শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দৈনিক নয়া দিগন্তের সাতক্ষীরা প্রতিনিধি জিললুর রহমানের মায়ের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম মোঃ ইউনুস আলীর স্ত্রী ও সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মো জিললুর রহমানের মা ফজিলাতুন্নেছা (৭৫) দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১ টায় পুরাতন সাতক্ষীরা বুদ্ধিপুর কলোনিস্থ আল আমান জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমার জানাজা নামাজে ইমামতি করেন সাতক্ষীরা-২ আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য প্রার্থী জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

এ সময় জেলা জাময়াতের আমির উপাধ্যক্ষ মো: শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি.এম মনিরুল ইসলাম মিনি, বিশিষ্ট সমাজ সেবক ডা: আবুল কালাম বাবলা, জামায়াত নেতা অধ্যক্ষ আবু সাঈদ, আব্দুস সবুর, ইব্রাহিম খলিল, মাওলানা মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস ও মোস্তাফিজুর রহমান উজ্জল, যুগ্ন-সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, এবিএম মোস্তাফিজুর রহমান, গোলাম সারোয়ার, ইব্রাহিম খলিল, এম ইদুজ্জামান ইদ্রিস, শহিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, মোজাহিদুল ইসলাম প্রমূখ।

প্রসঙ্গত, সাংবাদিক জিল্লুর রহমানের মাতা ফজিলাতুন্নেছা বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে শহরের এসডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন