মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় চেকের মামলায় যুবদল নেতা টুটুল গ্রেফতার

কে এম আনিছুর রহমান,কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় চেকের মামলায় ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামি মাটি ব্যবসায়ী যুবদল নেতা জামালউদ্দীন টুটুলকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর সদস্যরা। শনিবার দুপুর ১২টার দিকে কলারোয়া বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জামালউদ্দীন টুটুল কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের শফিউদ্দীন মন্টুর ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক। জানা গেছে, টুটুল একজন মাটি ব্যবসায়ী। বরিশাল জেলার মুলাদী থানা এলাকা থেকে মাটি কাটা মেশিন (স্কেভেটর)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকের বাড়ি থেকে মোটরসাইকেল চুরি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কাটিয়া লস্করপাড়ায় সাংবাদিক আবুল কাসেমের বাড়িতে দুর্ধষ্য চুরি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা বাড়ির প্রধান গেট ভেঙে সাংবাদিকের ব্যবহৃত বাজাজ ডিসকভার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। শনিবার দিনপূর্ব রাত ২টা থেকে ৪ টার মধ্যে এ চুরি সংগঠিত হয়। ইন্ডিপেন্ডেন্ট টিভি, আজকের পত্রিকা ও বাংলাদেশ বেতারের সাতক্ষীরা রিপোর্টার সাংবাদিক আবুল কাসেম জানান, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে তিনি তার ব্যবহৃত মোটরসাইকেলটি সিড়ি ঘরে রেখে দরজা দিয়ে ঘুমাতে যান। ভোররাতে তিনি দরজাবিস্তারিত পড়ুন

তালায় পুষ্টি সচেতনতা ও শিখণ ক্যাম্পেইন এ দিনব্যাপী কর্মসূচী পালিত

সেলিম হায়দার: সাতক্ষীরার তালায় পুষ্টি সচেতনতা ও শিখণ কার্যক্রম (পুষ্টি ক্যাম্পেইন) উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা, নাটক, পটগান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তালার ভায়ড়ায় সাস এগ্রো টেকনোলজি পার্কে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এই কর্মসূচী বাস্তবায়ন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে ও প্রকল্পবিস্তারিত পড়ুন

যশোরের শার্শা-বেনাপোল সীমান্তে ১৫ বছরে প্রাণ হারিয়েছেন ৫১ বাংলাদেশি

২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যশোরের শার্শা ও বেনাপোল পোর্ট থানায় ৫১ জন বাংলাদেশি নাগরিকের মরদেহ উদ্ধারের খবর আছে। এর মধ্যে শার্শা সীমান্তে ৮ জন ও বেনাপোল সীমান্তে ৪২ জন। ২০২১ সালে বেনাপোল সীমান্তে এক নারী নিহত হন। সীমান্ত হত্যা বন্ধে দফায় দফায় বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ের বৈঠকে প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গত ১৫ বছরে শুধুমাত্র যশোরের শার্শা-বেনাপোল সীমান্তেই বাহিনীটির হাতে নির্মমভাবেবিস্তারিত পড়ুন

আড়াই বছর আগে দেশ পুনর্গঠনের কথা বলেছে বিএনপি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন অনেকে সংস্কারের কথা বলছেন। কিন্তু একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আড়াই বছর আগে দেশ পুনর্গঠনের কথা বলেছে। ৩১ দফা ঘোষণা করেছে। বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ। তাই ভেঙেপড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় ঈদগাহ ময়দানে যশোর জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, জনগণের সমর্থন নেই এমনবিস্তারিত পড়ুন

দেবহাটায় দৈনিক প্রজন্ম একাত্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা দৈনিক প্রজন্ম একাত্তরের ১০বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দেবহাটা অফিসের আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে দৈনিক প্রজন্ম একাত্তরের দেবহাটা প্রতিনিধি এসএম নাসির উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক এমএ মামুন, জামায়াতের উপজেলা মিডিয়া বিভাগের সেক্রেটারী আবু বকর সিদ্দিক, দৈনিক জবাবদিহির ইব্রাহিম হোসেন, দৈনিক যশোর বার্তার সোহাগ রানা ফেরদৌস,বিস্তারিত পড়ুন

দেবহাটায় আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালন

দেবহাটায় প্রশাসনের আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালন দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় যথাযথ মর্যাদায় ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ভাষা দিবস, মার্তৃভাষা আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সর্বস্তরের মানুষ। শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের নেতৃত্বে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগন যৌথ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দেবহাটা থানার পক্ষেবিস্তারিত পড়ুন

কে কত ভোট পেলেন

যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল, সম্পাদক খোকন

যশোর জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের ফলাফল ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হয়েছিলেন দেলোয়ার হোসেন খোকন। নির্বাচন কমিশন সূত্র মতে, সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ৭৪৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমান খান ৬৬৩ ও মারুফুল ইসলাম মারুফ পেয়েছেন ৭৩বিস্তারিত পড়ুন

অনেক সাংবাদিক আখের গোছানোর জন্য দালালি করেন: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকাল অনেক সাংবাদিক, সবার কথা বলি না, তারা নিজেদের আখের গোছানোর জন্য দালালি করেন। কথাটা ভালো না হলেও বলতে হলো। বাড়িঘর, প্লট সব জোগাড় করে। মাহফুজ উল্লাহর কিছুই ছিল না। তার চিকিৎসার জন্য তার পরিবারকে বন্ধুদের কাছে হাত পাততে হয়েছে। সাংবাদিক মাহফুজ উল্লাহর (মরণোত্তর) একুশে পদকপ্রাপ্তি উপলক্ষে শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। সাংবাদিক মাহফুজ উল্লাহরবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকারব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রস্তাব

দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইন ও সাংগঠনিক কাঠামোতে বড় ধরনের সংস্কার প্রস্তাব করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। বর্তমানে দেশে তিনস্তর বিশিষ্ট গ্রামীণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো বিদ্যমান। এ তিনস্তর বিশিষ্ট গ্রামীণ স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ এবং নগর স্থানীয় সরকারের দুটি প্রতিষ্ঠানের মধ্যে ৩৩০টি পৌরসভা ও ১২টি সিটি করপোরেশন চলমান। এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠান আইন ও সাংগঠনিক কাঠামোতে বড় ধরনের সংস্কার প্রস্তাব করাবিস্তারিত পড়ুন