শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কয়রাকে ইসলামী আন্দোলনের ক্যান্টনমেন্ট হিসেবে গড়ে তুলতে হবে

ইকবাল হোসেন, কয়রা (খুলনা) : খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামায়াত ইসলামীর যুব বিভাগের মহারাজপুর ইউনিয়ন শাখার আয়োজনে গতকাল শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে কালনা আমিনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার হলরুমে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টায় জামায়াতে ইসলামীর কয়রা অফিস প্রাঙ্গন মাঠে কয়রা সদর ইউনিয়নের যুব বিভাগ যুব সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ শুরার সদস্য ও খুলনা অঞ্চলের পরিচালক আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আমরা দীর্ঘদিন মজলুম ছিলাম। মজলুমের চোখের পানি আল্লাহ কবুল করেছেন। যার কারণেই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আমরা এ দেশে ইসলামকে বিজয়ী করব- ইনশাআল্লাহ। যুবকদের টগবগে রক্ত ইসলামের জন্য কাজে লাগাতে হবে। যারা যুবক তোমাদের বিশ্রাম নেওয়ার সময় নেই। এখনই দেশ গড়ার উপযুক্ত সময়। সমাজের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে।

এসময় তিনি যুবকদের উদ্দেশ্য বলেন, আজ যুবকদের চরিত্র ধ্বংস হচ্ছে। তোমাদেরকে নামাজ আদায় করতে হবে। প্রতিনিয়ত কুরআন কুরআন বুঝে পড়বে ও আমল করবে। শুধু নারায়ে তাকবির, আল্লাহু আকবর স্লোগান দিলে হবে না। মানুষের পাশে গিয়ে সামাজিক কাজ ও মানবিক কাজের নিকেকে নিবেদিত করা জরুরি। ভালো কাজের মাধ্যমে সমাজে বিপ্লব ঘটে। শয়তান যেন আমাদের পরাজিত না করতে পারে, সেদিকে খেয়াল রেখে নিজেদের ভুলত্রুটি শুধরে অপরাধ দূর করতে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হবে। নেতৃত্বের আনুগত্য করতে হবে। কয়রাকে ইসলামী আন্দোলনের ক্যান্টনমেন্ট হিসেবে গড়ে তুলতে হবে।

মহারাজপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা সহকারী সেক্রেটারি এড. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক জনাব ওলিউল্লাহ, প্রফেসর আব্দুর রব, কয়রা উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, বাগালি ইউনিয়ন আমির মাওলানা রফিকুল ইসলাম, ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দিন, জিএম মোনায়েম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ

মানবাধিকার, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে তরুণদের সচেতনতা বাড়াতে খুলনায় অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ

বাংলাদেশে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজি চর্চা বাড়ানোর পাশাপাশি কৃষক হিসেবে নারীরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা