Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
‘ক্রাইম পেট্রোল’ অভিনেতার রহস্যজনক মৃ*ত্যু

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা নিতীন চৌহানের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৩৫ বছর। ভারতের জনপ্রিয় টিভি সিরিজ ‘ক্রাইম পেট্রোল’-এ অভিনয় করেছিলেন তিনি। তরুণ এই অভিনেতার মৃত্যুর খবরে শোকাহত ভারতের বিনোদন দুনিয়া। তার মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। কীভাবে তার মৃত্যু হয়েছে এখনও সেবিষয়ে নিশ্চিত করেনি কোনো পক্ষ। পরিচিতদের ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, নিতীন আত্মহত্যা করে থাকতে পারেন। উত্তর প্রদেশের আলীগড়ের ছেলে নিতীন একাধিক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে সবার নজরবিস্তারিত পড়ুন
৩০০ আসনেই নির্বাচন করবে জামায়াত: মতিউর রহমান আকন্দ

আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জামায়াত। এখন থেকে সব পর্যায়ে তৎপরতা হবে মাঠ পর্যায়ে। কোনো জায়গা বাদ যাবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পলিটিক্যাল ননপলিটিক্যাল সবার কাছে দাওয়াত পৌঁছাতে হবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মিডিয়া সেক্রটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টায় কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় আল-ফারুক ট্রাস্ট মিলনায়তনে কিশোরগঞ্জ জেলা আমিরের শপথগ্রহণ ও সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাবিস্তারিত পড়ুন
শার্শার বাগআঁচড়ায় পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিভিন্ন আয়োজনে যশোরের শার্শার বাগআঁচড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বুধবার (৭ নভেম্বর) বিকালে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দুই অংশের আয়োজনে এ বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়। বিকালে দিবসটি উপলক্ষে কায়বা ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও শার্শা উপজেলা বিএনপির সদস্য ও সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চালনায় এবিস্তারিত পড়ুন
কলারোয়ার কাজিরহাট বাজার কমিটির মতবিনিময় সভা

কলারোয়ার কাজিরহাট বাজার কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কাজিরহাট বাজারে ওই সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বাজার ব্যবসায়ীদের সাথে বাজারের উন্নয়নকল্পে ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভায় আলোচনা করা হয়। কাজিরহাট বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনসুর আলী সরদার, প্রচার সম্পাদক রিজাফফার হোসেন, কোষাধক্ষ্য আশরাফুজ্জামান লিটনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন প্রভাষকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও আলোচনা সভা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) জেলা বিএনপির আয়োজনে বেলা সাড়ে ১১ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল ও থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার ও বিভিন্ন রঙের বেলুন, ফেস্টুন ওবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সমাবেশ-র্যালি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা মোড়স্থ সাবেক এমপি হাবিবের বাসভবন চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের এই দিনে দেশের দেশপ্রেমিক সৈনিক জনতা আধিপত্যবাদকে ও তাদের দোসরদের পরাজিত করে নতুন বাংলাদেশ সৃষ্টি করে। সিপাহি-জনতার বিপ্লবের পর শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর দেশেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সড়ক দু*র্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহ*ত

সাতক্ষীরার বিনেরপোতায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার সাব-ইন্সপেক্টর এস আই বিশ্বজিৎ সরকার জানান, তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ট্রাক কোম্পানি আইসারের লোগো পড়ে থাকায় ধারণা করা হচ্ছে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষেই এই ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরার তালা উপজেলার শামসুর কবিরের ছেলেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে মৌচাক সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি-নাট্যকার আব্দুল ওহাব আজাদের সঞ্চালনায় সভায় সংগঠনকে আরো বেগবান করার লক্ষ্যে বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সভাপতি ড. মো. আব্দুল বারী, উপদেষ্টা আব্দুর রব ওয়ার্ছি, শেখ আজিজুল হক, তৃপ্তিমোহন মল্লিক,বিস্তারিত পড়ুন
কেশবপুরে যৌথবাহিনীর হাতে আ.লীগ নেতা আটক

যশোরের কেশবপুর পৌর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিক টিটো যৌথবাহিনীর হাতে আটক হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কেশবপুর শহরের হাসপাতাল পাড়াস্থ নিজ বাসভবন থেকে সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে। গোপন সংবাদের ভিত্ততে এই অভিযান চালানো হয়। আটক টিটো উপজেলার ত্রাস হিসাবে চিহ্নত। জানা গেছে, যশোর-৬ কেশবপুর অসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এর কতিথ এপিএস এবং পৌর মেয়র রফিকুল বাহিনির প্রধান ও পৌর আওয়ামীলীগের স্বাস্থ্যবিস্তারিত পড়ুন
চিন্তার স্বাধীনতা ফিরে পেয়েছেন ছাত্র-শিক্ষকরা: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিপ্লবের মাধ্যমে ছাত্র ও শিক্ষক সমাজ তাদের চিন্তার স্বাধীনতা, মুক্তবুদ্ধির চর্চাকে আবার ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর একটি মিলনায়তনে ‘বোস-আইনস্টাইন পরিসংখ্যানের শতবর্ষ উদযাপন: ঢাকার উত্তরাধিকার’ শীর্ষক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ এবং সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইন ন্যাচারাল সায়েন্সেস যৌথভাবে দুই দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে। ড. ইউনূস বলেন, ১৯২৪ সাল অনেক পেছনে রেখে এসেছি।বিস্তারিত পড়ুন

