Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দলে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে : আমানুল্লাহ আমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, আগামী দিনে বিএনপিকে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আনতে হবে। পরবর্তীতে জাতীয় সরকার হবে। সেই জাতীয় সরকার সকল দলের মতামত নিয়ে দেশ পরিচালনা করবে। এজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রোববার (৮ ডিসেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে বিভাগের ১০ জেলার ইউনিট প্রধানদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা বিভাগের সব জেলা ও মহানগরে সম্মেলন সফল করার লক্ষ্যে এই সভার আয়োজন করাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা কলেজে প্লাটিনাম জয়ন্তীর ফি কমানোর দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সরকারি কলেজে প্লাটিনাম জয়ন্তী উদযাপনে নিবন্ধন ফি কমানোর দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ ডিসেম্বর ২০২৪) রাত ৮টায় পাকাপোল ব্রিজস্থ প্র্রেস উদ্যানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রাক্তন শিক্ষার্থী মোঃ মুনসুর রহমান। তিনি বলেন, দেশের দক্ষিণ পশ্চিমের ঐতিহ্যবাহী সাতক্ষীরা সরকারি কলেজের প্লাটিনাম জয়ন্তী উদযাপন হবে আনন্দের বিষয়। এই কলেজের শুরু থেকে ১৯৪৮ পর্যন্ত আনু. ৪৫০০ জন, ১৯৪৯ থেকে ১৯৫৮ পর্যন্ত আনু. ২০০০০বিস্তারিত পড়ুন
সিরিয়ার দামেস্কে আসাদের বাসভবন থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন

বিদ্রোহীদের আক্রমণের মুখে সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট বাশার-আল-আসাদ। এর মাধ্যমে দীর্ঘ ২৪ বছরের স্বৈরশাসন মুক্ত হয়েছে সিরিয়াবাসী। এদিন তার পতনের খবর শুনে রাস্তায় বেরিয়া আসেন সাধারণ নাগরিকরা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দামেস্কে অবস্থিত আসাদের বাসভবনে ঢুকে পড়েছেন কিছু মানুষ। এ সময় অনেকেই জিনিসপত্র লুট করে নিয়ে যান। এমন পরিস্থিতে আসাদের পতনে নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠীটি ঘটনাস্থলে পৌঁছেছে। এভাবে লুটপাট গ্রহণযোগ্য নয় বলেও জানিয়েছে তারা। এদিকে দামেস্কে এরইবিস্তারিত পড়ুন
নির্বাচন নিয়ে উপদেষ্টা ওয়াহিদউদ্দিনের বক্তব্য ‘ব্যক্তিগত মতামত’ : প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব

জাতীয় নির্বাচন ও রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার প্রসঙ্গে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ যে বক্তব্য দিয়েছেন, সেটিকে তার ‘ব্যক্তিগত মতামত’ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। তিনি বলেন, উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ গতকাল (শনিবার) নির্বাচন নিয়ে একটি ব্যক্তিগত মতামত দিয়েছেন। তিনি বলেছেন আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে এটি তার ব্যক্তিগত মতামত। রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথাবিস্তারিত পড়ুন
ভারতের গণমাধ্যম সত্য বলায় বিশ্বাসী না, সেখানে মিথ্যা চলে ভালো : প্রেস সচিব

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ন্যায্যতা, সমতা ও মর্যাদাপূর্ণ হবে- এটাই আমাদের ফোকাস বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশটির গণমাধ্যমে প্রচার করা অপতথ্যের বিষয়ে তিনি বলেন, ভারতের অনেক গণমাধ্যম সত্য কাভারেজে বিশ্বাসী না। তারা দেখছে এখানে মিথ্যা চলে ভালো। সত্যটা মানুষের অত বেশি নজর কাড়ে না। রোববার (৮ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুলবিস্তারিত পড়ুন
যুব এশিয়া কাপ ক্রিকেট : ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

যে কোনো ফরম্যাটেই হোক, ভারতকে হারানোর আনন্দই আলাদা। সেটা সিনিয়র কিংবা জুনিয়র- যে কোনো পর্যায়েই হোক। এবার যুব এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারতকে ৫৯ রানের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ভারত। ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে বাংলাদেশের ব্যাটাররা খুব বেশি ভালো কিছু উপহার দিতে পারেননি। ৪৯.১ ওভারে ১৯৮ রান করে অলআউট হয়ে যায়। জবাব দিতে নেমে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন
হাসিনা ফিরলে দাঁড়াতে হবে কাঠগড়ায়, জায়গা হবে জেলে: উপদেষ্টা ফরিদা

শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গণহত্যার আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তার জায়গা জেলে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, শেখ হাসিনা যদি আদৌ বাংলাদেশে আসে বা এমন চিন্তাও করেন তাহলে তাকে আসতে হবে একমাত্র গণহত্যার আসামি হয়ে। তার বিচারের জন্য। সে এদিক দিয়ে-ওদিক দিয়ে বাংলাদেশে ঢুকবে বলে আমাদের যে ভয় দেখান, তাকে এসে আগে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এছাড়া হাসিনার বাংলাদেশে আসার আরবিস্তারিত পড়ুন
হাসিনা, আসাদ—এরপর কে?

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতি ঘটে তার টানা ১৬ বছরের শাসনের। এই ঘটনার মাত্র চার মাস পর আরেক স্বৈরশাসকের পতন দেখলো বিশ্ব। রোববার (৮ ডিসেম্বর) বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। পতন হয়েছে তার টানা দুই যুগ শাসনের। কয়েক মাসের মধ্যে এভাবে একাধিক স্বৈরশাসকের পতনে নতুন করে আলোচনা শুরু হয়েছে—হাসিনা গেলেন, আসাদ গেলেন,বিস্তারিত পড়ুন
ভারতীয় হাইকমিশনে বিএনপির তিন সংগঠনের স্মারকলিপি

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকার ভারতীয় হাইকমিশনে স্মারকলিপির প্রদান করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন। রোববার (৮ ডিসেম্বর) বেলা একটার দিকে ৬ সদস্যের প্রতিনিধি দল বারিধারার ভারতীয় হাইকমিশনের সিকিউরিটি অফিসার ও কাউন্সেলর নারপাত সিং এর নিকট স্মারকলিপি প্রদান করেন। এ সময় ভারতীয় হাইকমিশনের ডিফেন্স এট্যাসি ব্রিগেডিয়ার জেনারেল মনমেত সিং সাবারওয়াল উপস্থিত ছিলেন। ছয় সদস্যের প্রতিনিধি দলে ছিলেন জাতীয়তাবাদীবিস্তারিত পড়ুন
আইনি জটিলতা শেষ হলেই ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন মামলায় আইনি জটিলতা শেষ হলেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। তিনি বলেন, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে বলে আমরা আশাবাদী। তিনি বলেন, শেখ হাসিনা দেশের সম্পদ লুটপাট করে ভারতে পালিয়েছেন সে কেমন নেত্রী দলের কর্মীদের রেখে বিদেশে পালায়! হাসিনা দেশের মানুষের ওপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। সে রঙ হেডেড ছিল। বিএনপি মহাসচিব ভারতকে উদ্দেশ্যবিস্তারিত পড়ুন

