রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সীমান্তে সাড়ে ৪ কেজি ভারতীয় রুপার গহনা উদ্ধার

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ার হিজলদী সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সাড়ে ৪ কেজি ভারতীয় রুপার গহনা উদ্ধার করেছে। তবে উদ্ধারকালে কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুরে হিজলদী বিওপি’র বিজিবি সদস্যরা সীমান্তে টহলকালে ভারত থেকে অবৈধভাবে পাচার হয়ে আসা ওই রুপার গহনা উদ্ধার করে।

সাতক্ষীরা, ৩৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিজলদী বিওপির বিজিবি জোয়ানরা মঙ্গলবার সীমান্তে টহলকালে এক ব্যক্তিকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে ওই ব্যক্তি একটি প্লাস্টিক ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৪ কেজি ৫০০ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করা হয়। এ সময় ওই চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত রুপার গহনার আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা বলে জানা যায়।

উদ্ধারকৃত রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে বিজিবি সূত্র জানায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল