Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসকল মনোনয়নপত্র জমা দেন। সাতক্ষীরার ৪টি আসনে জাতীয় পার্টির ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাতক্ষীরা-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির হাবিবুল ইসলাম হাবিব, জামায়াতের মো: ইজ্জতুল্লাহ, জাতীয় পার্টির জিয়াউর রহমান ও ইসলামি আন্দোলনের শেখ মো: রেজাউল করিম। এছাড়াও এবিস্তারিত পড়ুন
কলারোয়ায় দুগ্ধ সম্প্রসারণ প্রকল্পের কোটি টাকা নয়ছয়!

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় সমবায় অধিদপ্তর ঢাকা কর্তৃক বাস্তবায়নাধিন দূগ্ধ ঘাটতি সম্প্রসারণ প্রকল্পে অনিয়ম অনুসন্ধানে বেরিয়ে এসেছে। কলারোয়া উপজেলাধীন কুশোডাঙ্গা ইউনিয়ানে পারিখুপি গ্রামে কলারোয়া সমবায়ের মাধ্যমে ১০০ জনের ১৬০০০০ টাকা ২ টি গাভী বাছুর কেনা এবং ৪০ হাজার টাকা ঘাসচাষের জন্য ঋণ প্রদান করেন।কিন্তু টাকায় গাভী বাছুর না কিনে কোরবানিতে বিক্রির জন্য ষাঁড় কিনেছেন অনেকে এটা অনুসন্ধানে বেরিয়ে এসেছে। এই প্রকল্পে সরকার ২ কোটি টাকা বিনিয়োগ করেছে বলে জানা গেছে। অনেকেবিস্তারিত পড়ুন
উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরার ৪ টি আসনে ২৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

গাজী হাবিব, সাতক্ষীরা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরার ৪ টি সংসদীয় আসনে ৪৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বিকাল ৫টা পর্যন্ত সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসারদের কাছে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। মোট ২৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরমধ্যে সাতক্ষীরা-১ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের মো. ইয়ারুল ইসলাম,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-৪ আসনে ভিন্ন দল থেকে পিতা-পুত্রের মনোনয়নপত্র জমা

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দুই ভিন্ন রাজনৈতিক দল থেকে বাবা ও ছেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার বিষয়টি নিশ্চিত করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়া পিতা সাবেক সংসদ সদস্য ও গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এইচ এম গোলাম রেজা এবং তার ছেলে জাতীয় পার্টির (রুহুলবিস্তারিত পড়ুন
সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা প্রসঙ্গে ডা. জাহিদ হোসেন বলেন, ‘স্বাভাবিকভাবেই উনার (খালেদা জিয়া) অবস্থার উন্নতি হয়েছে—এ কথা বলা যাবে না।…উনার (খালেদা জিয়া) অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন।’ শনিবার (২৭ ডিসেম্বর) দিনগত রাত সাড়েবিস্তারিত পড়ুন
হাদি হত্যায় জড়িত প্রত্যেকের নাম উন্মোচন করে দেবো: ডিএমপি কমিশনার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার পেছনে মূলে যারা জড়িত, তাদের প্রত্যেকের নাম-ঠিকানা উন্মোচন করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে গিয়ে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ‘এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড। এর পেছনে অনেকে জড়িত থাকার কথা। আমরা এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছি। হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত তা উদঘাটনে জোর চেষ্টা চালাচ্ছি।বিস্তারিত পড়ুন
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে জাতীয় নির্বাচনের ভোট শুরু

যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে জাতীয় নির্বাচনের ভোট শুরু হয়েছে। স্থানীয় সময় রোববার (২৮ ডিসেম্বর) কঠোরভাবে নিয়ন্ত্রণাধীন জান্তা-পরিচালিত জাতীয় নির্বাচনে ভোট শুরু হয়েছে। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরের দিকে ইয়াঙ্গুনের কামায়ুত টাউনশিপে একটি ভোটকেন্দ্র খোলা দেখা গেছে। ২০২১ সালের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির পরিত্যক্ত বাড়ির কাছেই ওই কেন্দ্র অবস্থিত। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দরিদ্র দেশ মিয়ানমার ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই সহিংসতার মুখে। ওই অভ্যুত্থানে নোবেল শান্তি পুরস্কারজয়ীবিস্তারিত পড়ুন
দেশে ফেরার দিনটা আমার হৃদয়ে অবিস্মরণীয় হয়ে থাকবে: তারেক রহমান

দেশে ফেরার দিনটা নিজের জীবনে অবিস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে তার ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তিনি এমন মন্তব্য করেন। ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো- প্রিয় বাংলাদেশের বন্ধুরা, বোনেরা ও ভাইয়েরা, গত শুক্রবার দিনটা সারা জীবনের জন্য আমার হৃদয়ে অবিস্মরনীয় হয়ে থাকবে। দীর্ঘ ১৭ বছর পর আমি আবার আমার মাতৃভূমির মাটিতে পা রেখেছি। আপনাদের উষ্ণ অভ্যর্থনা, ঢাকার রাস্তাজুড়ে মানুষের ঢল,বিস্তারিত পড়ুন
এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন দলটির এক যুগ্ম আহ্বায়ক। ওই যুগ্ম আহ্বায়ক জানান, তাসনিম জারা স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন, এজন্য তিনি পদত্যাগ করেছেন। এদিকে, শনিবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে তাসনিম জারা লিখেছেন, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ওবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-১ আসনে বাংলাদেশ কংগ্রেস মহাসচিব ইয়ারুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিনিধি : ১০৫ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাড. মো. ইয়ারুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেছেন। রিটার্নিং কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা প্রশাসকের অনুপস্থিতিতে তার পক্ষে এডিসি (সার্বিক) ও জেলা নির্বাচন কর্মকর্তা আজ শনিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই মনোনয়ন পত্র গ্রহণ করেন। বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে দলের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিগত দিনে কয়েকটি দলের প্রার্থীরাই ঘুরেফিরে তালা-কলারোয়ায় নির্বাচিত হয়েছেন। তবে তারা তালা-কলারোয়ারবিস্তারিত পড়ুন

