রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় কলেজ শিক্ষক ও তার উপর কন্যার হামলা, হাসপাতালে ছুটে গেলেন হাবিব

সাতক্ষীরার তালা উপজেলায় চাঁদার দাবিতে কলেজ শিক্ষক ও তার শিশু কন্যার উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কলেজ শিক্ষক ও তার পাঁচ বছর বয়সী কন্যা গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তালা উপজেলার কৃষ্ণনগর ব্রিজের উপর এ ঘটনা ঘটে। মাগুরা আইডিয়াল মহিলা কলেজের অধ্যাপক হিরন্ময় মণ্ডলের শিশু কন্যা নাতাশা মণ্ডলও (৫) আহত হয়েছেন।

ভুক্তভোগী অধ্যাপক হিরন্ময় মণ্ডল জানান, তার কন্যা দীর্ঘদিন ধরে অসুস্থ এবং চিকিৎসার জন্য নিয়মিত ভারতে যাতায়াত করতে হয়। সোমবার সকালে মেয়েকে নিয়ে পাসপোর্ট অফিসে যাওয়ার পথে কৃষ্ণনগর ব্রিজে পৌঁছালে টিকারামপুর গ্রামের খালেক সরদারের ছেলে সজীব সরদার চাঁদা দাবি করে তার মোটরসাইকেল আটকানোর চেষ্টা করে।

তিনি আরও বলেন, দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে সজীব সরদার লোহার রড দিয়ে তার মেয়ের মাথায় আঘাত করে। এতে তারা মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান। এরপর সজীব তাকে হাত-পায়ে মারধর করে। সঙ্গে টাকা না থাকায় পাশের দুইজন তৃতীয় লিঙ্গের ব্যক্তির কাছ থেকে ধার করে এক হাজার টাকা দিলে হামলাকারী ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অভিযুক্ত সজীব সরদার এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার বিরুদ্ধে নিয়মিত মাদক সেবন ও বিক্রি, চাঁদাবাজি, লুটপাট ও দখলবাজির অভিযোগ রয়েছে। তার ভয়ে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মুখ খুলতে সাহস পান না। এর আগেও তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার অভিযোগ রয়েছে।

এদিকে, হিরন্ময়ের উপর হামলার খবর জানতে পেরে হামলাকারী যুবক সজীব সরদারকে দূর্গম বিলান এলাকা থেকে ধরে এনে পুলিশে খবর দেয় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পরে পাটকেলঘাটা থানা পুলিশ ঐ যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

খলিষখালী ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক আব্দুল হান্নান জানান, ঘটনা জানা মাত্রই ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ হামলাকারী যুবককে দূর্গম বিলান এলাকা থেকে ধরে পুলিশে সোপর্দ করেছে। ইউনিয়নের যে কেউ অপরাধ কর্মকান্ডে জড়ালে তাকে প্রতিহত করতে প্রশাসনকে সর্বদা সহযোগিতা করবে বিএনপি।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার জানান, কলেজ শিক্ষক হিরন্ময় মন্ডলকে ছিনতাই ও তার মেয়েকে মারপিট অত্যন্ত দুঃখজনক ঘটনা । খোঁজ নিয়ে জানতে পেরেছি, তাদের উপর আক্রমন করা ঐ যুবক এলাকায় নেশাগ্রস্থ হিসেবে চিহ্নিত । তাকে অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই ।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, এঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে । তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ২ দিন আগে কলেজ শিক্ষক হিরন্মময় মন্ডলের উপর হামলার খবর শোনা মাত্রই তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি মনোনীত প্রাথী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব । এসময় তিনি হিরন্ময় মন্ডলও তার শিশুকন্যা নাতাশা মন্ডলের সার্বিক খোঁজ খবর নেন এবং ঘটনার সাথে জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক