বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ইসি গঠনে ৬ সদস্যের সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি

আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে সার্চ (অনুসন্ধান) কমিটি করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। নির্বাচন কমিশন (ইসি) গঠনে ছয় সদস্য বিশিষ্ট সার্চ কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্টের জ্যেষ্ঠবিস্তারিত পড়ুন

দেশে ফিরলেন সাফজয়ী নারী ফুটবলাররা

সাফ নারী চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে দেশে ফিরলেন সাফজয়ী নারী ফুটবলাররা। বুধবার সন্ধ্যায় স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ নারী ফুটবল দল। নারী ফুটবলে ২০২২ সালে যেখানে রচিত হয়েছিল নতুন গল্প। এবার নেপালের সেই দশরথ রঙ্গশালা স্টেডিয়ামেই ফের গল্পের নতুন অধ্যায় লিখল বাংলাদেশের মেয়েরা। নেপালে জালে বাংলাদেশের পক্ষে গোল করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। গতবারের ধারাবাহিকতায় এবারেও চ্যাম্পিয়ন দলের জন্য থাকছেবিস্তারিত পড়ুন

যেকোনো নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন হবে: উপদেষ্টা নাহিদ

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ছাত্রদের তাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেয়া হচ্ছে আমাদের সর্বপ্রথম কর্তব্য। আমি মনে করি, অন্তর্বর্তীকালীন সরকার সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করবে, যেকোনো জাতীয় বা অন্য কোনো নির্বাচনের আগে। দুপুরে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের (পিআইবি) অডিটোরিয়ামে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২০২৪-২৫ অর্থবছরের অনুদান চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, ছাত্ররা দেশের ভালো চায়বিস্তারিত পড়ুন

কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন যাচ্ছেন বিএনপির ৪ নেতা

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছেন বিএনপির চার নেতা। আগামী ৭ থেকে ১৬ নভেম্বর চীনে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধি নিয়ে রাজধানী বেইজিংয়ে এক অনুষ্ঠান হবে। সেখানে অংশ নিতে বিএনপির প্রতিনিধিদলের এই সফর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিনিধিদলে রয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয়তাবাদী কৃষক দলেরবিস্তারিত পড়ুন

পিনাকীর ভোট জরিপে এগিয়ে জামায়াত!

এই মুহুর্তে ভোট হলে আপনি কাকে ভোট দেবেন?– এমন প্রশ্নে অনলাইন ভিডিও প্লাটফর্ম ইউটিউবে ভোট জরিপ চালিয়েছেন লেখক ও স্যোশাল অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জরিপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, আওয়ামী লীগ, ‘অভ্যুত্থানকারীদের নতুন দলের (যদি হয়)’ মধ্যে এ ভোটের আয়োজন করা হয়। দেখা গেছে, জরিপে ভোট দিয়েছে এক লাখ ৫৩ হাজার মানুষ। এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি ভোট পেয়েছে। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের নতুনবিস্তারিত পড়ুন

শ্রমিকদের বিক্ষোভ: রাজধানীতে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিভিন্ন দাবিতে বিক্ষোভরত গার্মেন্টসকর্মীরা আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে মিরপুর ১৪ ও কচুক্ষেত এলাকার একাধিক কারখানা থেকে হাজারো গার্মেন্টসকর্মী সড়কে অবস্থান নেন। তারা চাকুরিচ্যুতি ও একটি স্থানীয় পোশাক নির্মাণ কারখানা বন্ধের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা পুলিশ ও সেনাবাহিনীর দুটি পরিবহনে অগ্নিসংযোগ করেন। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,বিস্তারিত পড়ুন

কলারোয়ার শেখ আমানুল্লাহ কলেজ ছাত্রদলের সভা

কলারোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ ছাত্রদলের এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, তারুণ্যের আইকন দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের হাতকে শক্তিশালী করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলারোয়া আমানুল্লাহ ডিগ্রি কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আনিসুর রহমান রনি, তুলশীডাঙ্গা ওয়ার্ড ছাত্রদলের সহ.সভাপতি শেখ আজমলসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।

কলারোয়া ছলিমপুর কলেজের নতুন সভাপতি সালাহউদ্দীন পারভেজকে সম্মাননা

কলারোয়ার ছলিমপুরের হাজী নাছির উদ্দীন কলেজের নতুন সভাপতি প্রভাষক সালাহ উদ্দীন পারভেজকে সম্মাননা দেয়া হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নবগঠিত গভর্নিং বডির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ শফিউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের নতুন সভাপতি প্রভাষক সালাহ উদ্দীন পারভেজ। সালাহ উদ্দীন পারভেজ উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়কের দায়িত্বে আছেন। একই সাথে তিনি কাজিরহাটবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা আদালতে জিপি, পিপি ও নারী-শিশু পিপিসহ ৩৪ আইন কর্মকর্তা নিয়োগ

সাতক্ষীরার জেলা ও দায়রা জজ আদালতসহ অন্যান্য আদালতে এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৩৪ জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের উপ-সলিসিটার (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত ২৯ অক্টোবরের এক পত্রে উক্ত নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া পূর্বে নিয়োগকৃত সকল আইন কর্মকর্তার নিয়োগ বাতিল করা হয়েছে। নিয়োগ প্রাপ্তদের মধ্যে সরকারী কৌশুলি (জিপি) হিসেবে এড. অসীম কুমার মন্ডল (১), পাবলিকবিস্তারিত পড়ুন

তালায় এমএ কাশেমের মৃত্যুবার্ষিকী পালিত

সাতক্ষীরার তালা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত এম.এ. কাশেমের প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকালে কলেজের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম। শিক্ষক গাজী নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা কলেজের অধ্যাপক নন্দী দীপংকর, অধ্যাপক আবুল হাসান, অধ্যাপক নিলুফা ইয়াসমিন, অধ্যাপক তরুন কুমার, সহযোগী অধ্যাপক আনিসুর রহমান, প্রভাষক জাহিদুল ইসলাম, শহীদ কামেল মডেলবিস্তারিত পড়ুন