Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
স্কুলে ভর্তিতে ৫% কোটা পাবে অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের সন্তানরা সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটা পাচ্ছে। এমন বিধান নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। ২০ ফেব্রুয়ারির এ সংক্রান্ত এক অফিস আদেশ রোববার (২ মার্চ) জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আদেশ বাস্তবায়নে স্কুলের প্রধান শিক্ষক ও কলেজ অধ্যক্ষদের নির্দেশনা দেয়া হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত বা শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিরবিস্তারিত পড়ুন
আমরা কারো এজেন্ডা বাস্তবায়নে আসিনি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা জাতির কাছে ওয়াদা দিয়েছি, আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। আমাদের ব্যক্তিগত কোনো এজেন্ডা নেই। আমরা অন্য কারও এজেন্ডা বাস্তবায়নে আসিনি। আমাদের এজেন্ডা হলো ১৮ কোটি মানুষের এজেন্ডা। আমাদের এজেন্ডা বাংলাদেশের এজেন্ডা। আমাদের এজেন্ডা বাংলাদেশিদের এজেন্ডা, একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করা। আমরা যে ওয়াদা দিয়েছি সেটা বাস্তবায়নে কাজ করছি। রোববার (২ মার্চ) নির্বাচন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনায় অংশ নিয়ে সিইসি এসব কথাবিস্তারিত পড়ুন
৩০ জুনের মধ্যে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, আগামী ৩০ জুনের মধ্যে নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। রোববার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ইসি এ তথ্য জানান। মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। অতীতের ভঙ্গুর নির্বাচনী পরিস্থিতির কারণে জনগণের মধ্যে ভোটবিমুখতা তৈরি হয়েছিল, তবে এখন তারা আবারও ভোটের প্রতি আগ্রহ দেখাচ্ছে।’ সানাউল্লাহ আরও বলেন, এবারেরবিস্তারিত পড়ুন
রোজার মধ্যে গাজায় ত্রাণ ও পণ্যের প্রবেশ বন্ধ করলো ইসরায়েল

মুসলিমদের পবিত্র রমজান মাসের শুরুতেই ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় সব ধরণের ত্রাণ ও পণ্যের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। তিন পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির আওতায় গত ১৯ জানুয়ারি অঞ্চলটিতে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিয়েছিল দখলদার ইসরায়েল। কিন্তু প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ গতকাল শনিবার শেষ হয়েছে। হামাসকে হুঁশিয়ার করে রোববার (২ মার্চ) ইসরায়েল জানায়, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে হামাস রাজি না হলে ‘পরিণতি ভয়াবহ’ হবে। তবে যুদ্ধবিরতিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেবিস্তারিত পড়ুন
সাবেক ডিজিএফআই প্রধান সাইফুলের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল সাইফুল আলমের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকার বেশি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তার ক্যান্টনমেন্ট এলাকার বাসায় অভিযান চালিয়ে টাকা উদ্ধার করা হয়। রোববার (২ মার্চ) রাজধানীর সেগুনবাগিচা এলাকায় কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। সাংবাদিকদের আক্তার হোসেন বলেন, ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বিরুদ্ধে দুদকের একটি অনুসন্ধান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে গতবিস্তারিত পড়ুন
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ জনেরও কম, পাবেন যোগ্যরা

দল ও গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে যোগ্যদের এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার (২ মার্চ) জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। আগে অনেক বিতর্কিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছিল জানিয়ে আসিফ নজরুল বলেন, র্যাবের মতো প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছিল। কিন্তুবিস্তারিত পড়ুন
মহাসড়কের হোটেল-রেস্তোরাঁয় ইএফডি বাধ্যতামূলক

দেশের সব মহাসড়কে অবস্থিত ভ্যাটযোগ্য হোটেল-রেস্তোরাঁয় বাধ্যতামূলকভাবে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) অথবা সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) মেশিন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। রোববার (২ মার্চ) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন। এনবিআর জানায়, সারাদেশের সব মহাসড়কে অবস্থিত হোটেল রেস্তোরাঁসমূহ ইলেকট্রনিক ভ্যাট চালান ইস্যু না করায় সরকারি কোষাগারে যথাযথভাবে ভ্যাট জমা হচ্ছে না বলে সচেতন ভোক্তারা অনবরত অভিযোগ করছেন। মহাসড়কের রেস্তোরাঁগুলোতে ২৪ ঘণ্টা ব্যবসায়িক কার্যক্রম চলে। অনেকেবিস্তারিত পড়ুন
তত্ত্বাবধায়ক নিয়ে চার রিভিউয়ের শুনানি ৮ মে

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি আবেদনের শুনানি পিছিয়ে আগামী ৮ মে দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (২ মার্চ) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ শুনানির জন্য এ দিন ঠিক করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টারবিস্তারিত পড়ুন
ইংরেজিকে যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা করে ট্রাম্পের নির্বাহী আদেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (১ ফেব্রুয়ারি) ইংরেজিকে যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা হিসেবে মনোনীত করেছেন। তিনি বলেছেন, এটি সারাবিশ্ব থেকে আগত অভিবাসীদের দেশ হিসেবে পরিচিত দেশটিতে সংহতি আনবে। খবর এএফপির। হোয়াইট হাউস থেকে প্রকাশিত ট্রাম্পের একটি নির্বাহী আদেশে বলা হয়েছে, অনেক দিন আগে থেকেই ইংরেজিকে দেশের দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণা করা হয়। আদেশে বলা হয়, ‘একটি ঐক্যবদ্ধ ও সুসংহত সমাজের মূলে রয়েছে, জাতীয়ভাবে মনোনীত একটি ভাষা। একটি সুনির্দিষ্ট ভাষায় স্বাধীনভাবে ভাব বিনিময়েরবিস্তারিত পড়ুন
যশোর-খোরদো রোডে বাস চলাচল বন্ধ; ভোগান্তিতে যাত্রীরা

রাজু আহম্মদ, খোরদো (কলারোয়া, সাতক্ষীরা): সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার খোরদো বাজার গুরুত্বপূর্ণ একটি ব্যবসায়রিক কেন্দ্র। যশোর বাস টার্মিনাল থেকে খোরদো বাজার পর্যন্ত দীর্ঘ ৩৩ কিলোমিটার রাস্তা দিয়ে (পুলের হাট রাজগঞ্জ হয়ে) ২০১০ সাল থেকে নিয়োমিত বাস চলাচল করতো। এমনকি পূর্বেও রোডটিতে শীতকালে বাস চলাচল করতো। সেসময় যাত্রীর চাপ বৃদ্ধির কারণে প্রতি ৪০ মিনিট পর পর এখান থেকে নিয়োমিত বাস চলাচল করতো। বর্তমানে বাস সেবাটি বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদেরকে অটো, মোটরসাইকেল যোগেবিস্তারিত পড়ুন

