বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যে ঐক্য নিয়ে স্বৈরাচার বিদায় করা হয়েছিল তা ধরে রাখতে হবে: তারেক রহমান

রাজনৈতিক বা আদর্শিক ভিন্নমত থাকতে পারে তবে দেশ, দেশের মানুষ এবং গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী সবাই একমত। যে ঐক্য নিয়ে স্বৈরাচার বিদায় করা হয়েছিল সেই ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি।

শনিবার (২২ মার্চ) রাজধানীর সার্কুলার রোডে ১২ দলীয় জোটের ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, স্বৈরাচারবিরোধী দলগুলোকে নিয়ে দেশের মানুষের সামনে ৩১ দফা প্রস্তাব দিয়েছিল বিএনপি। এই ৩১ দফা ছিল দেশ এবং দেশের মানুষের জন্য। ২০০৮ থেকে স্বৈরাচার যখন দেশের মানুষের কাঁধে চেপে বসলো, তখন দেশের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে। তারা পরিস্থিতি মানুষের প্রত্যাশার বিপরীতে নিয়ে গিয়েছিল।

তিনি বলেন, যে গণতান্ত্রিক দলগুলো স্বৈরাচারবিরোধী আন্দোলনে আমাদের পাশে থেকে আন্দোলন করেছিলেন সবার লক্ষ্য ছিল দেশ ও জনগণ। দেশ এবং জনগণের যে ক্ষতি হয়েছে সুযোগ আসলে রাজনৈতিক দলগুলোর তা পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনকেই রাষ্ট্রকাঠামোর পরিবর্তন বলা হয়েছিল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ৫ আগস্টের পর জনতার অভ্যুত্থানের পর দেশের অবস্থার পরিবর্তন হয়েছে। মানুষ দেখতে চায় বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এর মানে হলো এই দেশের শিক্ষা। চিকিৎসা, ট্রাফিক ব্যবস্থা এসব নিয়ে প্রশংসনীয় কিছু বলার থাকবে।

তিনি আরও বলেন, দুঃখজনকভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। সংস্কার চলমান প্রক্রিয়া, শেষ হওয়া কোনোকিছুই সংস্কার নয়। এ সময় মত-পার্থক্য থাকলেও আলোচনা করে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। সেই সঙ্গে ফ্যাসিবাদ সুযোগ পায় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী