রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের আয়কর নথি জব্দের নির্দেশ

ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর বুধবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মুহাম্মদ জয়নাল আবেদীন আয়কর নথি জব্দের আবেদন করেন।বিস্তারিত পড়ুন

কড়াইল বস্তিতে ১৫শ ঘর-বাড়ি আগুনে পুড়েছে : ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় পাঁচ ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে আসে রাজধানীর কড়াইল বস্তির আগুন। আগুনে বস্তির প্রায় ১৫০০ ঘর-বাড়ি পুড়েছে। আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য নেই ফায়ার সার্ভিস ও পুলিশের কাছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেন্টেনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের সব কথা জানান। তিনি বলেন, বস্তিতে বিভিন্নভাবে কথা বলে আমরা জনাতে পেরেছি আনুমানিক ১৫০০বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-২ আসনে আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ, মশাল মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-২ আসনে (সাতক্ষীরা-দেবহাটা) সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আলীমের মনোনয়নের দাবিতে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যার পরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা মেঘনার মোড় হতে মশাল মিছিল বের হয়ে ঋশিল্পি স্কুলের সামনে গিয়ে পূর্ণরায় মেঘনার মোড়ে গিয়ে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে শেষ হয়। এসময় বক্তারা বলেন- সাতক্ষীরা সদর-২ আসনে ধানের শীষ প্রতীকের কান্ডারী আব্দুল আলিমকে ঘোষণা করতে হবে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বাঁশদহে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সাতক্ষীরা-২ আসনের ধানের শীষ প্রতীকের কান্ডারী গণমানুষের প্রাণপ্রিয় জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ এর বাঁশদহা ইউনিয়নে নির্বাচন পরিচালনা কার্যালয়ের অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের রেউই বাজারে সাবেক বাঁশদহা ইউনিয়ন বিএনপির সভাপতি এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাঁশদহে নির্বাচন পরিচালনা কার্যালয়ের অফিস উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) ধানেরবিস্তারিত পড়ুন

হাইড্রোলিক হর্ন বন্ধে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরে ছাত্রদলের স্মারকলিপি

সাতক্ষীরা প্রতিনিধি: নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তর বরাবর স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা শহর শাখা। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন। সহকারী পরিচালকের পক্ষে পরিদর্শক আশরাফ আলী স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপিতে বলা হয়, শহরসহ জেলার বিভিন্ন সড়কে বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন যানবাহনে অবাধে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের ফলে শব্দদূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে।বিস্তারিত পড়ুন

ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশ্বব্যাপী পালিত “১৬ দিন কর্মসূচি” উপলক্ষে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে বিশেষ সচেতনতা উদ্যোগ গ্রহণ করেছে B4RL প্রকল্প। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় শ্যামনগর উপজেলা চত্বরে একটি র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। নানা বয়সী নারী, শিক্ষার্থী, যুব স্বেচ্ছাসেবকরা এতে অংশ নেন। হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও সচেতনতামূলক বার্তা নিয়ে অংশগ্রহণকারীরা ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। র‍্যালি ও মানববন্ধন শেষেবিস্তারিত পড়ুন

টেকসই বেড়িবাঁধসহ সাত দফা দাবিতে সাতক্ষীরায় নারীদের মানববন্ধন

সাতক্ষীরা প্রতিবেদক।। নদী ভাঙ্গন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ সাত দফা দাবিতে সাতক্ষীরার আশাশুনিতে দুই শতাধিক নারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা চত্বরে প্রতাপনগর জলবায়ু পরিবর্তন পরিবর্তন স্থানচ্যুত এবং সুরক্ষার অধিকারের অন্তর্ভুক্তির আহ্বানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে দাবিগুলো হচ্ছে, জলবায়ু-অভিবাসিত পরিবারগুলোর তালিকা প্রনয়ন করে সরকারী সহায়তার আওতায় আনা। তাদের জন্য নিরাপদ আবাসন, কর্মসংস্থান ও আয় বৃদ্ধি মূলক প্রশিক্ষণ কর্মসূচী গ্রহণ ও আর্থিক সহায়তা প্রদান। সামাজিকবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ–ভেটখালী সড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: জনদুর্ভোগ কমাতে কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত সড়কটি ২৪ ফুটের পরিবর্তে ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে “শ্যামনগরের সর্বস্তরের জনগণ” ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, এই সড়কটি শ্যামনগরবাসীর গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। সওজ ও জনপদ বিভাগ ইতোমধ্যে রাস্তার দুই পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। তাহলে পরিকল্পনা অনুযায়ী ৩৪বিস্তারিত পড়ুন

মনিরামপুর প্রিন্টিং ব্যবসায়ী সমিতির আত্মপ্রকাশ ও কমিটি গঠন

হেলাল উদ্দিন, রাজগঞ্জ: যশোরের মনিরামপুর উপজেলার প্রিন্টিং শিল্পের সাথে জড়িত সকল ব্যবসায়ীদের নিয়ে সোমবার (২৪ নভেম্বর) রাত ৮টায় মনিরামপুর পৌর শহরের উত্তরমাথা বাসস্ট্যান্ডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আশা আর্ট এন্ড ডিজিটাল সাইনের স্বত্ত্বাধিকারী এস.এম হাফিজুর রহমানের সার্বিক পরিচালনায় ও রেখা আর্ট ডিজিটাল সাইন এন্ড প্রিন্টিং প্রেসের স্বত্ত্বাধিকারী এস.এম মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- এম.এম আরজান আলী, আনন্দ কুমার দেবনাথ, শরিফুল ইসলাম, নজরুল ইসলাম, মোঃ ইমরান হুসাইন, মোঃ মহিদুল ইসলাম, মোঃবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের জননন্দিত ও প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ এঁর ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে সাতক্ষীরা সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের রেউই বাজার, ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি বাজারসহ স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা, পথচারী ও সাধারণ জনগণের সঙ্গেবিস্তারিত পড়ুন