বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বানভাসি মানুষের পাশে কেশবপুরের স্বেচ্ছাসেবী ছাত্রসমাজ

সোহেল পারভেজ, কেশবপুর : যশোরের কেশবপুর স্বেচ্ছাসেবী ছাত্র সমাজের উদ্যোগে পাইকগাছা এলাকার বানভাসিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার পাইকগাছা উপজেলার হরিণখোলা এলাকার বানভাসি ৪০০ পরিবারের মাঝে স্বেচ্ছাসেবীরা ওই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী এনামুল হাসান, বাবু বিশ্বাস, নাইম হোসেন, সুজন হোসেন, জুবায়ের হাসান রাকিব, রাকিবুজ্জামান নাহিদ, এস এম সাগর হোসেন, এনামুল কবির সবুজ, গোলাম কিবরিয়া, তাজামুল ইসলাম দীপু, নাজমুল হাসান, সাঈদুর রহমান, তুহিন হোসেন, রনি ইসলাম, সোহরাব হোসেন, সাজু, সারাফাত, রাসেল, আল আমিন, এন এম রায়হান, ইনামুল হক, আব্দুল্লাহ প্রমুখ। ত্রাণ সামগ্রী হিসেবে চিড়া, চিনি, বিস্কুট, বোতলজাত পানি, খাবার স্যালাইন, ওষুধ, মোমবাতি, মশার কয়েল, স্যানিটারি ন্যাপকিন, শিশুদের জন্য গুড়া দুধসহ বিভিন্ন খাবার ও ছাউনি হিসেবে পলিথিন দেওয়া হয়। বন্যার্তরা ত্রাণ সামগ্রী পেয়ে খুশি প্রকাশ করেন।

কেশবপুর সম্মিলিত স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে বানভাসিদের মাঝে ত্রাণ সামগ্রী দিতে আর্থিক সহায়তা সংগ্রহ করেন।

স্বেচ্ছাসেবী এনামুল হাসান বলেন, ওই সহায়তার অর্থ থেকে প্রথম ধাপে বানভাসি ৪০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও ৬০০ বানভাসি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এমনকি আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম বানভাসি মানুষের জন্য অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর