বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর মৃত্যুতে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপি, পৌর ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় আলেম-ওলামা ও মুসল্লিরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুজ্জামান পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা-২ আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের দৌহিত্র বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল-সিয়াম এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির মো. প্রিন্স মামুন, আমজাদ হোসেন, শাহিন হোসেন, আব্দুর গফফার, সৈয়দ আলী, ওমর আলী, শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহীন ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ছোট্ট বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে কোরআন খতম শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন নাসির উদ্দিন বাবু। ওয়াবাদ জামে মসজিদের পেশ ইমামের মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।

একই রকম সংবাদ সমূহ

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

দৈনিক প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মী সম্মেলনে সেরা প্রতিনিধি হিসেবেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন

বয়স ৬৯ বছর। জীবনের শেষ প্রান্তে এসেও জোটেনি সরকারি বয়স্ক ভাতার কার্ড।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সংবাদপত্রবিস্তারিত পড়ুন

  • দল-মত নির্বিশেষে সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • ​সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর
  • সাতক্ষীরায় বিধবার ডিসিআরকৃত জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা