শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ক্রীড়া প্রতিযোগীতা, বিজ্ঞান মেলা, তারুণ্য উৎসব উদযাপনে মতবিনিময় সভা

দীপক শেঠ ও মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া : কলারোয়ায় ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা, ৪৬তম বিজ্ঞান মেলা ও শিক্ষার গুনগত মান উন্নয়নে মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম।

সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের প্রতিনিধি হিসেবে সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, সুপার মো. আ. সাত্তার, সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. শাহাদাত হোসেন, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, প্রধান শিক্ষক আকতার আসাদুজ্জামান চান্দু, মো. শামসুল হক, আ. আলিম, রুহুল আমিন, মাদ্রাসার সুপার মো. মুজিবুর রহমান, আ. মালেক, মো. আলতাফ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ।

সভায় আলোচনা সাপেক্ষে নির্দিষ্ট সময় মেনে শ্রেনি কার্যক্রম পরিচালনার তাগিদ দেন, প্রত্যেক প্রতিষ্ঠানে জানুয়ারি মাসের মধ্যেই “তারুণ্য উৎসব” উদযাপন করতে হবে, জানুয়ারি মাসেই প্রতিষ্ঠানে খেলার আয়োজন করতে হবে, আগামি ২২ ও ২৩ জানুয়ারি উপজেলা চত্বরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে, নির্ধারিত প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই বিজ্ঞান বিষয় আবিষ্কার প্রদর্শন করা এবং ছাত্র ও ছাত্রীদের অংশগ্রহন, ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ২, ৪ ও ৫ ফেব্রুয়ারীতে উপজেলা পর্যায়ের খেলাগুলো এবং ২২ জানুয়ারি বিজ্ঞান অলিম্পিয়াড ও ২৩ জানুয়ারি বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক