Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আমাদের প্রধান তিন কাজ- গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান কাজ হচ্ছে- গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধান কাজ গণহত্যার বিচার করা। শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত গুম-খুন থেকে গণহত্যার বিচার চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন। আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ছিল না, তদন্ত কর্মকর্তা ছিল না। এক সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম করা হয়েছে।বিস্তারিত পড়ুন
পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২০ বিলিয়নের ওপরে। আর গত ৫ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার। এছাড়াও ১০টি দুর্বল ব্যাংক এখন আবার ঘুরে দাঁড়াচ্ছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের ঘাটাইলের উপজেলা অডিটোরিয়ামে ইসলামী ব্যাংকের ঘাটাইল শাখা উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ইসলামী ব্যাংক এখন শীর্ষে অবস্থান করছে এবং আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠিত হতে চলেছে।বিস্তারিত পড়ুন
হেলিকপ্টার ভ্রমণ নিয়ে সমালোচনা, ব্যাখ্যা দিলেন উপদেষ্টা আসিফ

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাম্প্রতিক উত্তরবঙ্গ সফর নিয়ে ফেসবুকে আলোচনা-সমালোচনা হচ্ছে। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, তিনি গত ছয় দিনে ২৮ বার হেলিকপ্টারে চড়েছেন। যেমন, মেহেদী হাসান নামক একজন ফেসবুক ব্যবহারকারী কটাক্ষ করে এক পোস্টে লিখেছেন, ‘নয় কিলো রাস্তা, উনি চাইলে রকেটে চড়েও যেতে পারতেন।’ ওই ফেসবুক পোস্টটি এখন অনেকেই তাদের নিজ নিজ প্রোফাইলে শেয়ার করছেন। চলমান এই বিতর্কবিস্তারিত পড়ুন
পেশাদার সাংবাদিকদের আর্থিক সুরক্ষায় সবকিছু করবে কল্যাণ ট্রাস্ট : সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, সাংবাদিক সংগঠনের নির্বাচনকে সামনে রেখে ভোটকে প্রভাবিত করার জন্য এই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রাস্ট্রীয় অনুদান ব্যাবহার করা হয়েছে, যা মোটেও কাঙিক্ষত নয়। বর্তমানে এ ধরনের কোনো অনিয়ম ও পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকছি। শুক্রবার দুপুরে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২৫ অর্থবছরের অনুদানেরবিস্তারিত পড়ুন
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা ড. মনমোহন সিং ৯২ বছর বয়সে পৃথিবী ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ৯টা ৫১ মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)-এর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে অসুস্থ হয়ে চেতনা হারান মনমোহন সিং। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে রাত ৮টার দিকে তাকে এআইআইএমএসের জরুরিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিএনপি নেতা রইছ উদ্দিনের সুস্থতা কামনা প্রেসক্লাব নেতৃবৃন্দের

কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার শ্যামলীর বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপি নেতা সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিনের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আব্দুর রহমান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রভাষক আরিফ মাহমুদ, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাইফুল্লাহবিস্তারিত পড়ুন
পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবিতে কলারোয়ায় বিসিএস ডাক্তারদের মানববন্ধন

কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবিতে সাতক্ষীরার কলারোয়ায় মানববন্ধন করেছেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকরা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে হাসপাতাল চত্বরে ওই মানববন্ধন করেন তারা। পরে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, উপসচিব পদে সকল কোটার অবসান ও বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা বন্ধ করতে হবে। প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূত করার প্রতিবাদ জানান তারা। আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ব্যানারে আয়োজিত ওই মানববন্ধনে উপস্থিতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার শ্যামনগরে হরিণের মাংস জব্দ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বনবিভাগের সদস্যরা শ্যামনগর উপজেলার গাবুরা এলাকা থেকে তিন কেজি হরিণের মাংস জব্দ করেছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামে ইয়াসিন আলীর ফ্রিজ থেকে উক্ত হরিণের মাংস গুলো জব্দ করে বনবিভাগ। তবে, এ সময় কোন চোরাশিকারিকে আটক করতে পারেনি বনবিভাগ। বনবিভাগ সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামে কয়েকজন চোরাশিকারী সুন্দরবন থেকে হরিণ শিকার করে কৌশলে মাংস বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনীবিস্তারিত পড়ুন
তালায় উপসচিব পদে সকল কোটার অবসান দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার তালায় প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূত করার প্রতিবাদে এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচিপালন করেছেন সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টায় তালা প্রেসক্লাবে সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন সভাপতিত্বে বক্তব্য রাখেন তালা সরকারি কলেজের সহকারী অধ্যাপক জয়দেব ঘোষ, সহকারী অধ্যাপক স্বপন কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাবিস্তারিত পড়ুন
কলারোয়ার সীমান্ত সম্প্রীতি সংঘের মাহফিলে আসছেন সাদিকুর রহমান আজহারী

সাতক্ষীরার কলারোয়ার উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন সীমান্ত সম্প্রীতি সংঘের ধর্মীয় কার্যাবলীর মধ্যে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন অন্যতম। এবারের আয়োজন চতুর্থ বার্ষিক। উক্ত আয়োজনে প্রধান বক্তা হিসেবে জনপ্রিয় ইসলামিক স্কলার সাদিকুর রহমান আল আজহারী উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন হোসেন। তিনি বলেন, “সম্মিলিত মিটিং এর মাধ্যমে আমরা মাহফিলের তারিখ চূড়ান্ত করেছি তা হলো ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, সন্ধ্যা। আলহামদুলিল্লাহ প্রধান বক্তার সাথে আমরা ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়ছি। তবে অন্যান্য বক্তা,বিস্তারিত পড়ুন

