Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ইউরোপ’

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে সমর্থন আদায়ের জন্য সম্প্রতি কূটনৈতিক প্রচারণা শুরু করেছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী। শুক্রবার (১২ এপ্রিল) অসলোতে নরওয়েজিয়ান প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের সঙ্গে দেখা করে এ বিষয়ে আলোচনা করেছেন তিনি। বৈঠক শেষে সানচেজ জানিয়েছেন, ইইউর সদস্য দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে প্রস্তুত। এ বিষয়ে তাদের মধ্যে ‘স্পষ্ট ইঙ্গিত’ রয়েছে। এদিকে, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে ইচ্ছুক ইউরোপীয় দেশগুলোকে একযোগে এগিয়ে যেতে হবে। তাহলেই যুদ্ধবিধ্বস্তবিস্তারিত পড়ুন
চলতি বছর ছাড়াতে পারে তাপমাত্রার রেকর্ড

চৈত্রের প্রচণ্ড গরমে হাঁসফাঁস মানুষ। রাজধানীসহ অনেক জেলায় বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। গত বছরের চেয়ে চলতি বছরজুড়ে তাপমাত্রা বেশি থাকবে। এর মধ্যে এপ্রিলে গরমের তীব্রতা পৌঁছাতে পারে সর্বোচ্চ পর্যায়ে বলে জানিয়েছে আবহওয়া অফিস। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় গরমে অস্বস্তি আরও বাড়ছে। ২০২৩ সালের তুলনায় এবছর তাপমাত্রা আরও বাড়তে পারে। বাংলাদেশে সাধারণত মার্চ থেকে মে মাসকে বছরের উষ্ণতম সময় ধরা হয়। এরবিস্তারিত পড়ুন
ডেঙ্গু চিকিৎসায় যেসব পদক্ষেপ নিতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গুতে বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। শনিবার (১৩ এপ্রিল) সকালে আকস্মিকভাবে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের সকল ডাক্তার ডেঙ্গু রোগের চিকিৎসা সম্পর্কে অভিজ্ঞ। কাজেই সঠিক সময়ে রোগীরা হাসপাতালে ভর্তি হলে, চিকিৎসায় কোনো সমস্যা হবে না।’ এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ হলোবিস্তারিত পড়ুন
ইসরায়েল থেকে ফ্লাইট ঢাকায় নামল যে কারণে

ইসরায়েলের তেল আবিব থেকে সরাসরি একটি ফ্লাইট সম্প্রতি ঢাকায় অবতরণ করেছে। ইসরায়েলের সঙ্গে কোনো কূটনীতিক সম্পর্ক না থাকলেও সেখান থেকে একটি ফ্লাইট সরাসরি বাংলাদেশে অবতরণের বিষয়টি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সূত্রে জানা যায়, ১১ এপ্রিল ইসরায়েলের তেল আবিব থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় রওনা হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশে অবতরণ করে ফ্লাইটটি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এয়ারলাইন্সের এনসিআর-৮০৬ নম্বর ফ্লাইটটি বোয়িং ৭৪৭-৪০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় নিহত ঢাবি শিক্ষার্থীর পরিবারের পাশে সাতক্ষীরা বিসিএস অফিসার্স ফোরাম

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের হতদরিদ্র মায়ের চার সন্তানের মধ্যে আয়ুব আলী ছিল আঁধার ঘরের কুপী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র আয়ুব আলী। আকস্মিক তার মৃত্যুতে সংসারের আশার প্রদীপ নিভে যায়। এ খবর সাতক্ষীরা বিসিএস অফিসার্স ফোরামের গোচরে আসে। এরপর ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম, ড. মো. মনিরুজ্জামান, যুগ্মসচিব আলতাফ হোসেন সহ অন্যান্য সদস্যদের নির্দেশনায় ফোরাম থেকে টাকা উত্তোলন করা হয়। উত্তোলিত নগদবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার শাল্যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায়

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : মুসলমানদের জীবনে অন্যতম সবথেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে খুশি। মুসলমানদের জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ। রমাদান অর্থাৎত তাকয়া ও খোদাভৃতি অর্জন। টানা একটি মাস মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় সিয়াম সাধনার পর সব দুঃখ, কষ্ট ভুলে শাওয়াল মাসের এক ফালি চাঁদ দেখার প্রহর গুনতে থাকে মুসলিম উম্মাহ। পূর্নতা, আনন্দ, বিজয়ের বার্তা নিয়ে আগমন ঘটে শাওয়াল মাসের। এরপর থেকেই প্রতিটা মুসলিমবিস্তারিত পড়ুন
ঈদের ছুটিতেও স্বাস্থ্যসেবায় ব্যাঘাত ঘটেনি : স্বাস্থ্যমন্ত্রী

ঈদের ছুটিতে দেশের কোনো হাসপাতালে স্বাস্থ্যসেবার ব্যাঘাত ঘটেনি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ঈদের দিন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি গতকাল (বুধবার) কয়েকটা হাসপাতালে গিয়েছিলাম। আজ আরও কয়েকটি হাসপাতালে যাব। গতকাল দুটি হাসপাতালে গেছি, দুই জায়গায়ই আমি পর্যাপ্ত ডাক্তার-নার্স পেয়েছি। আমি সন্তুষ্ট। রোগীদের সঙ্গেও আমি কথা বলেছি। কেউ কোনো অভিযোগ করেনি। আজ সকালেও দেশেরবিস্তারিত পড়ুন
আইপিএল : শীর্ষস্থান হারালেন মোস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন মোস্তাফিজুর রহমান। আসরের সর্বোচ্চ উইকেটর শিকারির পুরস্কার পার্পল ক্যাপের মালিক ছিলেন চেন্নাই সুপার কিংসের এই বাংলাদেশি পেসার। তবে গতকাল রাতে যুজবেন্দ্র চাহালের কাছে শীর্ষস্তান হারিয়েছেন দ্য ফিজ। চাহাল মোস্তাফিজের থেকে এক ম্যাচ বেশি খেলে এখন সর্বোচ্চ ১০ উইকেটের মালিক। যেখানে গতকাল গুজরাট টাইটান্সের বিপক্ষে ২ উইকেট নিয়ে বেগুনি ক্যাপের মালিকানা নিজের কাছে নেন রাজস্থান রয়্যালসের এই লেগ স্পিনার।বিস্তারিত পড়ুন
ঈদের দিন সদরঘাটে ঝরলো ৩ প্রাণ

রাজধানীর সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। আহতদের মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঈদের দিন বিকেলে এ ঘটনা ঘটে। ঢাকা নদীবন্দর সদরঘাট ট্রাফিক জোনের যুগ্ম কমিশনার জয়নাল আবেদীন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার বর্ণনা দিয়ে যুগ্ম কমিশনার বলেন, এমভি ফারহান-৬ লঞ্চটি পার্কিং করার সময় এমভি তাশরিফ-৪ লঞ্চকে ধাক্কাবিস্তারিত পড়ুন
ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীকে মোদির চিঠি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী সেদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার (১০ এপ্রিল) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিঠিতে বলেছেন, আমরা ঈদুল ফিতর ঐতিহ্য ও উৎসাহের সঙ্গে উদযাপন করি। ঈদুল ফিতর বিশ্বজুড়ে মানুষ সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং ঐক্যের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি সারা বিশ্বের মানুষের জন্য শান্তি, সম্প্রীতি,বিস্তারিত পড়ুন

