ধি পায়। চলমান শীতে সাতক্ষীরার কলারোয়ায় কুমড়া বড়ি তৈরী কাজে ব্যস্ত সময় পার করছেন অনেক নারীরা। কিছু স্থানে তাদের সাথে যোগ দিচ্ছেন পুরুষরাও। শীতের সময় তৈরি কুমড়া বড়ি রেখে দেয়া যায় দীর্ঘ কয়েক মাস, বছরজুড়ে খাওয়া যায় বিভিন্নভাবে। জানা গেছে, কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় কুমড়া বড়ি তৈরীর ধুম পড়েছে। বহুবিস্তারিত পড়ুন

মতপার্থক্য থাকবে কিন্তু মতবিভেদ যেন না হয় : তারেক রহমান

মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়– ভবিষ্যৎ সাংবাদিকতায় স্বাধীনতা নিশ্চিত করতে সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর এ কথা বলেন তিনি। বিএনপি সরকার গঠন করলে জাতিকে সঠিকপথে পরিচালিত করবে বলে আশ্বাস দিয়েছেন দলটির নতুন চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “আমাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা আছে; অবশ্যই আমরা ৫বিস্তারিত পড়ুন

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা ও জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। নির্বাচন কমিশনে আজ থেকে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়েবিস্তারিত পড়ুন

ভারতের আধিপত্য থেকে দেশ মুক্ত হয়েছে: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল সব জায়গায়, সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এর আয়োজনে অনুষ্ঠিত ‘রাজনৈতিক দল, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক পলিসি ডায়ালগে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, বাংলাদেশে গত ১৬ মাসে সবচেয়ে বেশি সাইবারবিস্তারিত পড়ুন

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত, প্রজ্ঞাপন জারি

সীমানাসংক্রান্ত জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচন কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) আসন ২টি স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে ইসি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলার দুটি আসনের ভোট স্থগিত করা হয়েছে। নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২ আসনের সীমানা সংক্রান্ত একটি মামলার কারণে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনবিস্তারিত পড়ুন

গণহত্যা সমর্থনের অভিযোগে চবি আইন বিভাগের শিক্ষক আটক

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও আওয়ামীপন্থী শিক্ষক হাসান মোহাম্মদ রোমান শুভকে আটক করেছে চাকসু প্রতিনিধিরা। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার পর আইন অনুষদ ভবন থেকে পালানোর চেষ্টা করার সময় তাকে আটক করা হয়। পরে চাকসু প্রতিনিধিরা তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে হস্তান্তর করেন। জানা যায়, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।বিস্তারিত পড়ুন

পীর-সাকি পেলেন গানম্যান, জানা গেল রহস্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রার্থীদের নিরাপত্তার অংশ হিসেবে সরকার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে অস্ত্রধারী দেহরক্ষী বা গানম্যান দিয়েছে। একইসঙ্গে মেহেরপুর-১ আসনে বিএনপির প্রার্থী মাসুদ অরুণও পেয়েছেন গানম্যান। রাজনৈতিক ব্যক্তিদের আবেদন যাচাই-বাছাই শেষে গত বুধবার (৭ জানুয়ারি) এ তিনজনকে গানম্যান দেওয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।বিস্তারিত পড়ুন

নির্বাচনকালীন প্রশাসনের নিয়ন্ত্রণ কার হাতে?

ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের কর্মকর্তাদের কর্মকান্ড নিয়ে বিতর্ক তৈরী হচ্ছে। একই ধরণের ঘটনার অভিযোগে দুই ধরণের সিদ্ধান্ত নিচ্ছে রির্টানিং অফিসাররা। নিজেদের পদোন্নতি ও গুরুত্বপুর্ণ জায়গায় পদায়ন নিশ্চিত করতে প্রভাবশালী একটি রাজনৈতিক দলের আস্থায় আসতে রীতিমতো প্রতিযোগিতা শুরু করেছে। রাজনৈতিক দলের সভা-সমাবেশে যোগ দিচ্ছেন কেউ কেউ। দলীয় আনুগত্যে প্রমাণ করতে অফিসার্স ক্লাব ছাড়াও একটি রাজনৈতিক দলের অফিসেও যাতায়াত করছেন। সেখানে বসে দলটির মনোনিত প্রার্থীদের ভোটে জেতাতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নানাভাবে প্রভাবিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ওলামা দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারী) বিকালে শহরের নিউ মার্কেট চত্বরে সাতক্ষীরা জেলা ওলামা দলের আয়োজনে জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদীর সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। কোরআন খতম ও দোয়া মাহফিলে বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন