বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন বার্তা দিলেন অর্থ উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়নে আরও সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, পে স্কেল বাস্তবায়নের জন্য বিপুল অর্থের প্রয়োজন। দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে এই উদ্যোগ বাস্তব রূপ পাবে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে গণভোটের অংশ হিসেবে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, গত ১০ বছরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পে স্কেল নিয়ে কার্যত কোনো কাজ হয়নি। বর্তমান সরকার পে কমিশন গঠন করেছে এবং এ বিষয়ে কাজ চলমান রয়েছে।

দেশের অর্থনীতির সাম্প্রতিক অগ্রগতির চিত্র তুলে ধরে তিনি বলেন, অর্থনীতি চাঙা করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে কেবল অর্থের জোগানই নয়, বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, এজন্য প্রচুর অর্থের প্রয়োজন। তবে অর্থনীতি আরও শক্তিশালী হলে পে স্কেল বাস্তবায়ন আলোর মুখ দেখবে। এসব বিষয় পরবর্তীতে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা দুর্নীতি নয়, সুশাসন ও জবাবদিহিমূলক সরকার চাই। এর সুফল ভোগ করবে আগামী প্রজন্ম।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিয়ে ভুল ব্যাখ্যার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, অনেকেই মনে করছেন ‘হ্যাঁ’ ভোট কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা। বাস্তবতা হলো, এটি দেশের গণতন্ত্রকামী সব দলের জন্যই উপযোগী এবং সুশাসন নিশ্চিত করার একটি কার্যকর পথ।

তিনি আরও বলেন, সুশাসনের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ধর্মসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সংস্কার জরুরি।

এর আগে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা মেলার উদ্বোধনের আগে অর্থ উপদেষ্টা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুরের বিভিন্ন স্তরের সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান