Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
চন্দনপুর ইউনাইটেড কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার চন্দনপুর ইউনাইটেড ডিগ্রী কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে ২০২৪ (বুধবার) মুসা আনসারী স্মৃতি পাঠাগারের উদ্যোগে কলেজ অডিটোরিয়াম অনুষ্ঠানটির আয়োজন করা হয়। কলেজ গভর্নিং বডির সদস্য প্রফেসর মো. আবু নসরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুসা আনসারী স্মৃতি পাঠাগারের স্বত্বাধিকারী বিকাশ সউদ আনসারী, বিশেষ অতিথি ছিলেন- গাজীপুর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ডাঃ নন্দিতা নাজমা ও জিবন নেসা। এছাড়াও উপস্থিতবিস্তারিত পড়ুন
দেবহাটায় ১৩শ কেজি অপরিপক্ক ক্যামিকেল মিশ্রিত আম বিনষ্ট

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা প্রশাসনের অভিযানে প্রায় ১৩শ কেজি অপরিপক্ক ক্যামিকেল মিশ্রিত আম জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) দেবহাটা হাইস্কুল মাঠে উক্ত আম ট্রাকের চাকায় পিষে নষ্ট করে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২টি ট্রাক জব্দ করা হয়। উক্ত ট্রাকে থাকা আমের মধ্যে ৫৩ ক্যারেট ও ২টি ঝুঁড়িতে প্রায় ১৩শ কেজি অপরিপক্ক গোবিন্দভোগ আম পাওয়া যায়। পরবর্তীতে উক্ত আমবিস্তারিত পড়ুন
জলবায়ু পরিবর্তন অভিঘাতে রাজগঞ্জে কমেছে নারকেলের ফলন

হেলাল উদ্দিন, মণিরামপুর : জলবায়ু পরিবর্তনের কারণে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে আশঙ্কাজনক হারে কমেছে নারকেলের ফলন। নারকেল গাছের নানা রোগ ব্যাধির কারণে নারকেলের ফলন কমে গেছে বলে জানাগেছে। মূলত হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ, স্যুটি মোল্ড ছত্রাক, শূতিমূল এসব নানা রোগে নারকেলের ফলন কমে গেছে। উপজেলা কৃষি স¤প্রসারণ অফিস থেকে এর প্রতিকার সম্পর্কে কোনো পরামর্শ আজ পর্যন্ত দেয়া হয়নি বলে জানান রাজগঞ্জ এলাকার নারকেল চাষিরা। তথ্য মতে, রাজগঞ্জ এলাকায় বানিজ্যিক ভিত্তিতে কোনো নারকেলবিস্তারিত পড়ুন
কলারোয়ায় স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা কোর্স সমাপ্তি

জুলফিকার আলী : সাতক্ষীরার কলারোয়ায় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)র উদ্যোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, সচিবগণের ২দিনব্যাপি স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা কোর্স সমাপ্তি হয়েছে। বৃহস্পতিবার (৯মে) বিকেলে সমাপনি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় ওই সনদপত্র বিতরণ করেন। উপজেলা প্রশিক্ষণ সেন্টারে বুধবার থেকে ওই কোর্স অনুষ্ঠিত হয় আর বৃহস্পতিবার শেষ হয়। উপজেলার ১২টি ইউনিয়নের ১৬৮জন চেয়ারম্যান, সদস্য, সচিব ওই কোর্সে অংশ গ্রহন করেন। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন-স্থানীয়বিস্তারিত পড়ুন
দেবহাটায় এ্যাডভোকেসী মেলা উপলক্ষ্যে প্রস্তুতি সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সরকারি, বে-সরকারি কর্মকর্তা, সিএসও, এলই, এনজিও প্রতিনিধিদের অংশগ্রহনে এ্যাডভোকেসী মেলা উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) উপজেলা মডেল মসজিদের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের ম্যানেজার জগন্ময় প্রজেশ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের অ্যাডভোকেসী ও জেন্ডার অফিসার উজ্জ্বল কুমারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা পর্যায়ে মাধ্যমিকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত মোঃ আলামিন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পর্যায়ে মাধ্যমিকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা আঃ করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলামিন। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১টায় আঃ করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে শিক্ষক আলামিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিদ্যালয়ের সম্মেলনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আঃ করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরীন খানম, সহকারি প্রধান শিক্ষক আমিনুর রহমান উল্লাস সহ সকল শিক্ষক/শিক্ষিকা ওবিস্তারিত পড়ুন
মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

হেলাল উদ্দিন, মণিরামপুর : কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সূষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই শেষ হলো যশোরের মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন। বুধবার (০৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যান্ত ১৬৫টি ভোট কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৭৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮২ হাজার ৪১১ এবং নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৩২২ জন। এছাড়া হিজড়া ভোটার ২ জন। গণনা শেষেবিস্তারিত পড়ুন
আগরদাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৩

ফারুক রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা সদরের আগরদাড়ি ইউনিয়নের ইন্দ্রিরা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় তিনজন মারাত্মক আহত হয়েছে। আহতরা হচ্ছে, ইন্দ্রিরা গ্রামের মৃত কওছার আলী সরদারের ছেলে আইয়ুব আলী (৬৭) তার ছেলে মোঃ বাবুল হোসেন (৪১) ও স্ত্রী রোকেয়া খাতুন (৬২)। ঘটনাটি ঘটেছে ৮ মে ২০২৪ বুধবার বিকাল ৪টায়। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত আইয়ুব আলী অভিযোগে জানান, আগরদাড়ি ইউনিয়নের জনৈক হাবিবুর রহমান হবির নির্দেশে একই এলাকার মৃত সোনাই সরদারের ছেলেবিস্তারিত পড়ুন
দেবহাটায় কিশোরী প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সেবা বিষয়ক ক্যাম্পেইন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সেবা কর্মসূচি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ মে) হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সেবা কর্মসূচি বিষয়ক মূল আলোচনা রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের প্রোজেক্ট অফিসার তানজিমা আক্তার। উপস্থিত থেকে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুলবিস্তারিত পড়ুন
তালায় ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের জনসভা

সেলিম হায়দার ॥ ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে সাতক্ষীরার তালার উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচন উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বাজারগুলোতে চলছে প্রার্থীদের জনসভা ও মিছিল-মিটিং। এই উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়াতকলম প্রতীক নিয়ে লড়ছেন প্রাক্তন প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম। বুধবার (৮ মে) উপজেলার ধানদিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে তার দোয়াতকলমের দ্বিতীয় নির্বাচনী জনসভা। যে জনসভায় সাধারণ মানুষের উপস্থিতিতে বাঁধভাঙা জোয়ার তৈরি হয়েছে। জনসভায় দলমত নির্বিশেষে ধানদিয়াবিস্তারিত পড়ুন

