বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বিপিএম পদক পেলেন সেই সাহসী এএসআই মেসবাহ

আহত হওয়ার পরও জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাইকারীকে গ্রেফতার করা সেই এএসআই মো. মেসবাহ উদ্দিনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) প্রদান করা হয়েছে। রোববার (২ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এএসআই মেসবাহ’র এ পদকপ্রাপ্তির সোমবার (৩ মার্চ) প্রজ্ঞাপনের এ তথ্য জানা গেছে। এর আগে গত ২০ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এএসআই মেসবাহ উদ্দিনের সাহসিকতার জন্য ৫০ হাজার টাকা অর্থ পুরস্কারবিস্তারিত পড়ুন

নিন্মমানের কাজে বাধাঁ দেয়ায় উল্টো কলারোয়া পৌর প্রকৌশলীকে মারপিট!

সাতক্ষীরায় কলারোয়ায় রাস্তার পাশে নি¤œমানের প্যারাসাইডের ওয়াল নির্মানে প্রতিবাদ করায় পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) শেখ রুহুল আমিনকে মারপিট করার অভিযোগ উঠেছে। কলারোয়া পৌর সদরের শেখ আমানুল্লাহ কলেজের সামনে সোমবার বেলা ১১ টার দিকে সরদারপাড়া রাস্তার উপর এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কলারোয়া পৌরসদরের শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সামনে দিয়ে তুলাশীডাঙ্গা সরদারবাড়ি যাওয়ার পাকা রাস্তাটি সংস্কারের জন্য মেসার্স আসাদুজ্জামান সেলিম নামে এক ঠিকাদার দায়িত্বপান। তবে স্থানীয় ঠিকাদার পৌর সদরের গদখালী গ্রামের নাজমুলবিস্তারিত পড়ুন

ভোট সম্ভবত ডিসেম্বরের মধ্যেই হবে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। এ ভোট সম্ভবত চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। সোমবার (৩ মার্চ) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার হাজদা লাহবিব দেখা করতে গেলে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকালে ইইউর কমিশনার হাজদা লাহবিব বলেন, ইইউ এ বছর বাংলাদেশে রোহিঙ্গা সংকট মোকাবিলা ও মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যেবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ রাখা হয়েছে। সোমবার (৩ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সরকার। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এমতাবস্থায়, এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তনেরবিস্তারিত পড়ুন

পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন

পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর নতুন নাম হতে যাচ্ছে ‘ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)’। সোমবার (৩ মার্চ) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাশেষে এ তথ্য জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পরপরই ফারুক আহমেদ জানিয়েছিলেন, শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশাতে পরিবর্তন আসবে। এর আগে বাতিল করা হয়েছিল স্টেডিয়ামের দরপত্র। নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম বদল প্রসঙ্গে মিঠু বলেন,বিস্তারিত পড়ুন

অসুস্থ হয়ে হাসপাতালে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে রোববার সকালে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৩ মার্চ) দুপুরে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এই তথ্য জানান। শায়রুল বলেন, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় রাতে বইয়ের মোড়ক উন্মোচন ছিল। ওখানে প্রচুর ধুলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন। পরবর্তীতে গতকাল চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক ও মহাসচিবের পক্ষ থেকে সবার কাছে দোয়া ও অনুরোধ হাসপাতালে দেখতে যাওয়ার জন্যবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় বিদ্যুৎ বিলে এখনো শেখ হাসিনার স্লোগান, গ্রাহকদের তীব্র ক্ষোভ

হুমায়ন কবির মিরাজ: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিতরণ করা বিদ্যুৎ বিলের কপিতে এখনো রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্লোগান—”শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ”। সরকার পরিবর্তনের সাত মাস পরও এ ধরনের প্রচারণা চালানোয় স্থানীয় গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে বাগআঁচড়া সাব-জোনাল অফিসের কর্মকর্তা (এজিএম) হুমায়ুন কবির বলেছেন, তাদের কাছে চার কাটুন পুরানো কপি থাকায় গ্রাহকদের কাছে বিলের কপিগুলো পৌঁছে দিয়েছেন। তিনি বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে অনুরোধবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে বোতল সয়াবিন তেল খুলে অতিরিক্ত দামে বিক্রি!

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের মুদি দোকানিরা বোতল সয়াবিন তেল খুলে খুচরা অতিরিক্ত দামে বিক্রি করছে বলে ক্রেতাদের আভিযোগে জানা গেছে। যে কারণে রমজান মাসে সয়াবিন তেল কিনতে রীতিমত হিমশিম খাচ্ছে ক্রেতারা। রাজগঞ্জ বাজারে বোতল সয়াবিন তেলের দামের চেয়ে খোলা সয়াবিন তেলের দাম বেশি হওয়ায় মুদি দোকানিরা বোতল সয়াবিন তেল খুলে ড্রামে ঢেলে খোলা হিসেবে অতিরিক্ত দামে বিক্রি করছে। বাজারের দোকানে বোতল সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না বললেইবিস্তারিত পড়ুন

বাগআঁচড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

শাহারুল ইসলাম রাজ ও হুমায়ন কবির মিরাজ: শার্শার বাগআঁচড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শওকত মেহেদী সেতুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় দোকানে দ্রব্যমূল্যের তালিকা না রাখা এবং অতিরিক্ত দ্রব্যমূল্য ধার্যে বাগআঁচড়া বাজারের মেসার্স আনোয়ার স্টোরকে ২ হাজার টাকা, কালাম স্টোরকে ১ হাজার টাকা,সাত্তার স্টোরকে ১ হাজার টাকা ও তাজমুল স্টোরকে ১ হাজারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চার দফা দাবিতে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি : দেশের একটি সংবদ্ধ চক্র (প্রশাসনিক এবং গোষ্ঠী) গ্রামের লোকদের চিকিৎসাহীন রাখতে উঠে পড়ে লেগেছে। তাদের স্বাস্থ্য সেবাকে কষ্টসাধ্য ও ব্যয়বহুল করার চক্রান্তে নেমেছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা: মো: শাহিনুর আলম বলেন, একটি সংবদ্ধ চক্র (প্রশাসনিক এবং গোষ্ঠী) স্বাস্থ্যবিস্তারিত পড়ুন