বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল

সময়ের সঙ্গে সঙ্গে সোশাল মিডিয়া আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। আর সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুক। রেস্তরাঁয় খাওয়া থেকে মহাকুম্ভে স্নান, বন্ধুদের সঙ্গে আড্ডা থেকে অফিসের পিকনিক নানা মুহূর্তই পোস্ট করা হয়। নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি বন্ধু, পরিবার বা পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের জন্য প্রতিদিন ফেসবুক ব্যবহার করেন অনেকেই। কিন্তু জানেন কি, সারাক্ষণ কিছু না কিছু পোস্ট করতে গিয়ে এমন কিছুও পোস্ট করেই ফেলতে পারেন আপনি, যার জন্য জেলেওবিস্তারিত পড়ুন

৪০৮ আরোহী নিয়ে ভারতে বাংলাদেশ বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ঢাকা থেকে ছেড়ে যাওয়া এই ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইতে যাচ্ছিল। জরুরি অবতরণ করা এই ফ্লাইটটিতে চার শতাধিক আরোহী রয়েছেন। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু। সংবাদমাধ্যমটি বলছে, ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৩৯৬ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্যবিস্তারিত পড়ুন

‘রাজনৈতিক দলে যোগ দিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ ছাড়তে হবে’

রাজনৈতিক দলে যোগ দিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ ছাড়তে হবে বলে জানিয়েছেন সংগঠনটির সহসমন্বয়ক রিফাত রশিদ‌। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার তালিকা প্রকাশ করা হয়। রিফাত রশিদ‌ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কখনো একটি রাজনৈতিক দল বা সংগঠন হয়ে উঠবে না। এটি অরাজনৈতিক সংগঠন হয়ে থাকবে। এটি একটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিআরটিএ অফিসে দুদকের অভিযান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা বি আর টি এ অফিসে অভিযান চালিয়ে আবুল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে দুদকের একটি টিম। বুধবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। আবুল হোসেন কলারোয়া উপজেলার খোরদো গ্রামের বাসিন্দা। পরীক্ষা-প্রশিক্ষণ ছাড়াই বি আর টি এ থেকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার জন্য এক ব্যক্তির নিকট থেকে টাকা গ্রহণকালে দুদকের কাছে ধরা পড়েন তিনি। অভিযানে নেতৃত্ব দেওয়া দুদক, খুলনার সহকারী পরিচালক মাহাবুর রহমান (শুভ্র) জানান, বিবিস্তারিত পড়ুন

কমিটি অনুমোদন

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে স্বাগত জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় শহরের সংগীতা মোড় হতে স্বাগত মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চায়না বাংলা শফিংমহলের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাকে বিএনপির ঘাটিতে পরিণত করতে চাই: হাবিবুল ইসলাম হাবিব

সেলিম হায়দার : তালায় রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কর্মী সমাবেশে হাবিবুল ইসলাম হাবিব বলেন, তালা-কলারোয়ার মাটি বিএনপি’র দূর্বেধ্য ঘাটি। তালা কলারোয়ায় বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মী একতাবদ্ধ। তৃণমূলের বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীদের একতাবদ্ধ করে সাতক্ষীরা জেলা কে বিএনপি’র ঘাটিতে পরিণত করা হবে। বুধবার (১৯ ফেব্রæয়ারী) বিকালে তালা উপজেলা বিএনপি’র আয়োজনে পাটকেলঘাটা হাইস্কুল মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশ উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক রহমতুল্লাহ পলাশ।বিস্তারিত পড়ুন

যশোরের ঝিকরগাছায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

যশোরের ঝিকরগাছায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো বোন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সুমাইয়া (৩) ও সুরাইয়া (২) মালয়েশিয়া প্রবাসী সহোদর ইয়ামিন ও ইয়াসিনের শিশুকন্যা। মৃত দুই শিশুর দাদা আনোয়ার গাজী জানান, পরিবারের সদস্যরা সকালে পুকুরে মাছ ধরতে যায়। এ সময় ঐ দুই শিশু তাদের সঙ্গে ছিল। যখন সবাই মাছ ধরার কাজে ব্যস্তবিস্তারিত পড়ুন

হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

চলতি বছরের হজ ফ্লাইট ২৯ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আগামী ৩১ মে পর্যন্ত ফ্লাইট চলবে বলে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিন বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে ‘সুষ্ঠু হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সভা’য় জানানো হয়, এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। তাদের মধ্যে ৪৩ হাজার ৫৫০ জনকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং বাকি ৪৩ হাজারবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকারে হয় দ্রুতই নির্বাচন, অন্যথায় প্রশাসক নিয়োগ : উপদেষ্টা আসিফ

সারাদেশে জনপ্রতিনিধি না থাকায় জেলা প্রশাসকদের (ডিসি) অতিরিক্ত সময় দায়িত্ব পালন করতে হচ্ছে। এমনকি অতিরিক্ত চাপ থেকে মুক্তি পেতে তারাও দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনে বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, আপনারা জানেন দেশে একটি বিশেষ পরিস্থিতিবিস্তারিত পড়ুন

বাংলাদেশিদের ১ দিনেই ভিসা দেবে চীন

আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা প্রায় বন্ধ করে দিয়েছে ভারত। তারপর থেকে উন্নত চিকিৎসার জন্য দ্বিতীয় গন্তব্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে চীন। আর দেশটিতে যেতে চাইলে জরুরি রোগীরা একদিনের মধ্যেই যেন ভিসা পান সে বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) চীনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে রাষ্ট্রদূত এ তথ্য জানান। চীনের রাষ্ট্রদূত বলেন, কুনমিংয়ের তিনটি হাসপাতাল বাংলাদেশিদেরবিস্তারিত পড়ুন