শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় চেকের মামলায় যুবদল নেতা টুটুল গ্রেফতার

কে এম আনিছুর রহমান,কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় চেকের মামলায় ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামি মাটি ব্যবসায়ী যুবদল নেতা জামালউদ্দীন টুটুলকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর সদস্যরা।

শনিবার দুপুর ১২টার দিকে কলারোয়া বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জামালউদ্দীন টুটুল কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের শফিউদ্দীন মন্টুর ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক।

জানা গেছে, টুটুল একজন মাটি ব্যবসায়ী। বরিশাল জেলার মুলাদী থানা এলাকা থেকে মাটি কাটা মেশিন (স্কেভেটর) ভাড়ায় নিয়ে কলারোয়ার বেত্রবতী নদীর মাটিসহ বিভিন্ন এলাকায় মাটি কাটার ব্যবসা করে। একপর্যায়ে মাটি কাটা মেশিনের মালিক ভাড়া বাবদ টুটুলের নিকট ২ লক্ষ টাকা পাওনা করে। এ ঘটনায় টুটুলের নামীয় একটি চেক দিয়ে মেশিন মালিকের নিকট থেকে পাওনাকৃত টাকার সময় নেয়। পরবর্তীতে টুটুল টাকা দিতে ব্যর্থ হলে স্কেভেটরের মালিক বরিশাল আদালতে টুটুলকে আসামি করে একটি চেকের মামলা দায়ের করে। ওই মামলায় বিজ্ঞ আদালত টুটুলকে ৪ মাসের সাজাসহ ২ লাখ টাকা জরিমানা করে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
ওই গ্রেফতারী পরোয়ানায় টুটুলকে সাতক্ষীরা র‌্যাব-৬ এর সিপিসি-১ গ্রেফতার করে কলারোয়া থানায় সোপার্দ করে।

সাতক্ষীরা র‌্যাব-৬ সিপিসি-১ কোম্পানীর প্রধান রেজাউল ইসলাম বলেন, বরিশাল জেলার মুলাদী থানার ৪ মাসের সাজাপ্রাপ্ত ও ২ লাখ টাকার জরিমানার আসামি হওয়ায় টুটুলকে গ্রেফতার করা হয়েছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া টুটুলকে থানায় সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি মাটি ব্যবসাকে কেন্দ্র করে দলীয় কয়েকজনের দ্বারা মারাত্মক আহত হন যুবদল নেতা টুটুল।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা