রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা সদরের বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকের গণসংযোগ ও নির্বাচনী অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ এঁর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণসহ নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪নভেম্বর) বিকালে সাতক্ষীরা সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নের ঘোনা বাজার, মোবারকের মোড়, সনকা বাজার ও ভাড়ুখালি বাজারে স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা, পথচারী ও সাধারণ জনগণের সঙ্গে কুশলবিস্তারিত পড়ুন

আগামী নির্বাচন সুষ্ঠ-সুন্দর পরিবেশে হবে: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক আফরোজা আখতার

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজনের সাথে মতবিনিময় কালে সাতক্ষীরা জেলার নবাগত জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেছেন, আগামীর জাতীয় নির্বাচন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে সম্পন্ন করা হবে। এজন্য দরকার সকলের সহযোগীতা। আপনাদের সহযোগীতা পেলে এই জেলায় একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা হবে। নির্বাচনে কোন প্রকার অনিয়ম মেনে নেয়া হবে না। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা পরিষদের সভা কক্ষে মতবিনিময় সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বেবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪০টি হাই-বেঞ্চ বিতরণ

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে হাই বেঞ্চ বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা চত্বরে ২০২৪-২৫ অর্থ বছরের উপজেলা উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০টি করে মোট ৪০টা বেঞ্চ বিতরণ করা হয়। উপজেলা ভূমি কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ইউএনও রিয়াজ উদ্দিন আহাম্মদ উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গনের হাতে এ বেঞ্চ বিতরণ করেন। বিতরণকালে তিনি বলেন- এবছর উপজেলার ১২টি ইউনিয়ন ১২টিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সাতানী ভাদড়া স্কুল এন্ড কলেজে ধানের শীষের প্রার্থীর মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের সাথে সাতানী ভাদড়া স্কুল এন্ড কলেজের শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সদরের কুশখালী ইউনিয়নের সাতানী ভাদড়া স্কুল এন্ড কলেজের আয়োজনে কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের অধ্যক্ষ শিকদার একে আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী জননন্দিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শহীদ স্মৃতি কলেজে ধানের শীষের প্রার্থীর মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের প্রাণপ্রিয় জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফের সাথে শহীদ স্মৃতি কলেজের শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের শহীদ স্মৃতি কলেজের আয়োজনে কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীপক কুমার মল্লিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ধানেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: এসো দেশ বদলাই পৃথিবী বদলাই তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। খেলায় জয় পরাজয় আছে। পরাজয় খেলাধুলার একটি অংশ। জাতিকে সুস্থ সবল রাখতেবিস্তারিত পড়ুন

গণপ্রকৌশল দিবস ও আইডিইবি‘র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় র‌্যালী-আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: “দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি” প্রতিপাদ্য বাস্তবায়নে গণপ্রকৌশল দিবস ২০২৫ ও আইডিইবি‘র গৌরবোজ্জ্বল ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরায় ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে র‌্যালী পূর্ব আলোচনা সভায় সংগঠনের জেলা শাখার সভাপতি প্রকৌঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদবিস্তারিত পড়ুন

ভূমিকম্পে আতঙ্ক নয়, সচেতনতার আহ্বান বিশেষজ্ঞদের

সাম্প্রতিক কয়েক দফা ভূমিকম্পে দেশে আতঙ্ক বাড়লেও এ নিয়ে ভয় না পেয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষ বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে তারা এ সুপারিশ করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের দ্রুত লিখিত সুপারিশ পাঠানোর অনুরোধ জানিয়ে বলেন, “আমরা হাত গুটিয়ে বসে থাকতে চাই না, আবার অবৈজ্ঞানিক সিদ্ধান্তও নেব না। আপনারা যা প্রয়োজনবিস্তারিত পড়ুন

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার চিকিৎসকদের একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট হচ্ছে। তাই চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া। সোমবার (২৪ নভেম্বর) তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে এই তথ্য জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। শায়রুল কবিরবিস্তারিত পড়ুন

১২ হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিতে আকস্মিক অগ্ন্যুৎপাত

ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ১২ হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো একটি ঘুমিয়ে থাকা বা সুপ্ত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটেছে। এর ফলে আকাশে ১৪ কিলোমিটার পর্যন্ত ঘন ধোঁয়া ছড়িয়ে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার (২৩ নভেম্বর) উত্তর-পূর্বে ইথিওপিয়ার আফার অঞ্চলে অবস্থিত হায়লি গুব্বি আগ্নেয়গিরিতে কয়েক ঘণ্টা ধরে অগ্নুৎপাত হয়। প্রায় ৫০০ মিটার উচ্চতায় অবস্থিত এই আগ্নেয়গিরিটি রিফ্ট ভ্যালির মধ্যে অবস্থিত। এখানে দুটি টেকটোনিক প্লেট মিলিত হয়ে তীব্র ভূতাত্ত্বিক কার্যকলাপ দেখা যায়। দেশটির আগ্নেয়গিরি পর্যবেক্ষণবিস্তারিত পড়ুন