বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে ফিরেই মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে গেলেন তামিম

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন তামিম ইকবাল। সে পর্ব শেষ করে আজ তিনি ফিরে এসেছেন দেশে। তবে এসেই কালবিলম্ব না করে তিনি চলে এসেছেন মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

মিরপুরে তখন চলছে আবাহনীর বিপক্ষে মোহামেডানের লড়াই। এই মোহামেডানের হয়ে খেলার সময়েই গত ২৪ মার্চ হার্ট অ্যাটাকের কবলে পড়েন তামিম।

তবে তিনি আজ চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নিজ দলের লড়াই দেখতে মিরপুরে আসেননি। সিঙ্গাপুর থেকে তিনি ঢাকায় ফিরে কথা বলতে চেয়েছেন বিসিবির ডাক্তারের সঙ্গে। সে কারণেই মিরপুরে আসা।

গত ২৪ মার্চ বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ শুরুর আগে অল্প সময়ের ব্যবধানে দুইবার হার্ট অ্যাটাক করেন মোহামেডান অধিনায়ক তামিম। তাকে তৎক্ষণাৎ সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে এনজিওগ্রামের মাধ্যমে ধরা পড়ে তার এক শিরায় শতভাগ ব্লক। তাৎক্ষণিকভাবে সেই ব্লক করা রক্তনালীতে স্টেন্ট পরানো হয়।

পরে ২৮ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় তামিমকে। চিকিৎসকদের পরামর্শে তখনই জানানো হয়েছিল, ঝুঁকিমুক্ত হলেও তার আরো উন্নত চিকিৎসা প্রয়োজন হতে পারে। সে ধারাবাহিকতায় এবার তাকে সিঙ্গাপুর নেওয়া হয় গত ৭ এপ্রিল, সোমবার। তা শেষে আজ তিনি দেশে ফিরে এসেছেন।

এর আগে তামিমের চাচা তথা সাবেক অধিনায়ক আকরাম খান সাংবাদিকদেরকে তার অবস্থার কথা জানিয়ে বলেন, ‘সিঙ্গাপুরে গিয়ে ওর চেকআপ করা হয়েছে। আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় সবকিছু ঠিক আছে। আপনারা দোয়া করবেন।’ তামিম আজ সশরীরে মিরপুরে হাজির হয়ে জানান দিলেন, তিনি এখন সুস্থই আছেন।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী