সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

পালিয়ে ভারত গিয়ে ধর্ষণ, আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

ভারতের কলকাতা নিউ টাউন থেকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে শিলং পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) রাতে বিশেষ অভিযানে নিউ টাউনের একটি ফ্ল্যাট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার করে কলকাতার বিধান নগর কমিশনারেট ও মেঘলায় পুলিশের যৌথবাহিনী। শেখ হাসিনার সরকারের পতনের পর উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে ভারতে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের এসব নেতারা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সেখানে থাকা একাধিক আওয়ামী লীগ নেতা। গ্রেপ্তার হওয়ারা হলেন সিলেটবিস্তারিত পড়ুন

সংস্কার করে নির্বাচনের জন্য ৩/৪ মাসই যথেষ্ট

ভোটার তালিকা প্রণয়নে বাড়ি বাড়ি যাওয়া নয়, আপগ্রেড চায় বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাচন সংস্কারবিষয়ক কমিটির আহ্বায়ক ড. আবদুল মঈন খান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সঠিক ভোটার তালিকা প্রণয়নে ‘বাড়ি বাড়ি যাওয়া নয়, আপগ্রেড’ চায় বিএনপি। সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন আবদুল মঈন খান। তিনি বলেন, ‘আসলে সত্যিকার অর্থে অনেস্টলি সঠিক ভোটার তালিকা আমরা করতে চাই… তাহলে কিন্তু আমরা বাড়ি বাড়ি যাওয়া নয়, আমরা কম্পিউটার এআই… আজকে কিন্তুবিস্তারিত পড়ুন

ভারতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার

খাসলত বদলাতে পারেনি আওয়ামী লীগ: ডা. শফিকুর রহমান

আওয়ামী শাসনামলে দেশকে অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি আরও বলেছেন, লজ্জাজনক পতনের পর পলাতক অবস্থায়ও আওয়ামী লীগ খাসলত বদলাতে পারেনি। ছাত্রলীগের সোনার ছেলেরা পলাতক অবস্থায় ভারতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি মিলনায়তনে কাফরুল দক্ষিণ থানা জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, এরাই নিকট অতীতেবিস্তারিত পড়ুন

ভিসা বাড়ানোর উদ্যোগ নেবে ভারত

বাংলাদেশিদের জন্য ভারত ভিসা বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। পরিবেশ উপদেষ্টা বলেন, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশিদের জন্য ভিসা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে সে বিষয়ে ঢাকার পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অপপ্রচারের বিষয়েবিস্তারিত পড়ুন

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো

এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। তবে ফি জমা দেওয়ার শেষ সময় ১৫ ডিসেম্বর। সোমবার (৯ ডিসেম্বর) রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। অন্যান্য শিক্ষা বোর্ডগুলোও তাদের ওয়েবসাইটে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। গত ১ ডিসেম্বর ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। জরিমানা ছাড়া আজবিস্তারিত পড়ুন

মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে : কলারোয়ায় সাবেক এমপি হাবিব

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, নেতাকর্মীদের ধৈর্য্য সহকারে দলীয় কার্যক্রম চালিয়ে যেতে হবে। বিএনপির কোনো নেতাকর্মীর মধ্যে স্বৈরাচারী মনোভাব থাকলে চলবে না। সকলকে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। ৩১দফা বাস্তবায়নে সকলকে দলীয় কর্মকাণ্ড নিষ্ঠার সাথে পালন করতে হবে। আগামি নিবার্চনে দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শালিশ বিচারের নামে দলবাজ, চাঁদাবাজি করা যাবে না, এমনকি কোন শালিস বৈঠকবিস্তারিত পড়ুন

সাবেক এমপি হাবিবের সাথে মতবিনিময় করলেন কলারোয়ার চন্দনপুর কলেজের শিক্ষক-কর্মচারীরা

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সাথে সৌজন্য সাক্ষাত শেষে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চন্দনপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্যরা ও শিক্ষক-কর্মচারীরা। সোমবার (৯ডিসেম্বর) দুপুরে কলারোয়া পৌরসভার মেয়রের কক্ষে ওই মত বিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিয়ের আগে বিএনপি নেতা হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানান চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলী। সেসময় নবগঠিত গভনির্ং বডির সভাপতি কলারোয়া সরকারিবিস্তারিত পড়ুন

বিএনপি নেতা-কর্মীদের নামে

কলারোয়ায় রাজনৈতিক মামলার তালিকা সংগ্রহে কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়ায় পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনার আমলে বিএনপিসহ এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে হয়রানিমূলক মিথ্যা নাশকতাসহ রাজনৈতিক মামলার আসামিদের তালিকা সংগ্রহের জন্য দুই সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে কলারোয়া পৌরসভার হলরুমে আয়োজিত বিএনপির যৌথ সভায় এ ঘোষনা দেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। কমিটির আহবায়কের দায়িত্ব পালন করবেন পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার কথিত গাড়ি বহরে হামলাবিস্তারিত পড়ুন

সাংবাদিক আমিরুজ্জামান বাবুর ছোট চাচার মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক

সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য আমিরুজ্জামান বাবুর ছোট চাচা সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার মো: কামরুজ্জামন আজাদ (৬৫) মৃত্যুবরণ করেছেন (ইন্নাৃ..রাজিউন)। তিনি সোমবার (০৯ ডিসেম্বর ‘২৪) সন্ধা সাড়ে সাতটায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্টোক জনিত কারণে মৃত্যুবরণ করে। তাঁর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। একইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃবিস্তারিত পড়ুন

আমরা সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাই: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে গড়তে হলে দল-মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারলেই দেশ পুনর্গঠন সম্ভব। আমরা সকল দলকে নিয়ে সরকার গঠন করতে চাই। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে রংপুর বিভাগীয় বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষদের নিরাপত্তার ব্যবস্থা করবে। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য সব জায়গায়বিস্তারিত পড়ুন