রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সকে সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে দুপুরে তাঁর অফিসে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এ আহ্বান জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৈঠকে দু’দেশের মধ্যে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি, ভূমিকম্প সম্পর্কে সচেতনতা ওবিস্তারিত পড়ুন

পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের ব্যবস্থা চালু হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের মোট ২২ হাজার ৭৫৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ২০ হাজার ৫৬২ জন পুরুষ ভোটার এবং ২ হাজার ১৯১ জন নারী ভোটার। দেশভিত্তিক নিবন্ধনেরবিস্তারিত পড়ুন

নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির দাবি শতভাগ যৌক্তিক: রিজভী

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিকে ‘শতভাগ যৌক্তিক’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নন-এমপিও শিক্ষকদের চলমান আন্দোলনে সংহতি জানাতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, “স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষিত মানুষ আজ ফুটপাতে বসে অনশন করছেন, কিন্তু সরকার-প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। আমলাতান্ত্রিক জটিলতার কারণেই শিক্ষকরা অনাহারে জীবনযাপন করছেন। এটি শুধু সরকারের নয়, জাতির জন্য লজ্জাজনক।” তিনি দ্রুত এমপিওভুক্তির দাবির বাস্তবায়নের আহ্বানবিস্তারিত পড়ুন

আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর

দেশের সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে ২০২৭ সালের জুলাই মাস থেকেই ক্যাশলেস আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হতে যাচ্ছে। এতে আর ক্যাশ আউটের প্রয়োজন থাকবে না বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গভর্নর বলেন, ‘লেনদেনে স্বচ্ছতা আনার জন্য ডিজিটাইজেশনের বিকল্প নেই। আর এ জন্য আন্তঃলেনদেন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। আগামীতে এ ব্যবস্থায় যাওয়ারবিস্তারিত পড়ুন

ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

সম্প্রতি কয়েক দফা ভূমিকম্পে সারা দেশে আতঙ্ক তৈরি হওয়ায় ভূমিকম্প প্রস্তুতি–সংক্রান্ত বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে এ বৈঠক শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার দপ্তর। সরকারি সূত্র জানায়, শুক্রবার ও শনিবার (২১–২২ নভেম্বর) দুই দিনে চার দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পর এই জরুরি বৈঠক আহ্বান করা হয়। এ বৈঠকে রাজধানীসহ সারাদেশের ঝুঁকিপূর্ণবিস্তারিত পড়ুন

নিজেদের বিভক্তিতে অনেক সাংবাদিকরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের মধ্যে বিভক্তির কারণেই অনেক সাংবাদিকরা বিভিন্ন রাজনীতিকদের পকেটে ঢুকে যান আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সময় গত ১৫ বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদ সমর্থন করেছেন। সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপি যখন ক্ষমতায় এসেছে তখনই গণমাধ্যমর উন্নয়নের জন্য কাজ করেছে। গেল ১৫ বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদকেবিস্তারিত পড়ুন

সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে: মান্না

বিএনপিকে কেন্দ্র করে সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত জনগণ এ দলকেই ভোট দিতে পারে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, “আমি বিএনপির পক্ষে ক্যাম্পেইন করি না। কিন্তু আমার মনে হয়, অনেক ক্রিটিসিজমের পরও শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে।” সোমবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের সমাজেরবিস্তারিত পড়ুন

নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ করলো জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল শোভাযাত্রা করে প্রচারণা চালানো থেকে দলের সকল প্রার্থীকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি বিভিন্ন জেলায় জামায়াত মনোনীত প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রায় দুর্ঘটনা ও আহতের ঘটনা ঘটায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, নির্বাচনি এলাকায় মোটরসাইকেল র‌্যালি বা শোভাযাত্রা করতে গিয়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এবিস্তারিত পড়ুন

বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার কমনওয়েলথ মহাসচিবের

কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে জানিয়েছেন, তিনি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সঙ্গে কথা বলছেন এবং গুরুত্বপূর্ণ এই সময়ে ও ভবিষ্যতেও কীভাবে কমনওয়েলথ বাংলাদেশের মানুষকে সহযোগিতা অব্যাহত রাখতে পারে তা নিয়ে আলোচনা করছেন। বাংলাদেশে প্রথমবারের মতো সরকারি সফরে আসা শার্লি বচওয়ে আরও বলেন, বাংলাদেশের প্রতি কমনওয়েলথ পরিবার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ঢাকাস্থ হাইকমিশনারদের সঙ্গে বৈঠকে কমনওয়েলথ সনদের আলোকে বাংলাদেশকে সমর্থন আরও জোরদার করা নিয়ে আলোচনা করেন। মহাসচিব সোশ্যাল মিডিয়ায় তার ভেরিফায়েড পেজে লিখেছেন, ঢাকায়বিস্তারিত পড়ুন

থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা

বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস। সোমবার (২৪ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ওই বার্তায় বলা হয়, দূতাবাসের নজরে এসেছে, কিছু এজেন্সি বিজ্ঞপ্তির মাধ্যমে থাই ভিসার অ্যাপ্রুভাল ২ ঘণ্টার মধ্যে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। এ বিষয়ে থাই দূতাবাস ব্যাখ্যা হচ্ছে, ১. কোনো এজেন্সি থাই ই-ভিসার নিশ্চয়তা দিতে পারে না, ২. থাই ই-ভিসার আবেদন নিয়ম অনুযায়ী কঠোরভাবেবিস্তারিত পড়ুন