রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শেখ হাসিনা সরকারের শেষ ৫ বছরে খুন নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ

আওয়ামী লীগ সরকারের শেষ পাঁচ বছরে সারা দেশে ১৬ হাজারের বেশি মানুষ খুনের শিকার হয়েছে। প্রতিদিন গড়ে ৯টির বেশি খুনের ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যানে এই তথ্য এসেছে। পাঁচ বছরের বেশি সময় বন্ধ রাখার পর গত বৃহস্পতিবার পুলিশ এই পরিসংখ্যান প্রকাশ করে। পুলিশ সদর দপ্তরের হিসাবে, ২০১৯ থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে ১৬ হাজার ৫৫৫টি হত্যাকাণ্ড ঘটেছে। এই হিসাবটা এসেছে দায়ের হওয়া মামলার সংখ্যা থেকে।বিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক শাসনের শান্তিপূর্ণ রূপান্তরের চেষ্টা করছে সরকার : শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার বাংলাদেশে গণতান্ত্রিক শাসনের শান্তিপূর্ণ রূপান্তর করার চেষ্টা করছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, আমরা মনে করি, ছাত্র-জনতার অভ্যুত্থান তখনই সফল হবে, যদি আমরা একটি সুন্দর আদর্শ গণতান্ত্রিক দেশে রূপান্তরিত হতে পারি। শনিবার (৭ ডিসেম্বর) বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২৫তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিনের পক্ষে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি। সমাবর্তনে ৮ হাজার ১৯ জনবিস্তারিত পড়ুন

কেন শান্তিরক্ষীর কথা বলেছিলেন, ব্যাখ্যা দিলেন মমতা

ভারত-বাংলাদেশের মাঝে চলমান উত্তেজনা নিরসনে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি তিনি অস্থিরতা কাটিয়ে সুস্থির পরিস্থিতির প্রত্যাশা করেন। এর আগে বাংলাদেশে শান্তিরক্ষী মোতায়েনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে যে অনুরোধ জানিয়েছিলেন, তারও কারণ ব্যাখ্যা করেন তিনি। নিউজ১৮ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মমতা বলেন, ভারত-বাংলাদেশের সমস্যা নিজেরা-নিজেরা বসে দেখে নিন। এজন্য আন্তর্জাতিকভাবে অনেক ফোরাম আছে। কিন্তু নেগোশিয়েশন বন্ধ করে দেওয়া ঠিক নয়। তিনি আরও বলেন, দুইবিস্তারিত পড়ুন

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিলো আরএসএস

‘হিন্দু নিপীড়নের’ অভিযোগ তুলে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)। তারা ১০ ডিসেম্বর হাইকমিশন ঘেরাও করবে বলে ঘোষণা দিয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ‘ফরেন অফিস কনসালটেশন’-এর বৈঠকে যোগ দিতে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির মিশ্রি ঢাকা আসছেন ৯ ডিসেম্বর। এর এক দিন পরই ১০ ডিসেম্বর ‘সিভিল সোসাইটি অব দিল্লি’ নামের একটি সংগঠনের ব্যানারে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করবে বলে জানানো হয়েছে। আরএসএসের দিল্লি শাখারবিস্তারিত পড়ুন

বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না: সাবেক এমপি হাবিব

কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব দলের নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার নির্দেশনা দিয়ে বলেছেন, কেউ যদি কোন অপকর্ম করে তার দায় দল নেবে না। বিএনপিতে আর কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। কেউ এমন কাজ করলে তাকে দল থেকে বহিষ্কারের নির্দেশনা দেন তিনি। শনিবার দুপুরে সাতক্ষীরার পাটকেলঘাটায় তালা উপজেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আগামি নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ। রাতেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় চায়ের দোকান পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

সাতক্ষীরার কলারোয়ায় একটি চায়ের দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে উপজেলার যুগিখালী ইউনিয়নের বামনআলী মোড়ে এ ঘটনা ঘটে। দোকান মালিক স্বামী পরিত্যক্তা ময়না খাতুন জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত নয়টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত বারোটার দিকে মোড় সংলগ্ন বসবাসকারীরা মোবাইল ফোন জানান আমাকে জানান কে বা কারা তোমার দোকানে আগুন দিয়েছে। খবর পেয়ে দ্রুত দৌড়ে এসে দেখি আগুন জ্বলছে। আশেপাশে কোন পানি না থাকায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাজলিসুল মুফাসসিরীনের আলোচনা সভা ও ডায়েরী বিতরণ

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কলারোয়া উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও ডায়েরী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকালে কলারোয়া আলামিন ট্রাস্ট মিলনায়তনে একটি নিরাপদ, শান্ত, সম্প্রীতি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে সমাজের সকল স্তরে সৎ, যোগ্য ও চরিত্রবান লোক তৈরির লক্ষ্যে ইমাম, খতিব, আলেম, দাঈ, ওয়ায়েজ ও মুফাসসির করণীয় শীর্ষক এ আলোচনা সভা ও ডায়েরী বিতরণ অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা মাজলিসুল মুফাসসিরীনের সভাপতি মুহাঃ আসাদুজ্জামান ফারুকী’র সভাপতিত্বে ও সেক্রেটারি আজহার মাহমুদ আনোয়ারীরবিস্তারিত পড়ুন

ভারত আমদানি-রপ্তানি বন্ধ করলে উভয় দেশ ক্ষতিগ্রস্ত হবে : সাতক্ষীরায় উপদেষ্টা সাখাওয়াত

অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত আমদানি-রপ্তানি বন্ধ করলে উভয় দেশ ক্ষতিগ্রস্ত হবে। তবে সেটা তাদের বিষয়। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এম সাখাওয়াত হোসেন বলেন, ভারত পণ্য রপ্তানি বন্ধ চাইলে সেটা তাদের ব্যাপার। এতে তাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। তাদের লাখ লাখ মানুষের কর্মসংস্থান বন্ধ হবে। ভারতের ব্যবসায়ীরা এতো বড় বাজার হাতছাড়া করতেবিস্তারিত পড়ুন

আগামি বছরে রাজনৈতিক সরকার দেখতে পারে দেশবাসী: পরিকল্পনা উপদেষ্টা

দেশের মানুষ আগামি বছরই একটা রাজনৈতিক সরকার দেখতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনা ও অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। শনিবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনের প্রথম সেশনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অর্থনৈতিক ও আয় বৈষম্য এই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তার বিষয়। বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যেখান থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ। ওয়াহিদউদ্দিন বলেন,বিস্তারিত পড়ুন

হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে: খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অন্তর্বতীকালীন সরকারের কমিটমেন্ট ছিল বৈষম্যবিরোধী রাষ্ট্র প্রতিষ্ঠা। তবে সংস্কারের উসিলা দিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ নয়। তাই সর্বপ্রথম অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচন সংশ্লিষ্ট ক্ষেত্রে সংস্কার করা। শনিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষা, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।বিস্তারিত পড়ুন