মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমেরিকার ভিসা পাওয়ার যোগ্য কারা, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন ভিসা নীতি নিয়ে নিজেদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, মার্কিন ভিসা সংরক্ষিত একটি বিশেষ অধিকার, এটি সব আবেদনকারীর জন্য নয়, বরং শুধু তাদের জন্য যারা মার্কিন আইন এবং মূল্যবোধকে সম্মান করেন।

ফক্স নিউজের এক সম্পাদকীয়তে, ভিসা যোগ্যতা এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আপোষহীন দৃষ্টিভঙ্গির রূপরেখা তুলে ধরেছেন রুবিও।

গেল জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প বহু বিদেশি শিক্ষার্থীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছেন, অনেকের ভিসা বাতিল করেছেন এবং ফিলিস্তিনিপন্থি বিক্ষোভের জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে ফেডারেল তহবিল হ্রাসের বিষয়ে সতর্ক করেছেন।

রুবিও লিখেছেন, যুক্তরাষ্ট্র ভ্রমণ কোনো অধিকার নয়। এটি তাদের জন্য একটি বিশেষ সুযোগ যারা আমাদের আইন এবং মূল্যবোধকে সম্মান করে। এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, আমি এটি কখনোই ভুলব না।

২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত মার্কিন সিনেটে ফ্লোরিডার প্রতিনিধিত্ব করা রুবিও তার বর্তমান ভূমিকা গ্রহণের আগে বলেন, অভিবাসন ও জাতীয়তা আইন (আইএনএ) অনুসারে, ‘এলিয়েন’ যারা সন্ত্রাসবাদের প্রচার বা সমর্থন করে- যার মধ্যে ‘হামাসের মতো সন্ত্রাসী সংগঠনগুলোকে’ সমর্থন করাও অন্তর্ভুক্ত – তারা মার্কিন ভিসার জন্য অযোগ্য।

মার্কিন প্রশাসনের শূন্য-সহনশীলতার নীতি সম্পর্কে রুবিও বলেন, যখন তথ্য মিলবে যে, কোনো ভিসাধারী আমাদের নিরাপত্তার সাথে আপস করতে পারে, মার্কিন আইন লঙ্ঘন করেছে অথবা অন্য কোনো কারণে ভিসা বাতিল করা প্রয়োজন- আমি দায়িত্বে থাকা অবস্থায় কখনোই সিদ্ধান্তমূলকভাবে পদক্ষেপ নিতে দ্বিধা করব না।

‘মার্কিন ভিসা কোনো অধিকার নয়, বরং একটি বিশেষ অধিকার, যা তাদের জন্য সংরক্ষিত যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও উন্নত করে এবং দেশটিকে ভেতর থেকে ধ্বংস করার চেষ্টা করে না’ – এই বার্তা দিয়ে লেখা শেষ করেন মার্কো রুবিও।

সূত্র: এনডিটিভি

একই রকম সংবাদ সমূহ

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরুবিস্তারিত পড়ুন

  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির