Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সরকার পাশে থাকায় খুশি বীর মুক্তিযোদ্ধারা

দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয়। দেশের স্বাধীনতার জন্য যারা জীবনবাজি রেখে যুদ্ধে অংশ নিয়েছেন তারা রাষ্ট্রীয় ভাতাসহ নানা সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। জীবিতদের পাশাপাশি শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারও এসব ভাতা ও অন্যান্য সম্মানী পাচ্ছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা অনেক বেড়েছে। মুক্তিযোদ্ধারাও এতে সন্তুষ্ট। তবে এখনো মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি না হওয়ায় ক্ষোভ রয়েছে অনেকের মধ্যে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও কল্যাণ ট্রাস্ট সূত্রে জানা গেছে, খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত, শারীরিকবিস্তারিত পড়ুন
রাজাকারের সন্তানরা ভারতবিরোধিতা শুরু করেছেন : নানক

মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানিদের আইএসআইকে সন্তুষ্ট করতে রাজাকারের সন্তানরা ভারতবিরোধিতা শুরু করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সোমবার (২৫ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নানক এসব কথা বলেন। বিএনপির নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘রিজভী সাহেবের বাবা ছিলেন পাকিস্তান পুলিশে কর্মরত। পাকিস্তানের পক্ষাবলম্বন করে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আরেকজন মির্জাবিস্তারিত পড়ুন
বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা পাকিস্তানের

স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই যেদিন শুরু হয়েছিল, আজ সেই স্মৃতিময় ২৬ মার্চ। গৌরবময় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। এই দিনে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে স্বয়ং পাকিস্তানই। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় এ শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার (২৫ মার্চ) রাতে পাকিস্তানি হাইকমিশনের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভ উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে অভিনন্দনপত্র, কী লিখেছেন চীনের প্রেসিডেন্ট

বাংলাদেশের স্বাধীনতার ৫৩তম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আজ মঙ্গলবার অভিনন্দনপত্র পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং অভিনন্দনপত্রে লিখেছেন, গত ৫৩ বছরে বাংলাদেশ অবিচলভাবে তাদের স্বাধীনতাকে সমুন্নত রেখেছে। বাংলাদেশ তার অর্থনীতির এবং জনগণের জীবিকার উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি ‘সোনার বাংলার’ স্বপ্ন বাস্তবায়নে উল্লেখযোগ্য অর্জন সাধিত করেছে। চীনের প্রেসিডেন্ট বলেন, ‘চীন এবং বাংলাদেশ ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। দুই দেশের বন্ধুত্ব শক্তিশালী থেকেবিস্তারিত পড়ুন
তৃতীয় দিনে ২ ঘণ্টায় শেষ ট্রেনের টিকিট, হিট ৯৫ লাখ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ সকাল ৮টায় তৃতীয় দিনের মতো অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। এর ঠিক দুই ঘণ্টার মধ্যে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের সব টিকিট শেষ হয়ে যায়। আর এসব টিকিট সংগ্রহ করতে ওয়েবসাইটে ৯৫ লাখের বেশি হিট করেছিলেন টিকিটপ্রত্যাশীরা। তবে এদিন ঢাকা থেকে পশ্চিমাঞ্চলগামী যাত্রীদের জন্য বরাদ্দ ছিল প্রায় ১৬ হাজার টিকিট। মঙ্গলবার (২৬ মার্চ) এ তথ্য জানান ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদবিস্তারিত পড়ুন
আগামী বছর থেকে শনিবার খোলা থাকতে পারে শিক্ষা প্রতিষ্ঠান!

আগামী বছর থেকে প্রয়োজনে শনিবারও স্কুল খোলা থাকতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রমজানের ছুটি সমন্বয় করতে এ সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘পঁচাত্তর পরবর্তী সময়ে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষার মাধ্যমে ইতিহাসকে বেশি বিকৃত করাবিস্তারিত পড়ুন
প্রশিক্ষণ নিতে ভুটানের ডাক্তার আসবেন বাংলাদেশে : স্বাস্থ্যমন্ত্রী

ভুটানে একটি বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট বানিয়ে দেবে বাংলাদেশ। এজন্য দেশটির ডাক্তার ও নার্সরা বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। এর আগে সকালে এ ইনস্টিটিউট পরিদর্শন করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভুটানের রাজা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ

স্টাফ রিপোর্টার: জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র/ছাত্রীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ২৪ মার্চ সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক/সদস্য সচিব রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ও শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্ন্যা।বিস্তারিত পড়ুন
২৫ মার্চের গণহত্যা বাঙালির জীবনে একটি দুঃস্বপ্নের কালো রাত : সাবেক এমপি বীর

২৫ মার্চের গণহত্যা বাঙালির জীবনে একটি দুঃসপ্নের কালো রাত। এই রাতে পাকিস্থানী সামরিক বাহিনী অপারেশন সার্চলাইটের নামে গণহত্যাযজ্ঞ চালিয়েছিল। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্থানী হানাদার বাহিনী ঘুমন্ত নিরস্ত্র বাঙালির ওপর আধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। ২৫ মার্চ এই গণহত্যাকে গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ ও শহিদদের রুহের মাগফিরাত কামনা করে সাতক্ষীরা-২আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা া মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন,বিস্তারিত পড়ুন
দেবহাটায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ সম্পন্ন হয়েছে। রবিবার (২৪ মার্চ) সকাল ১০ টায় দেবহাটা সদরে অবস্থিত বিবিএমপি ইনস্টিটিউশনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ জানান, প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৭৭ জন শিক্ষার্থী তিনটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘ক’ গ্রুপে, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ গ্রুপে এবং উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা ‘গ’ গ্রুপে যথাক্রমেবিস্তারিত পড়ুন

