সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ব্যবসায় মন্দা, বাংলাদেশিদের নিরাপত্তা দিতে চান কলকাতার ব্যবসায়ীরা

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতে বিক্ষোভ ও দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের জেরে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে। আর তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের পর্যটন খাতে। প্রায় শূন্যে নেমেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। তাতেই মাথায় হাত নিউমার্কেট চত্বরের ব্যবসায়ীদের। তারা বলছেন, বাংলাদেশিরা পর নয়, বরং তাদের ঘরের লোক। তাই বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব কিছু করা হবে। ঢাকা-দিল্লি উত্তপ্ত সম্পর্কের প্রেক্ষাপটে সম্প্রতি বাংলাদেশি পর্যটকদের বয়কটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ওবিস্তারিত পড়ুন

বাংলাদেশি রোগী না থাকায় বিপাকে কলকাতার হাসপাতালগুলো

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতে বিক্ষোভ ও দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের জেরে তলানিতে এসে ঠেকেছে দুই দেশের সম্পর্ক। আর তার প্রভাব পড়তে শুরু করেছে আন্তঃসীমান্ত বাণিজ্যে। বিশেষ করে, বাংলাদেশি পর্যটক প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় বিপাকে পড়েছে পশ্চিমবঙ্গের হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে হাসপাতালগুলোও। উদ্ভূত পরিস্থিতিতে সম্প্রতি পশ্চিমবঙ্গের বেশ কিছু বেসরকারি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে ভারতের চিকিৎসকদের সংগঠন অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা এরবিস্তারিত পড়ুন

ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা বিএনপি নেতাকর্মীদের

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর, জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরু করেছেন বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ভারতীয় হাইকমিশনে অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদানে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে গতকাল এক বিবৃতিতে জানানো হয়। রোববার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। রাজধানীরবিস্তারিত পড়ুন

বাংলাদেশ নারী ফুটবল দলের সাবিনারা দেশের গর্ব : সেনাপ্রধান

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, নানা প্রতিকূলতা স্বত্বেও বাংলাদেশ নারী ফুটবল দল এগিয়ে যাচ্ছে। সাবরিনারা দেশের গর্বের ধন। শনিবার (৭ ডিসেম্বর) রাতে পর্যটন নগরী কক্সবাজারের ইনানী এলাকায় বে-ওয়াচ হোটেল গ্রাউন্ডে জমকালো উৎসবের মাধ্যমে নারী ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সাফ জয়ের ঐতিহাসিক অর্জনের স্বীকৃতি দিতে বাংলার বাঘিনী খ্যাত নারী ফুটবল দলকে এ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। সংবর্ধনায় প্রধান অতিথিরবিস্তারিত পড়ুন

আমরা জানি না ক্ষমতায় যেতে পারবো কি না: তারেক রহমান

জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করলেই জনগণের মাঝে আস্থা ফিরে আসবে বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের সমর্থন আমাদের পক্ষে রাখতে হবে। কিছু মানুষ ভাবছে যে, আমরা এরই মধ্যে ক্ষমতায় চলে গেছি। কিন্তু আমরা জানি না ক্ষমতায় যাবো কি না। জনগণের সমর্থন পেলে তবেই আমরা ক্ষমতায় যেতে পারবো। আর এজন্য জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে সবার আগে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদবিস্তারিত পড়ুন

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বলছে শিক্ষা মন্ত্রণালয়

‘আগামী শিক্ষাবর্ষ থেকে শনিবারও স্কুল খোলা থাকবে’- সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি তথ্য ভাইরাল হয়েছে। তবে তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ তথ্য নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বলেন, শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত হলে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্টদের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছি। মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালকবিস্তারিত পড়ুন

সন্ধ্যার পর ঢাবিতে মাইক বাজানো নিষিদ্ধ

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সন্ধ্যা ৬টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় উচ্চস্বরে মাইক মাইক বাজানো নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। শনিবার রাত ১১টার দিকে প্রক্টর অফিস থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পিকার/মাইক/গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিতবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা সরকারের শেষ ৫ বছরে খুন নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ

আওয়ামী লীগ সরকারের শেষ পাঁচ বছরে সারা দেশে ১৬ হাজারের বেশি মানুষ খুনের শিকার হয়েছে। প্রতিদিন গড়ে ৯টির বেশি খুনের ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যানে এই তথ্য এসেছে। পাঁচ বছরের বেশি সময় বন্ধ রাখার পর গত বৃহস্পতিবার পুলিশ এই পরিসংখ্যান প্রকাশ করে। পুলিশ সদর দপ্তরের হিসাবে, ২০১৯ থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে ১৬ হাজার ৫৫৫টি হত্যাকাণ্ড ঘটেছে। এই হিসাবটা এসেছে দায়ের হওয়া মামলার সংখ্যা থেকে।বিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক শাসনের শান্তিপূর্ণ রূপান্তরের চেষ্টা করছে সরকার : শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার বাংলাদেশে গণতান্ত্রিক শাসনের শান্তিপূর্ণ রূপান্তর করার চেষ্টা করছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, আমরা মনে করি, ছাত্র-জনতার অভ্যুত্থান তখনই সফল হবে, যদি আমরা একটি সুন্দর আদর্শ গণতান্ত্রিক দেশে রূপান্তরিত হতে পারি। শনিবার (৭ ডিসেম্বর) বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২৫তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিনের পক্ষে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি। সমাবর্তনে ৮ হাজার ১৯ জনবিস্তারিত পড়ুন

কেন শান্তিরক্ষীর কথা বলেছিলেন, ব্যাখ্যা দিলেন মমতা

ভারত-বাংলাদেশের মাঝে চলমান উত্তেজনা নিরসনে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি তিনি অস্থিরতা কাটিয়ে সুস্থির পরিস্থিতির প্রত্যাশা করেন। এর আগে বাংলাদেশে শান্তিরক্ষী মোতায়েনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে যে অনুরোধ জানিয়েছিলেন, তারও কারণ ব্যাখ্যা করেন তিনি। নিউজ১৮ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মমতা বলেন, ভারত-বাংলাদেশের সমস্যা নিজেরা-নিজেরা বসে দেখে নিন। এজন্য আন্তর্জাতিকভাবে অনেক ফোরাম আছে। কিন্তু নেগোশিয়েশন বন্ধ করে দেওয়া ঠিক নয়। তিনি আরও বলেন, দুইবিস্তারিত পড়ুন